রিজার্ভ বাড়ানোর পরিকল্পনা
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৪
♦ আইএমএফের কাছে আরও ৩ বিলিয়ন ডলার চাওয়া হবে বিশ্বব্যাংক, জাইকা, চায়না, আইএফসির কাছেও ঋণ চাওয়া হবে ♦ উন্নয়ন সহযোগীদের সঙ্গে যোগাযোগ শুরু
ঋণ করে হলেও রিজার্ভ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। বর্তমানে সামষ্টিক অর্থনীতির যত সংকট রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ভোগাচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও উচ্চ মূল্যস্ফীতি। এজন্য মূল্যস্ফীতির চাপ কমিয়ে আনতে ইতোমধ্যে জিনিসপত্রের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র প্রতিনিধিদের যুক্ত করে বাজার মনিটরিং করা হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে মহাসড়কে পরিবহনের চাঁদাবাজি প্রায় বন্ধ হয়ে গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ প্রকল্পের বাকি কিস্তিগুলো সময়মতো ছাড় করার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির কাছে আরও ৩ বিলিয়ন ডলার চাওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ইতোমধ্যে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন।
গত সপ্তাহে সচিবালয়ে নিজ দপ্তরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্টদের সঙ্গে এ সংক্রান্ত একাধিক বৈঠক করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৈঠকটি ছিল মূলত বিপর্যস্ত অর্থনীতিকে সচল
করার কর্মকৌশল নির্ধারণের বৈঠক। সেই বৈঠকেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। গতকালও শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বিশ্বব্যাংক, আইএফসি, ডিএফআইডির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অর্থ উপদেষ্টা। গতকালের বৈঠকের এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সূত্র জানায়, অর্থবিভাগ ও বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও ভাঙচুরসহ আন্দোলনের কারণে দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। অবশ্য সে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। তবে দীর্ঘদিন থেকে চলে আসা ডলার সংকট এখন আরও তীব্র হয়েছে। ফলে বিপর্যস্ত অর্থনীতির ক্ষত সারিয়ে চাঙা করতে হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে হবে। এজন্য আগামী এক বছরের মধ্যে প্রবাসী আয়, রপ্তানি আয়ের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আরও বেশি ঋণ নিয়ে রিজার্ভ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। যদিও বিগত সরকারের আমলে বৈদেশিক ঋণের বোঝা সর্বকালের রেকর্ড ভেঙে ১৮ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অর্থবিভাগের সূত্রগুলো বলছে, বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত দেড় বিলিয়ন ডলার এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কাছে আরও ১ বিলিয়ন ডলার করে চাওয়া হয়েছে। চায়না ও জাপানের কাছে আরও ১ বিলিয়ন ডলার চাওয়া হবে। এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২১ আগস্ট পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমেছে। যা গত বছরের একই সময়ে ছিল ২৯ দশমিক ৪২ বিলিয়ন ডলার। বর্তমানে যে রিজার্ভ রয়েছে তা দিয়ে প্রায় তিন মাসের আমদানি খরচ মেটানো সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। পরিস্থিতি সামাল দিতে আহসান এইচ মনসুর গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিন দিনে আন্তব্যাংক বাজার থেকে ২০ কোটি ডলারের বেশি কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য রয়েছে স্থানীয় ব্যাংকগুলো থেকে প্রতি মাসে ১০০ কোটি ডলার কেনা। এতে কয়েক মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
