রঞ্জি ট্রফিতে ড্র করেও সুবিধা পেয়েছে বিসিবি একাদশ
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯
ভারতে হওয়া মিনি রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচে ড্র করেছে বিসিবি একাদশ। তবে ড্র করলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকায় বোনাস পয়েন্ট পেয়ে সুবিধাজনক অবস্থানে আছে মুমিনুল হকের নেতৃত্বে গড়া এই দল। গ্রুপ পর্বে চার ম্যাচের একটিতে খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে তারা।
ম্যাচের তৃতীয় দিন ভিদরবা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে ১৮৯ রানে এগিয়ে থেকে শনিবার চতুর্থ দিনের খেলা শুরু করে বিসিবি একাদশ। তবে শুরুটা খুব একটা ভালো হয়নি তাদের। কেননা আগের দিন থেকে মাত্র ১ রান যোগ করেই আউট হয়ে যান অধিনায়ক মুমিনুল হক। বেশিক্ষণ টিকতে পারেননি প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তও। ব্যক্তিগত ১৩ রানে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের ফেরেন তিনি।
মাত্র ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বিসিবি একাদশ। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন সাইফ হাসান ও ইয়াসির আলি। দুজনে মিলে দারুণ এক জুটি গড়ে ফেলেন তারা। কিন্তু তা বড় হওয়ার আগেই আউট হয়ে যান ইয়াসির। ফলে ভাঙে ৫৩ রানের জুটি।
দলীয় ১২৭ রানে সাইফকে হারিয়ে আবারো বিপদে পড়ে বিসিবি একাদশ। হাফসেঞ্চুরি থেকে তিন রান দূরে থেকে আউট হন এই ব্যাটসম্যান। তবে আগের মতো এই বিপদ আর সামাল দিতে পারেননি দলের কেউই। মাত্র ৪৮ রানের মধ্যে বাকি থাকা ৫ উইকেট পরে গেলে ১৭৫ রানে অলআউট হয় মুমিনুল হকের দল এবং ৩২২ রানের বড় লক্ষ্য পায় ভিদরবা। দ্বিতীয় ইনিংসে দলটির হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন অথর্ব দেশপান্ডে।
বড় এই লক্ষ্য তাড়া করতে শুরুতেই উইকেট হারায় ভিদরবা। দলীয় ৬ রানে উদ্বোধনী ব্যাটসম্যান অক্ষয় কোলহারকে বোল্ড করেন আরিফুল হক। তবে এরপর আর কোনো উইকেট ফেলাতে পারেনি বিসিবি একাদশ। কেননা খেলার ১৪ ওভার গড়ানোর পর ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়াররা। ইনিংসের এত ওভারে মাত্র ৩৮ রানই তুলতে পারে ভিদরবা।
ম্যাচ ড্র হলে দুই দলই সমান ১ পয়েন্ট পাওয়ার নিয়ম থাকলেও এই টুর্নামেন্ট তা ভিন্ন। প্রথম ইনিংসে যেহেতু বড় ব্যবধানে এগিয়ে ছিল বিসিবি একাদশ। সেহেতু ১ পয়েন্ট পাওয়ার পাশাপাশি বোনাস হিসেবে অতিরিক্ত ২ পয়েন্ট পেয়েছে মুমিনুল হকের দল।
আগামী ১৬ জুলাই টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডক্টর ডিওয়াই পাতিল ক্রিকেট একাডেমির মুখোমুখি হবে বিসিবি একাদশ।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি একাদশ ১ম ইনিংস: ৫০০/৭(ডিক্লে.), ১৪৮ ওভার (মুমিনুল হক ১৬৯, নাজমুল হোসেন শান্ত ১১৮, জহুরুল ইসলাম ৯৬, আরিফুল হক ৭৭; দর্শন নালকান্দে ৪/৭৯, আদিত্য সরবতে ১/১১১, রাজনীশ গুরবানি ১/৬৯)।
ভিদরবা ১ম ইনিংস: ৩৫৩/১০, ৯৪.৪ ওভার (অথর্ব দেশপান্ডে ৯১, অক্ষয় কোলহার ৬২; তাইজুল ইসলাম ৮/৮৯, তাসকিন আহমেদ ১/৭৮, আরিফুল হক ১/৩৬)।
বিসিবি একাদশ ২য় ইনিংস: ১৭৫/১০ ৬২ ওভার (সাইফ হাসান ৪৭, নুরুল হাসান সোহান ২৬, জহুরুল ইসলাম ২৫; অথর্ব দেশপান্ডে ৪/৪৭, আদিত্য সরবতে ৩/৩৬, সৌরভ দুবে ২/১৯, দর্শন নালকান্দে ১/৩২)।
ভিদরবা ২য় ইনিংস: ৩৮/১, ১৪ ওভার (সঞ্জয় ২৮*, অক্ষয় কোলহার ৬, অথর্ব তাইডে৪*; আরিফুল হক ১/১২)
ফলাফল: ম্যাচ ড্র।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
