রিয়ালের মাঠে দুর্দান্ত জয়ে ফাইনালে বার্সেলোনা
প্রকাশিত: ১ মার্চ ২০১৯
কাতালান সমর্থকরা মজা করেই বলে থাকেন যে, রিয়াল মাদ্রিদের হোমগ্রাউন্ড তথা সান্তিয়াগো বার্নাব্যু মূলত বার্সেলোনার প্র্যাকটিস গ্রাউন্ড। যেখানে খেলে অন্য ম্যাচের অনুশীলনটা সেরে আসেন মেসি, সুয়ারেজ, পিকেরা। এই কথাটা বারবারই যেনো প্রমাণ করে আসছে বার্সেলোনা।
যার সবশেষ উদাহরণ গত রাতে কোপা দেল রে'র সেমিফাইনানের দ্বিতীয় লেগের ম্যাচে। প্রথম লেগে বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্প থেকে ১-১ গোলের ড্র নিয়ে তৃপ্তির ঢেকুর তুলেই বাড়ি ফিরেছিল রিয়াল। কিন্তু নিজেদের মাঠেই ঘটেছে সর্বনাশ। ফিরতি লেগের ম্যাচে রিয়ালকে স্রেফ উড়িয়ে দিয়ে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা।
দুই লেগ মিলে ৪-১ গোলের জয়ে পৌঁছে গিয়েছে স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট কোপা দেল রে'র ফাইনালে। বার্নাব্যুতে সবশেষ চার এল ক্লাসিকোর সবকয়টিতেই জয়ী দলের নাম বার্সেলোনা। সবশেষ ম্যাচে জোড়া গোল করেছেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ, অন্য গোলটি উপহার দিয়েছেন রিয়ালের ফরাসি ডিফেন্ডার রাফায়েন ভারানে।
বুধবার রাতে নিজেদের মাঠে মোটেও খারাপ খেলেনি রিয়াল মাদ্রিদ। বরং আক্রমণ-পাল্টা আক্রমণে বার্সার চেয়ে এগিয়েই ছিল স্বাগতিকরা। কিন্তু কোনোভাবেই বার্সা গোলরক্ষক টের স্টেগানকে ফাঁকি দিতে পারেনি রিয়ালের ফরোয়ার্ডরা। তবে গোলশূন্য প্রথমার্ধে মুগ্ধ করেছেন ব্রাজিলিয়ান তরুণ তারকা ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু হয়নি কাজের কাজটি।
দ্বিতীয়ার্ধে ফিরে ৫০তম মিনিটে গোলের তালা ভাঙেন সুয়ারেজ। বাম পাশ দিয়ে বল নিয়ে উঠে আসা ওসুমানে দেম্বেলের অসাধারণ এক পাস থেকে প্রথম ছোঁয়ায় বার্নাব্যুকে নিস্তব্ধ করে দেন এ উরুগুইয়ান তারকা।
৬৯তম মিনিটে বার্সেলোনাকে গোল উপহার দেন ভারানে। এবারও নায়ক দেম্বেলে এবং সুয়ারেজ। এবার ডানপাশ থেকে সুয়ারেজের উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন দেম্বেলে। সেটি মাঝপথে আটকাতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে।
এর মিনিট চারেক পর দলের জয় প্রায় নিশ্চিত করেন সুয়ারেজ। এ গোলের পুরো কৃতিত্ব দাবি করতেই পারেন সুয়ারেজ। কেননা ডি-বক্সের মধ্যে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো তাকে ফাউল করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে ম্যাচের নিজের দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। এনিয়ে রিয়ালের বিপক্ষে ১১ গোল হলো সুয়ারেজের।
আগামী ২৫ মে টানা ষষ্ঠ ফাইনালে রিয়াল বেটিস ও ভ্যালেন্সিয়ার মধ্যকার সেমিফাইনাল জয়ী দলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে বার্সেলোনা।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
