রাজধানীতে বসছে জিরো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা মহানগরীতে যানজটের মূল কারণগুলোর অন্যতম হলো ত্রুটিপূর্ণ ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। এর প্রতিকারে বিদ্যমান সিগন্যাল ব্যবস্থার পরিবর্তে স্মার্ট ও স্বয়ংশাসন যুগের অংশ হিসেবে ঢাকা মহানগরীর যানজট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইনোভেশন টিম ‘জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনা’ মডেল বাস্তবায়নের সুপারিশ করেছে। ইনোভেশন টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব তৌহিদুল ইসলাম। সদস্যসচিব আইসিটি সিস্টেম অ্যানালিস্ট নূর মোহাম্মদ, বিকল্প সদস্যসচিব মো. আইয়ুব হোসেন। সদস্য উপসচিব নাসরিন সুলতানা, উপসচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুইয়া, উপসচিব মুহাম্মদ আবদুল্লাহ আল জাবেদ, উপসচিব কাজী আরিফুর রহমান।
ইনোভেশন টিম তাদের উপস্থাপনায় জানায়, একটি শহরের গতি থেমে গেলে একটি জাতির অগ্রগতি থমকে দাঁড়ায়। ঢাকা নগরীর যানজট আমাদের সময়, সম্পদ ও স্বপ্নকে প্রতিদিন গ্রাস করছে। এটি কেবল রাস্তায় আটকে থাকা মানুষের কষ্ট নয়, এটি আমাদের রাষ্ট্রীয় উন্নয়নের গলা টিপে ধরা বাস্তবতা। এই নগরীর যানজট একটি সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত দুর্যোগের নাম হয়ে উঠেছে। উন্নয়নশীল একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের রাজধানীতে এমন স্থবিরতা খুবই উদ্বেগজনক। যানজট কেবলমাত্র একটি ট্রাফিক সমস্যা নয়, বরং এটি নগর ব্যবস্থাপনার ব্যর্থতার প্রতিচ্ছবি। যানজটের ধাক্কায় ঢাকা শহর আজ প্রাণহীন ইট-কাঠের শহরে পরিণত হচ্ছে। স্বপ্নের ঢাকা আজ দুঃস্বপ্নের শহর হয়ে দাঁড়িয়েছে। ইনোভেশন টিমের মূল্যায়নপত্রে বলা হয়, ১৮৬০-এর পূর্ব থেকে যাত্রা শুরু করে ট্রাফিক ব্যবস্থাপনা বর্তমান বিশ্বে ৭টি ধাপ অতিক্রম করে অষ্টম ধাপে অর্থাৎ স্মার্ট ও স্বায়ত্তশাসিত যুগে প্রবেশ করেছে, যা শুরু হয়েছে ২০২০ সাল থেকে।
ধাপগুলো হচ্ছে : ১. প্রি-ট্রাফিক সিগন্যাল যুগ (১৮৬০ সালের আগে) ২. ম্যানুয়াল সিগন্যাল যুগ (১৮৬০-১৯১০) ৩. নির্ধারিত সময় সিগন্যাল যুগ (১৯১০-১৯৫০) ৪. বৈদ্যুতিক যান্ত্রিক যুগ (১৯৫০-১৯৭০) ৫. সেন্সরভিত্তিক যুগ (১৯৭০-১৯৯০) ৬. কম্পিউটারে নিয়ন্ত্রণ যুগ (১৯৯০-২০১০) ৭. বুদ্ধিমত্তা পরিবহন যুগ (২০১০-২০২০) ৮. স্মার্ট ও স্বায়ত্তশাসিত যুগ (২০২০-চলতি)। ট্রাফিক ব্যবস্থাপনায় বর্তমানে বিশ্ব অষ্টম ধাপে তথা স্মার্ট ও স্বায়ত্তশাসিত যুগে প্রবেশ করেছে। বাংলাদেশে ট্রাফিক ব্যবস্থাপনায় সময়ে সময়ে ট্রাফিক লাইট, ক্যামেরাসহ বিভিন্ন ধরনের আধুনিক সরঞ্জামাদি ব্যবহার করা সত্ত্বেও বাস্তবে বাংলাদেশ ম্যানুয়াল সিগন্যাল যুগেই অবস্থান করছে। বিভিন্ন গবেষণায় দেখা যায়, ঢাকায় যানজটের কারণে যানবাহনের গড় গতি ঘণ্টায় ৪ কিলোমিটারে নেমে এসেছে। ঢাকা মহানগরীতে বসবাসরত মানুষের দৈনিক প্রায় ৯০ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। প্রতি বছর উৎপাদনশীলতা হ্রাস, জ্বালানি অপচয় এবং স্বাস্থ্যসংক্রান্ত ব্যয়ের ফলে অর্থনীতিতে আনুমানিক ৭৫০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়, যা পরোক্ষভাবে দেশের জিডিপি বছরে প্রায় ৭ থেকে ১১ শতাংশ পর্যন্ত কমিয়ে দিচ্ছে। জানা গেছে, এই মডেলের আওতায় দুই পর্যায়ের সমন্বিতভাবে নগরীর ট্রাফিক ব্যবস্থাপনার বাস্তবায়ন করা হবে।
১। প্রথম পর্যায়ে বাস্তবায়িত হবে (ক) জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনা (খ) অভ্যন্তরীণ সড়কে কৃত্রিম বুদ্ধিভিত্তিক (এআই) ট্রাফিক লাইট ও সিগন্যাল ব্যবস্থাপনা ২। দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়িত হবে- প্রধান সড়কে ট্রাম ব্যবস্থার প্রবর্তন।
প্রথম পর্যায় : (ক) এ রাস্তায় ট্রাফিক লাইট ও ট্রাফিক সিগন্যাল থাকবে না (খ) এক্সপ্রেসওয়ের মাধ্যমে উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম বরাবর কানেকটিভিটি তৈরি করা হবে। (গ) প্রধান ৫টি সড়কের ১০৫ কিলোমিটার রাস্তা এক্সপ্রেসওয়ে হবে। (ঘ) বিদ্যমান ইন্টারসেকশনগুলোতে ওভারপাস/আন্ডারপাস, ক্লোভারলিফ ইন্টারচেঞ্জ, আন্ডারপাস ইউলুপ/ওভারপাস ইউলুপের মাধ্যমে যান চলাচল নির্বিঘ্ন করা হবে। (ঙ) রিকশাসহ অন্যান্য ধীরগতির গাড়ির জন্য লোকাল লেন ব্যবহার করা হবে। (চ) মানুষ পারাপারের জন্য প্রয়োজনীয় ফুটওভার ব্রিজ/আন্ডারপাস ওয়াকওয়ে। (ছ) এ কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনায় নিয়োজিত থাকবে একটি কর্তৃপক্ষ। (জ) এক্সপ্রেসওয়ের বাইরের অভ্যন্তরীণ রোড ট্রাফিক লাইট ও ট্রাফিক সিগন্যালের মাধ্যমে পরিচালিত হবে। (ঝ) ট্রাফিক লাইট ও ট্রাফিক সিগন্যালের বৈশিষ্ট্য :
এআই, আইওটিভিত্তিক, এআই নিয়ন্ত্রিত সংকেত প্রদর্শন, ক্যামেরায় এআই অ্যালগারিদম সংযুক্তি, রিয়েল টাইম কনজেশন অ্যানালাইসিস, জিপিএস অ্যাপসের সমন্বয়।
দ্বিতীয় পর্যায়ে : ক. প্রধান সড়কে ট্রাম ব্যবস্থার প্রবর্তন। (খ) প্রচলিত মেট্রো/মনোরেলের তুলনায় কম খরচ ও সময়ে স্থাপনযোগ্য (গ) বিদ্যুৎচালিত গণপরিবহন। (ঘ) এটি নির্দিষ্ট রুটে চলাচল করে এবং একসঙ্গে অধিক সংখ্যক যাত্রী পরিবহন করতে সক্ষম। (ঙ) পরিবেশবান্ধব, নিরাপদ ও জ্বালানি সাশ্রয়ী নগর পরিবহন (চ) নিরাপদ ও নিয়মতান্ত্রিক পরিবহন (ছ) যানজট কমাতে সহায়ক (জ) বিদ্যমান সড়কের বহুমুখী ব্যবহার।
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- ৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
- রাজধানীমুখী মানুষের ঢল
- আতঙ্ক ছড়াচ্ছে কারা
- পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান
- ‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল
- সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল বিএসএফ
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- ডিভি লটারি স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল
- আমেরিকার প্রতিটি শিশু জন্য স্পেসএক্সের শেয়ার
- জেএমসি’র স্পেশাল ফান্ড রেইজিং কাল
- জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ
- আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ১০ নভেম্বর
- কুনু-ফিরোজ প্যানেলের ব্রুকলিনের সভা অনুষ্ঠিত
- ইসরায়েলসহ ১২ দেশে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
- সাবেক চিফ প্রসিকিউটরে তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময়
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক ড. সাদিয়া
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
