রাতগুলো কাটছে বিভীষিকায়
প্রকাশিত: ৯ আগস্ট ২০২৪
সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রায় সব থানাই কার্যত বন্ধ হয়ে পড়েছে। পুলিশের অভাবে এই সুযোগে দেশের বিভিন্ন জায়গায়ই বেড়েছে চুরি-ডাকাতি ও লুটতরাজ। কার্যত দেশে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে। এই মুহূর্তে রাত গভীর হলেই নেমে আসছে বিভীষিকা।
গত দুই দিন মঙ্গল ও বুধবার (৬-৭ আগস্ট) রাজধানীসহ সারাদেশের বিভিন্ন জায়াগায় রাত ১টার পর থেকে ডাকাতির খবর পাওয়া যায়। রাজধানীর বসিলা, উত্তরা, মোহাম্মদপুর, শেখেরটেক, আদাবর, নবোদয় হাউজিং, বছিলা, ইসিবি চত্বর, মিরপুর-৬, মিরপুর-২, ধানমন্ডি ও রাজধানীর বেশকিছু এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। এছাড়া যেসব এলাকায় ডাকাতি হয়নি সেখানেও ছিল আতঙ্ক।
মিরপুর ১০ এর বাসিন্দা সাজিদ জাগো নিউজকে বলেন, এদিন সারাদিন অফিস করে বাসায় আসলাম। দিনের বেলাও অনলাইনে এবং সবার মুখে ডাকাতি হিতে পারে এমন কথা শুনলাম। ভয় ও ছিল মনের মধ্যে। সব শেষে রাতে ঘুমাতে গেলাম। মাঝে হঠাৎ রাত ৩টার দেকে মসজিদের মাইকে মাইকে ঘোষণা করে যে এলাকায় ডাকাত ডুকেছে। আওয়াজ শুনেই লাফ দিয়ে উঠি। এরপর ঘরে সবার মধ্যে আতঙ্ক দেখি। এরপর এলাকার সবাই রাস্তায় লাঠি, দা নিয়ে নেমে পড়ি। এরপর রাত পোহানোর আগ পর্যন্ত এলাকার সবাই মিলে পাহারা দেই।
মিরপুর ২ এর বাসিন্দা আসাদ জানান, রাতে সব কাজ শেষে মনের মধ্যে আতঙ্ক নিয়েই ঘুমাতে গেলাম। রাতে মাইকে ডাকাতের কথা শুনে আমার মেয়ে চিল্লাইয়া আমাদের সবাইকে ডাকে। ঘুম থেকে চিল্লানি শুনে লাফিয়ে উঠি। সারারাত আর আতঙ্কে ঘুমাতেই পারিনি।
উত্তরার বাসিন্দা আহসান জানান, বুধবার সন্ধ্যা থেকেই এলাকার বিভিন্ন গ্রুপগুলোতে ডাকাত আসতে পারে এমন কথা বলা হচ্ছিল। ঘরে ডুকার পরও ভয়ে ছিলাম। তবে এলাকার সবাই মিলে বাসার নিছে পাহারা দেওয়া শুরু করছি। রাতে কয়েক জায়গায় ডাকাত আসেও। সেখানে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ডাকাতদের আটকও করে।
হাসান নামে উত্তর বাড্ডার বাসিন্দা জানান, ঘরে বেশি কিছু নেই সোনার কিছু অলংকার আছে। বাসার মালিক এসে বলে গেসিলো ডাকাতের সমস্যা বাড়ছে সাবধানে থাকতে। আমার বউ দুশ্চিন্তায় পড়ে যায়। সারারাত ঘুমানোই হয়নি।
এছাড়া অনলাইনের বিভিন্ন গ্রুপে সারারাত চলে ডাকাত আসছে বা গোলাগুলি নিয়ে পোস্ট। এতে করে সব জায়গায় ই মানুষ আতঙ্কিত ছিল।
সাধারণ মানুষরা জানান, দ্রুত পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারা কিংবা সমস্যার সমাধান করতে হলে অবশ্যই পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে হবে।
অন্যদিকে এই দুর্যোগ কাটাতে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম সারাদেশে পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কর্মস্থলে যোগ দিতে সবাইকে পুলিশ সদস্যদের সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
