রবীন্দ্রনাথ মানুষের দু:খ, দূর্দশা চিহ্নিত করতে পারতেন
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩
'সাহিত্য একাডেমির অনুষ্ঠানে ড. আতিউর রহমান
আজকাল রিপোর্ট -
সাহিত্যের প্রথম স্পর্শ পাই রবীন্দ্র চর্চার মধ্য দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন বড় সাহিত্যিক,সৃজনশীল মানুষ-ই ছিলেন না, তিনি অত্যন্ত কাজের মানুষও ছিলেন। মানুষের দু:খ, দূর্দশা তিনি চিহ্নিত করতে পারতেন এবং সে সমস্যাগুলো কীভাবে দূর করা যায় সেটি হাতে, কলমে করে দেখিয়েছেন। এটি একটি বিরাট বিষয়। অর্থনীতি ও সমাজ নিয়ে যখন তাঁর লেখা পড়ি তখন মনে হয় তিনি অনেক বড় অর্থনীতিবিদ। তিনি জীবন খুব ভালো করে বুঝতেন বলে জীবনের দু:খ, কষ্ট, আনন্দ ভালো করে ধরতে পারতেন। সাহিত্য একাডেমীর নিয়মিত মাসিক সাহিত্য আসরে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও অর্থনীতিবিদ ড. আতিউর রহমান একথা বলেন।
গত ২৯ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের গোল্ডেন এজ পার্টি হলে 'সাহিত্য একাডেমি, নিউইয়র্ক'র নিয়মিত মাসিক সাহিত্য আসরটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।
এবারের আসরে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও অর্থনীতিবিদ ড. আতিউর রহমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসের বুকে এমন একটি মিনি বাংলাদেশ দেখে আমি অভিভূত। এত দূরে বসেও আপনারা সাহিত্য চর্চা করছেন মানে বাংলাদেশকে শুধু মুখে নয় অন্তরে ধারণ করেছেন। তিনি বলেন, ছাত্রাবস্থা থেকেই আমি অর্থনীতির চর্চা করি, লিখি। অনেকে বলেন আমার এই অর্থনীতি চর্চাও সাহিত্যের মধ্যে পড়ে। আমি মনে করি, তিনি বলেন,রবীন্দ্র চর্চা করলে যে কোন সমাজ বিজ্ঞানী উপকৃত হবেন, আমি হয়েছি। আমার কথা, কাজে ঘুরেফিরে রবীন্দ্রনাথ আসে। রবীন্দ্রনাথ থেকে নতুন করে আমরা উন্নয়ন ভাবনার খোরাক পাই। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা, কৃষি ভাবনা, সমাজ ভাবনা, দারিদ্র ভাবনা, সমবায় ভাবনা, পরিবেশ ভাবনা এগুলো নিয়ে আমি বই লিখেছি। রবীন্দ্রনাথ এবং বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনায় আমরা প্রচুর মিল পাই। বঙ্গবন্ধু কতবড় উঁচুমানের সাহিত্যিক ছিলেন তা আমরা সকলে জানি এখন। বঙ্গবন্ধুর 'আমার দেখা নয়া চীন ' বইটির ভাষা পড়লে মনে হয় তিনি অল্প বয়স থেকেই তৈরি হয়েছেন। বঙ্গবন্ধু শুধু বই লিখেই ক্ষান্ত হোন নি তিনি শ্রমিকের ঘরে গেছেন, শ্রমিকের ছেলেমেয়েরা কোথায় পড়ছে তা দেখেছেন। এগুলো দেখে বোঝা যায় তিনি মনে মনে তৈরি হচ্ছিলেন সবাইকে নিয়ে একটি বিপ্লব করবেন, যেখানে সমাজ এবং অর্থনীতির ব্যাপক পরিবর্তন আনা যাবে। বঙ্গবন্ধু খুব রবীন্দ্র ভক্ত ছিলেন। তিনি জেলখানায় যাওয়ার সময় সঞ্চয়িতা নিয়ে যেতেন। বঙ্গবন্ধু লিখেছেন, তিনি চাইলেও জেলখানায় রবীন্দ্রনাথের বিপ্লবী ভাবনা সম্বলিত লেখা রাশিয়ার চিঠি কিংবা ঘরে বাইরে এগুলো নিতে দিতো না। রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু, এই দুই শ্রেষ্ঠ বাঙালিকে নিয়ে জীবন বোধ ও জীবন গঠনের জন্য আমাদের আরো বেশী চর্চা প্রয়োজন।
আলোচনায় অংশ নেন ভাস্কর আখতার আহমেদ রাশা, দৌড়বিদ নাসির শিকদার, সাঈদা উদিতা প্রমূখ। আবৃত্তি করেন, আনোয়ারুল হক লাভলু।
এবারের আসরে স্বরচিত কবিতা, লেখা পাঠ করেন,নীরা কাদরী, কাজী আতীক, ম্যারীষ্টেলা শ্যামলী আহমেদ,স্বপন বিশ্বাস, সুরীত বড়ুয়া,বেনজির শিকদার,তাহমিনা খান, রিমি রুম্মান, মনিজা রহমান,ফারহানা হোসেন,এলি বড়ুয়া, সেজান আহমেদ,পলি শাহীনা প্রমুখ।
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
