রান হবে চট্টগ্রামের উইকেটে, থাকবে শিশিরের দৌরাত্ম্য
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই মারদাঙ্গা ব্যাটিং আর চার-ছক্কার ফুলঝুরি। সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ে এক মুহূর্তের জন্য ঝিমিয়ে থাকতে চান না গ্যালারিতে থাকা দর্শকরা। মাঠের খেলোয়াড়রা আগ্রাসী ব্যাটিং ও বাউন্ডারির ঝড় বইয়ে পূরণ করবেন মনের স্বাদ- এমন আশা নিয়েই বসে থাকেন সবাই।
কিন্তু এবারের বিপিএলের শুরুটা ছিলো না তেমন। ঢাকায় ১৪ ম্যাচের প্রথম পর্বে গড়পড়তা রান হয়েছে ইনিংস প্রতি মাত্র ১৪০ করে। বাউন্ডারি হয়েছে কদাচিৎ, ম্যাচগুলো ছিলো ম্যাড়ম্যাড়ে। তবে ৮ ম্যাচের জন্য সিলেট গিয়ে রানের মুখ দেখেছে বিপিএল। ইনিংস প্রতি হয়েছে প্রায় ১৬০-৬৫ করে রান, ছিলো মারদাঙ্গা ক্রিকেটের পসরা। সে ধারা বজায় রেখে ঢাকার দ্বিতীয় পর্বেও জমেছে খেলা, দেখা মিলেছে রানবন্যার ম্যাচের।
টুর্নামেন্টের ২৮ ম্যাচ শেষে পাঁচ দিন ও ১০ ম্যাচের জন্য বিপিএল এখন স্থানান্তরিত হয়েছে দেশের বন্দর নগরী চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার দুপুরে (বেলা ২.০০টায়) সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে চট্টগ্রাম পর্বের।
খেলা শুরুর আগে সবার মনেই জল্পনা-কল্পনা, কেমন হবে বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা? রান হবে তো মন মতো? মিলবে টি-টোয়েন্টি ক্রিকেটের সত্যিকারের স্বাদ? জমবে তো সবগুলো খেলা? মাঠের খেলা গড়ানোর আগে এসব প্রশ্নের উত্তর দেয়া যায় কেবল এক উপায়েই, তা হলো উইকেটের চরিত্র বিশ্লেষণ করে।
কেমন হবে উইকেটের চরিত্র তা ভালো বলতে পারবেন কেবল মাঠের কিউরেটর জাহিদ রেজা বাবু। কিন্তু যেহেতু তিনি কোড অব কন্ডাক্টের কারণে উইকেট বা উইকেটের চরিত্র নিয়ে কিছু বলার এখতিয়ার রাখেন না। তাই তাকেও জিজ্ঞেস করা সম্ভব না উইকেটের ব্যাপারে।
তবে আজ (শুক্রবার) সকালে জাগোনিউজের সঙ্গে একান্ত আলাপে তিনি জানিয়েছেন উইকেট থাকবে বরাবরের মতোই স্বাভাবিক চরিত্রের। চট্টগ্রামের উইকেট স্বাধারণত যেমন হয়, ঠিক তেমনই। আর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অতীত পরিসংখ্যান জানান দেয়, সাধারণত এখানে রান হয় প্রচুর। স্বাচ্ছন্দ্যেই বল আসে ব্যাটে, ব্যাটসম্যানরা খেলতে পারেন আরামে। ফলে বিপিএলের চট্টগ্রাম পর্বে রান নিয়ে চিন্তায় পড়তে হবে না দলগুলোর।
তবে উইকেটের বাইরে চট্টগ্রামের কন্ডিশনের ব্যাপারে দিয়েছেন গুরুত্বপূর্ণ তথ্য। জানিয়েছেন শীতের প্রভাব খুব একটা না থাকলে রাতে শিশির খুব জ্বালাতন করবে চট্টগ্রামে। জাহিদ রেজা বাবুর ভাষ্যে, ‘এখানে (চট্টগ্রামে) দিনে বেশ গরম। সময় যতো গড়ায় তত গরম বাড়তেই থাকে। রাতেও তেমন ঠাণ্ডা হয় না পরিবেশ। তবে শিশির এবং কুয়াশা পড়ে বেশ।’
কুয়াশার কথা মাথায় রেখেই এবারের বিপিএলের সময়সূচী এগিয়ে আনা হয়েছিল প্রথমে। তবে সেটি আবার পিছিয়ে নেয়া হয়েছে সন্ধ্যা সাড়ে ৬টায়। এর মধ্যে আবার শুক্রবার অর্থাৎ আজকের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়, যা শেষ হতে বেজে যাবে প্রায় রাত সাড়ে ১০টা। ফলে মাঠের শিশির নিয়ে আলাদা করে পরিকল্পনা রাখতেই হবে দলগুলোকে।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
