রিজার্ভ ডে’তেই গেল ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল
ক্রিয়া ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯
আবহাওয়ার পূর্বাভাসে আগেই ছিলো মুষলধারে বৃষ্টির আশঙ্কা। ভয় ছিলো হয়তো ম্যাচ শুরুই করা যাবে না। তা হয়নি। যথাসময়ে ম্যাচ শুরু হয়েছিল ঠিকই কিন্তু বৃষ্টি হানা দিতে ভুল করেনি একটুও।
টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ইনিংসের ৪৭তম ওভারেই নেমেছে বৃষ্টি। যে কারণে বন্ধ হয়ে যায় প্রথম সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচটি। তবে রিজার্ভ ডে থাকায় আয়োজকদের মনে চিন্তা ছিল খানিক।
তবু শেষমূহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল আজকেই (মঙ্গলবার) ম্যাচটি শেষ করার। কিন্তু কোনোভাবেই তা সম্ভব হলো না। ফলে স্থানীয় সময় সন্ধ্যা ৬.২০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ২০) আজকের খেলা স্থগিত করার ঘোষণা দেয়া হয়।
যার ফলে আগামীকাল (বুধবার) আবার মাঠে গড়াবে ম্যাচটি। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে নতুন করে খেলা হবে না। বরং আজ শেষ হওয়া অবস্থা থেকেই শুরু হবে কাল। অর্থাৎ নিজেদের ইনিংসের বাকি থাকা ২৩ বল খেলতে নামবে নিউজিল্যান্ড।
এরপর পুরো ৫০ ওভার ব্যাট করবে ভারত। তাড়া করবে নিউজিল্যান্ডের করা রান। নতুবা আজ খেলা শুরু হলে ২০ ওভারে ১৪৮ রানের সংগ্রহের পেছনে ছুটতে হতো তাদের। যা কি-না বৃষ্টিভেজা কন্ডিশনে কঠিন এক চ্যালেঞ্জই হতো।
বৃষ্টি আসার আগপর্যন্ত খেলা হয়েছে ৪৬.১ ওভার। এ সময় নিউজিল্যান্ডের রান ছিল ৫ উইকেট হারিয়ে ২১১। ৮৫ বলে ৬৭ রানে অপরাজিত রস টেলর। তার সঙ্গী ৪ বলে ৩ রান করা টম ল্যাথাম। ৯৬ বল খেলে ৬৭ রান করে আউট হন কেন উইলিয়ামসন। এছাড়া হেনরি নিকোলস আউট হন ৫১ বলে ২৮ রান করে।
বিশ্বকাপের শুরুতে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছিল তাদের জয়যাত্রা। কিন্তু নিউজিল্যান্ডের ছন্দপতন ঘটতে শুরু করে পাকিস্তানের কাছে হারের পর। গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ টানা হেরে গেলেও রানরেটের ব্যবধানে চতুর্থ হয়ে সেমিফাইনালে নাম লেখায় তারা।
সেমিতে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি তারা ভারতের। টস জিতে স্কোরবোর্ডে একটা চ্যালেঞ্জিং স্কোর তোলার লক্ষ্যে শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু ভারতীয় বোলারদের সামনে যে গতিতে রান তুলছে তারা, তাকে কচ্ছপ গতির সঙ্গে তুলনা করলেও যেন কম করা হবে।
শুরুতেই নিউজ্যিলান্ডের ব্যাটসম্যানদের চেপে ধরেন ভারতীয় বোলাররা। বিশেষ করে দুই ওপেনিং বোলার ভুবনেশ্বর কুমার আর জসপ্রিত বুমরাহ। কিউইরা রানের খাতাই খোলে প্রথম দুই ওভার মেডেন দিয়ে ইনিংসের ১৭তম বলে গিয়ে। তিন ওভার শেষে ১ রান।
চতুর্থ ওভারে গিয়ে জসপ্রিত বুমরাহর বলে ব্যাটের কানায় লাগিয়ে থার্ড স্লিপে ক্যাচ দেন মার্টিন গাপটিল। বিরাট কোহলির হাতে ধরা পড়ে বিদায় নেন গাপটিল। পুরো বিশ্বকাপেই (এক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ছাড়া) ফ্লপ ছিলেন এই কিউই ওপেনার।
ভারতীয় বোলাররা শুরু থেকেই যেভাবে চাপের মুখে রেখেছিল কিউইদের, সেটা ধরে রাখলো তারা প্রায় শেষ পর্যন্ত। ইতোমধ্যে ৪০ ওভার পার হয়েছে। কিন্তু উইকেট ধরে রাখতে পারলেও রান তোলার গতি নিউজিল্যান্ডের একেবারেই মন্থর। সব মিলিয়ে ৪.৫৭ হারে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
