রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা যাবে এমবাপ্পেকে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
ফ্লোরেন্তিনো পেরেজের নেইমার মোহ কাটছেই না। সেই কবে সান্তোস থেকে দলে আনার চেষ্টা করেছিলেন, এরপর বার্সেলোনা থেকেও আনার চেষ্টা চলেছে। কিন্তু পেরেজকে ফাঁকি দিয়ে পিএসজিতে চলে গেছেন নেইমার জুনিয়র। এখনো নেইমারের গায়ে রিয়াল মাদ্রিদের বিখ্যাত সাদা জার্সি চাপানোর চেষ্টা করছেন পেরেজ। তবে অনেকেরই ধারণা নেইমার নয়, তাঁর এক সতীর্থই রিয়ালের জন্য ভালো হবেন। আর সেটা হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের সাবেক ক্লাবের এক পরিচালকেরও ধারণা রিয়ালের জন্য এমবাপ্পেই ভালো।
স্পোর্টিং ডিরেক্টর হিসেবে বর্তমানে লিলেতে আছেন লুইস ক্যাম্পোস। তবে এএস মোনাকোতে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন কিছুদিন আগেও। বিশ্ব ফুটবলে কিলিয়ান এমবাপ্পের উত্থানটা তাই দেখেছেন স্বচক্ষে, একদম কাছ থেকেই। এমবাপ্পের প্রতিভা নিয়ে তাঁর মনে কোনো সন্দেহ নেই। আর এ কারণেই তাঁর ধারণা এক দিন না একদিন রিয়াল মাদ্রিদে যাবেন এমবাপ্পে। ক্যাম্পোস বলেছেন, ‘কিলিয়ান অসাধারণ মায়াবী ফুটবল খেলে। এটাই আমরা দেখতে চাই। আর এত উচ্চ মানের ফুটবলার হিসেবে ওর গায়ে আমি রিয়াল মাদ্রিদের জার্সি দেখতে পাচ্ছি। কারণ এটাই সে ক্লাব যা তার মানের সঙ্গে যায়, এখানেই সেরা খেলোয়াড়েরা যেতে চায়।’
১৪ বছর বয়সেই রিয়ালের নজরে পড়েছিলেন এমবাপ্পে। জিনেদিন জিদানের আগ্রহ সত্ত্বেও মোনাকোকেই বেছে নিয়েছিলেন প্যারিসের কিশোর। সে সিদ্ধান্ত যে ভুল ছিল না তার প্রমাণ মিলেছে গত বছর। মাত্র ৪ বছর পরই তাঁর জন্য ১৮০ মিলিয়ন ইউরো খরচ করতে চেয়েছিল রিয়াল। এবারও রিয়ালকে টপকে এমবাপ্পেকে নিয়ে গেছে পিএসজি। তার কদিন আগেই রিয়ালের অন্য লক্ষ্য নেইমারকে কিনেছিল নেইমার। একই দল বদলে রিয়ালের দুই লক্ষ্য এভাবে টেনে এনে চমকই জাগিয়েছিল প্যারিসের দলটি। তবে ক্যাম্পোসের ধারণা নেইমার নয়, এমবাপ্পেই আলোকিত করবেন বার্নাব্যু। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর কীর্তিকেও টপকে যাবেন এমবাপ্পে! ‘ভবিষ্যতে আমি নিজেকে সান্তিয়াগো বার্নাব্যুতে দেখতে পাচ্ছি। সেখানে এমবাপ্পের জাদু উপভোগ করছি। কারণ এখন নেইমারের চেয়ে এমবাপ্পেই বেশি ম্যাচের ভাগ্য গড়ে দিচ্ছে। সে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও ভালো হবে। আমার চোখে এমবাপ্পে রোনালদোর চেয়ে বেশি ব্যালন ডি’অর জিতবে।’
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
