রকেট উৎক্ষেপণ কেন্দ্র পুনর্নিমাণ করছে উত্তর কোরিয়া
প্রকাশিত: ৬ মার্চ ২০১৯
উত্তর কোরিয়া তাদের একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র পুননির্মাণে কাজ করছে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত স্যাটেলাইটের বেশ কিছু নতুন ছবিতে এর প্রমাণ পাওয়া গেছে। এর আগে ওই উৎক্ষেপণ কেন্দ্রটি ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছিল পিয়ংইয়ং।
সম্প্রতি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এটা ছিল শীর্ষ দুই নেতার মধ্যে দ্বিতীয় বৈঠক। এর আগে গত বছরের জুনে সিঙ্গাপুরে প্রথমবারের মতো বৈঠকে বসেন কিম এবং ট্রাম্প।
তাদের মধ্যে প্রথম বৈঠকটি সফল হলেও দ্বিতীয় বৈঠকটি ব্যর্থ হয়েছে। কারণ কোন চুক্তি ছাড়াই শেষ হয়েছে দ্বিতীয় বৈঠক। প্রথম বৈঠকে কোরীয় দ্বীপে পরমাণু নিরস্ত্রিকরণের বিষয়ে একমত হন কিম এবং ট্রাম্প। কিন্তু দ্বিতীয় বৈঠকে এ বিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা।
উত্তর কোরিয়ার টোংচাং-রি সাইটটি স্যাটেলাইট উৎক্ষেপণ এবং ইঞ্জিন পরীক্ষার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তবে সেখানে কখনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়নি। এই রকেট উৎক্ষেপণ কেন্দ্রটি গত বছর থেকেই ধ্বংস করার প্রস্তুতি শুরু হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত হয়ে যাওয়ায় তা বন্ধ হয়ে যায়।
ট্রাম্পের সঙ্গে বৈঠকে নিজেদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানান কিম। সে কারণেই ওই বৈঠক ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছে ওয়াশিংটন। কিমের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির প্রাণকেন্দ্র ইয়ংবিয়ন পারমাণবিক গবেষণা কেন্দ্রের সব গবেষণা এবং উৎপাদন কেন্দ্র ভেঙে ফেলার প্রস্তাব দিয়েছেন কিম।
ট্রাম্প বলেন, উল্লেখযোগ্য এই প্রস্তাবের বিনিময়ে নিজেদের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তাব দিয়েছেন কিম। কিন্তু এ ধরনের প্রস্তাবের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত ছিল না। অপরদিকে উত্তর কোরিয়ার তরফ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আরও আলোচনা করলেও পিয়ংইয়ং নিজেদের অবস্থান থেকে সরে আসবে না।
ওয়াশিংটনের তরফ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রিকরণে কোন পদক্ষেপ না নিলে পিয়ংইয়ংয়ের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা থেকে প্রকাশিত স্যাটেলাইটের বেশ কিছু ছবিতে দেখা গেছে টোংচাং-রির সোহায়ে কেন্দ্র পুননির্মাণের কাজে অগ্রগতি হয়েছে। ২০১২ সাল থেকে স্যাটেলাইট উৎক্ষেপণে প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে সোহায়ে উৎক্ষেপণ কেন্দ্রটি।
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
