রাষ্ট্রপতির জন্য রাস্তা বন্ধ মানলেন না নেপালিজরা
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯
সন্ধ্যে বেলা। নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী নিজের মহারাজগঞ্জের বাসভবন ‘শীতল নিবাস’ থেকে ভদ্রকালিতে সেনা সদরদফতরে যাচ্ছিলেন। সেজন্য ভদ্রকালি থেকে লাইনচোর পর্যন্ত এলাকায় সব ধরনের যান ও জনচলাচল বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ। ১০, ২০ এবং ৩০ মিনিট ছাড়িয়ে এই অচলাবস্থা যখন ৪০ মিনিটে গড়ায়, তখনই জটে আটকে পড়া লোকজনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। প্রথমে হৈ-হুল্লোড়, হর্ন বাজানো এরপর ট্রাফিক পুলিশের বাঁধা ভেঙেই রাস্তায় নেমে পড়ে লোকজন।
গত মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যে বেলার এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেদিন রাতে ফেসবুক-টুইটারসহ বিভিন্ন মাধ্যমে পোস্ট হওয়ার পর এটি হাজার হাজারবার শেয়ার হয়েছে। শেয়ারকারীরা প্রতিবাদের ওই ধরনটিকে সাধুবাদ জানিয়ে ‘ভিআইপি বহরের’ কারণে নিজেদের ভোগান্তির কথাও তুলে ধরেন।
ভিডিওটি ধারণ করেছিলেন ‘ফারকধর.কম’ নামে একটি অনলাইন নিউজপোর্টালের কামাল বিস্তা। তিনি সংবাদমাধ্যমকে জানান, ট্রাফিকের কর্মকর্তারা যানবাহন ও লোকজনকে ৪০ মিনিটেরও বেশি সময় ধরে আটকে রাখছিলেন। এমনকি রাষ্ট্রপতির বহর চলে যাওয়ার পরও সাধারণ যানবাহনকে চলতে দেওয়া হচ্ছিলো না।
ঘটনাটির বর্ণনা দিয়ে বিস্তা বলেন, প্রথমে একজন আরোহী বাইক থেকে নেমে দীর্ঘসময় আটকে রাখায় ক্ষুব্ধ হয়ে ট্রাফিক কর্মকর্তার সঙ্গে বচসায় জড়ান। বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি জনসাধারণের চলাচল উন্মুক্ত করে দেওয়ার কথা বলতে থাকেন। ওই ব্যক্তির সঙ্গে এবার আশপাশের লোকজনও ট্রাফিক কর্মকর্তার সঙ্গে বাহাসে জড়ান। তারা চেঁচামেচি শুরু করেন। হর্ন বাজাতে থাকেন বাইকাররা। কেউ কেউ চিৎকার করে বলতে থাকেন, ‘এই রাস্তা জনগণের, রাষ্ট্রপতির নয়। আমরাই রাষ্ট্রপতি বানিয়েছি। এটা জনগণের চলাচলের রাস্তা, রাষ্ট্রপতি ‘সাবারী’ (বাহাদুর) আমাদের এতোক্ষণ ধরে আটকে রাখতে পারেন না।’ এক পর্যায়ে বাইকাররা বাধা ডিঙিয়ে চলতে থাকেন, তখন ট্রাফিক কর্মকর্তাদের অসহায় হয়ে তাকিয়ে থাকা ছাড়া উপায় ছিল না।
নিজের সংবাদমাধ্যমের জন্য ভিডিওটি গ্রহণ করলেও বিস্তা ভাবেননি এটি এভাবে ছড়িয়ে যাবে। তবে তিনি আশা করেন, এই প্রতিবাদ কর্তৃপক্ষের নজরে আসবে এবং তাদের এসব ক্ষেত্রে আরও দায়িত্বশীল হয়ে ওঠার তাগাদা দেবে।
নেপালের বেসরকারি সংস্থা ফ্রিডম ফোরামের ফটোগ্রাফার প্রমোদ ভট্টরায় বলেন, ভিডিওটিতে প্রতিবাদের ধরন আমার হৃদয় ছুঁয়েছে। কারণ এ ধরনের ভিআইপি বহরের কবলে প্রায়ই পড়তে হয় আমাকে। নেপালে কোনো রাজতন্ত্র না থাকলেও এখানে এসব ঘটনা নিয়মিত হয়ে গেছে।
গ্রাম উন্নয়ন বিষয়ক পরিকল্পনাবিদ ও স্থপতি মিলন বাগালে বলেন, যখন কোনো ভিআইপি বহর সাইরেন বাজিয়ে যায় তখন নিজেকে বন্দি মনে হয়। কারণ আমি হাঁটতে পারি না, চলতে পারি না। এই প্রতিবাদটাকে সরকারের উচিত খোলা-চোখে দেখা এবং পরবর্তীতে যেন এ ধরনের পরিস্থিতিতে লোকজনকে ভুগতে না হয়, তার ব্যবস্থা নেওয়া।
ভিডিওটি শেয়ার করে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান দেম্বর চেমগঞ্জ বলেন, ‘বিশ্বে অল্প কিছু দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানই এভাবে রাস্তায় চলাচল করে থাকেন। আপনি নরওয়ে, সুইডেন, স্পেন বা অন্য উন্নত দেশগুলোর দিকে দেখুন, সেখানে রাষ্ট্র বা সরকারপ্রধানরা সাধারণ লোকজনের সঙ্গে রাস্তায় সাইকেল চালান, হাঁটাহাঁটি করেন। আমাদের দেশ নাকি প্রজাতন্ত্রী, কিন্তু তাদের আচরণ কি তাই বলে?’
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
