রিয়াল-পিএসজিসহ ৪টি ক্লাব চাইছে জিদানকে!
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯
চাকরি নাকি সোনার হরিণ। ভুল! জিনেদিন জিদানের জন্য চাকরিটা যেন মায়ের হাতে মোয়া। কোনটা রেখে কোন চাকরিটা করবেন, সেটি বাছাই করাই জিদানের জন্য হয়ে পড়েছে কঠিন। ফরাসি মহানায়ককে যে কোচ হিসেবে পেতে চাইছে ইউরোপের বড় বড় ৪টি ক্লাব।
সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ আবারও কোচ করতে চাইছে জিদানকে, এই খবর এরই মধ্যে ফুটবল দুনিয়ার জানা। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নাকি জিদানকে সরাসরি ফেরার প্রস্তাব দিয়েছেন। শুধু মাদ্রিদ জায়ান্টরাই নয়, ৪৬ বছর বয়সী জিদানকে কোচ হিসেবে পেতে চাইছে ফরাসি ক্লাব পিএসজি, ইংলিশ ক্লাব চেলসি এবং ইতালিয়ান ক্লাব জুভেন্টাসও।
কিছুদিন আগে গুঞ্জন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘিরেও। কিন্তু হোসে মরিনহোকে বরখাস্ত করার পর অন্তর্বর্তী দায়িত্ব পাওয়া ওলে গানার সোলসকায়েরের অধীনে ইউনাইটেড দুর্দান্ত খেলছে। ফলে ইংলিশ জায়ান্টরা এই নরওয়েজিয়ানকেই স্থায়ী কোচ হিসেবে রেখে দেওয়ার কথা ভাবছে। ফলে জিদানের প্রতি আগ্রহটা তাদের এখন কম।
তাতে অবশ্য জিদানের হতাশার হওয়ার কারণ নেই। বরং ম্যানইউর আগ্রহ ভাটা পড়ায় জিদান হয়তো হাফ ছেড়েই বেঁচেছেন! রিয়াল, চেলসি, পিএসজি, জুভেন্টাস-বর্তমানে দৌড়ে থাকা এই ৪ ক্লাবের টানাটানিতেই তো তার গলদঘর্ম হওয়ার কথা। কোনটা রেখে কোন বেছে নেবেন জিদান?
প্রধান কোচ হিসেবে অভিষেক-পর্বেই অবিশ্বাস্য কারিশমা দেখিয়েছেন। মাত্র আড়াই বছরেই রিয়ালকে জিতিয়েছেন ৯টি শিরোপা। যা ফরাসি মহানায়ককে বসিয়েছে রিয়ালের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাজয়ী কোচের আসনে। এই ৯ শিরোপার মধ্যে ৩টিই আবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের। গড়েছেন চ্যাম্পিয়ন্স লিগের টানা তিন শিরোপা জয়ের অনন্য রেকর্ড। যে কীর্তি ইতিহাসের আর কোনো কোচেরই নেই!
শুধু কোচ নয়, রিয়াল বাদে বিশ্বের আর কোনো ক্লাবেরও চ্যাম্পিয়ন্স লিগের টানা ৩ শিরোপা জয়ের কীর্তি নেই! বিস্ময়কর হলো, শুরুতেই এমন অবিশ্বাস্য সাফল্য রচনাকারী জিদান গত মৌসুমের পর থেকেই বেকার ঘুরছেন! এই বেকারত্ব অবশ্য ইচ্ছে করেই। গত মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগের টানা তৃতীয় শিরোপাটি জিতিয়েই কোচের পদ থেকে সরে দাঁড়ান। চাইলে কোন ক্লাবের দায়িত্ব নিতে পারতেন। কিন্তু টানা আড়াই বছর কাজ করায় কিছুটা যেন ক্লান্তি ভর করেছিল। তাই নতুন চাকরি না নিয়ে ঘুরে বেড়ানোর সিদ্ধান্তই নেন।
সেই বেকার জিদানকে পাওয়ার জন্যই লাইন লাগিয়েছে ইউরোপের বড় বড় ক্লাবগুলো। জিদানকে কোচ করার বিষয়ে পিএসজি এবং চেলসির আগ্রহের বিষয়টি আগে থেকেই জানা। কিছুদিন আগেই খবর বেরোয় দায়িত্ব নিতে চেলসিকে দুটি শর্ত দিয়েছেন জিদান। পিএসজিও স্বদেশি জিদানের বিষয়ে বিশেষ দুর্বল। ফরাসি ক্লাবটির কাতারি সভাপতি নাসের আল খেলাইফি নাকি খুব করে চাইছেন, নেইমার-কাভানি-এমবাপেদের কোচের দায়িত্বটা নিক জিদান।
নতুন করে তাকে পাওয়ার দৌড়ে নেমেছে রিয়াল এবং জুভেন্টাসও। রিয়াল তো এরই মধ্যে প্রস্তাবই দিয়ে ফেলেছে। জুভেন্টাসও তলেতলে কথা-বার্তা চালিয়ে যাচ্ছে বলে খবর।
এই টানাটানিই বলে দিচ্ছে, আগামী মৌসুমে জিদান আর বেকার থাকছেন না। স্বেচ্ছা অবসর পর্বের ইতি টেনে তিনি ঠিকই দায়িত্ব নিতে যাচ্ছেন কোনো একটি ক্লাবের। শেষ পর্যন্ত তিনি ঠিকানা হিসেবে কোন ক্লাবটিকে বেছে নেন, সেটিই এখন কৌতুহলের বিষয়।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
