রিয়ালের কোচ হয়ে ফেরার কারণ জানালেন জিদান
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯
৯ মাস আগে নিজে থেকেই রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়ান জিনেদিন জিদান। ৯ মাস পর সেই জিদানই আবার রিয়ালের কোচের দায়িত্ব নিলেন।
ব্যর্থতার দায়ে সান্তিয়াগো সোলারিকে বরখাস্ত করে গতকাল সোমবার রাতেই নতুন কোচ হিসেবে জিদানকে নিয়োগ দেয়া হয়েছে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে— কেন তখন দায়িত্ব ছেড়েছিলেন? কেন-ই বা আবার ফিরে এলেন? এই প্রশ্নের জবাবে জিদান দিয়েছেন চমকপ্রদ এক উত্তর। বললেন, রিয়ালের ভালোর জন্যই ৯ মাস আগে কোচের দায়িত্ব ছেড়েছিলেন, আবার রিয়ালের ভালোর জন্যই ফিরে এসেছেন!
এই কথার মাহাত্ম্যটাও ব্যাখ্যা করেছেন জিদান নিজেই, ‘সত্যি বলতে, আমি ক্লাবের ভালোর জন্যই ক্লাব ছেড়েছিলাম। কারণ, সবকিছু জেতার পর দলে একটা পরিবর্তন দরকার ছিল। আবার ক্লাবের ভালোর জন্যই আমি ফিরে এসেছি। কারণ, আমি রিয়ালকে আবার সেই অবস্থানে নিয়ে যেতে চাই, এই ক্লাবটা যেখানে থাকার যোগ্য।’ মানে ব্যর্থতার খোলস থেকে রিয়ালকে আবার বিশ্বসেরা রূপে ফেরাতে চান তিনি।
রিয়ালের ভালোর জন্যই ফিরেছেন। তবে এই ফেরার পেছনে কাজ করেছে একটা বিষয়। সেটি হলো— ভালোবাসা। আনুষ্ঠানিক চুক্তির পর সোমবার রাতেই তাকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে।
পরিচয়-পর্ব শেষে নিজের প্রথম সংবাদ সম্মেলনে ফেরার কারণ ব্যাখ্যা করে জিদান বলেন, ‘আমি আবার ফিরে এসেছি। কারণ সভাপতি (ফ্লোরেন্তিনো পেরেজ) আমাকে ফোন করেছিলেন। আমি তাকে এবং আমার ক্লাবকে অনেক ভালোবাসি। তাই উনি ফোন করার পর আমি আর না করতে পারিনি।’
দায়িত্বটা যখন ছেড়েছিলেন, রিয়ালের মাথায় তখন টানা তৃতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট। ইউরোপে রিয়ালের একচ্ছত্র রাজত্বের প্রমাণ। কিন্তু, ৯ মাসের মাথায় সেই রিয়াল এখন আশাহীন দিকভ্রান্ত পথিক। মৌসুমের তিন মাস বাকি থাকতেই রিয়ালের সব আশা শেষ!
এই সর্বজয়ী থেকে ৯ মাসের মাথায় রিয়াল সর্বহারা ক্লাবে পরিণত— ঐতিহাসিক এই বিপর্যয় থেকে রিয়াল যে শিক্ষাটা পেয়েছে, সেটিও মনে করিয়ে দিয়েছেন ৪৬ বছর বয়সী জিদান।
সভাপতি পেরেজকে উদ্দেশ করে বলেছেন, ‘আমি সরে যাওয়ার পর ক্লাবে কী হয়েছে, উনি সেটা জানেন। একটা ক্লাবের খেলোয়াড়েরা ফর্ম হারিয়ে ফেলার ফল কী, সেটা আমরা সবাই জানি। আমাদের সঙ্গে এবার সেটাই হয়েছে। আপনিতো সব সময়ই জিততে পারবেন না, তাই না? এমনটা আমার সঙ্গেও হয়েছে, যখন আমি খেলোয়াড় ছিলাম। যাই হোক, আমি আবার এসেছি।’
‘আট (হবে ৯ মাস) মাস পর। আমি আবারও কোচিং করাতে চাই। আমি সবার ভালোর জন্যই সিদ্ধান্তটা নিয়েছি। আজকের এই দিনটা আমার এবং আমাদের সবার জন্য বিশেষ একটা দিন। সভাপতি যেটা বললেন, আমি আমার ঘরে ফিরতে পেরে অনেক অনেক খুশি’, যোগ করেন এই ফরাসি কিংবদন্তি।
রিয়ালের প্রতি বিশেষ ভালোবাসার যে কথাটা বললেন জিদান, সেটি আসলেই সত্য। রিয়ালের দায়িত্ব ছাড়ার পর অনেক ক্লাবই কোচ করতে চেয়েছে এই ফরাসিকে। কিন্তু, জিদান কোনো ক্লাবের সঙ্গে গাটছড়া বাঁধেননি। তিনি বরং প্রিয় রিয়ালে ফেরার অপেক্ষাতেই ছিলেন!
যেমনটি নিজেই বললেন, ‘এর মধ্যে অনেক ক্লাবই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে কোচের দায়িত্ব নেয়ার জন্য। কিন্তু, রিয়াল আমার নিজের ক্লাব। তাই আমি অন্য কোনো ক্লাবের দায়িত্ব নিতে চাইনি। এখন আমার লক্ষ্য, মৌসুমের বাকি সময়টুকু ভালোভাবে শেষ করে আগামী মৌসুমের জন্য দলকে প্রস্তুত করা।’
দায়িত্ব নেয়ার পর মঙ্গলবারই দলকে নিয়ে অনুশীলনে নেমে পড়বেন বলে জানা গেছে। দ্বিতীয় মেয়াদে জিদানের প্রথম অ্যাসাইন্টমেন্ট সেল্টা ভিগোর বিপক্ষে লিগ ম্যাচ। ১৬ মার্চ রিয়াল এই ম্যাচটা খেলবে নিজেদের ঘরের মাঠ বার্নাব্যুতে। যে বার্নাব্যুতে এক সপ্তাহে টানা তিন ম্যাচ হেরে তিনটি শিরোপা-স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে রিয়ালকে! যে ঐতিহাসিক ব্যর্থতার কারণেই মৌসুমের মাঝপথে দায়িত্ব উঠল জিদানের কাঁধে।
জিদানের জন্য তাই প্রথম অ্যাসাইনমেন্টটা অনেক বড় চ্যালেঞ্জিং। ব্যর্থতার কাব্য রচিত হওয়া বার্নাব্যুতে জয় পতাকা ওড়ানোর চ্যালেঞ্জ। জিদান পারবেন?
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
