যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬
যৌন নিপীড়ন মামলায় আবারো হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেখক, গবেষক ও টিভি উপস্থাপক ই. জিন ক্যারল মামলায় ৫০ লাখ ডলারের রায় বাতিলে ট্রাম্পের প্রচেষ্টা আবারও প্রত্যাখ্যান করল সুপ্রিম কোর্ট। এর আগে মানহানি মামলায় ট্রাম্পকে ৫০ হাজার ডলার ক্ষতিপূরন দেবার জন্য জুরিবোর্ড রায় দিয়েছিল। ট্রাম্প জুরির দেয়া এই রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপীল করে। গত সোমবার ১৭ আগষ্ট মাননীয় আদালত ট্রাম্পের এই আবেদন প্রত্যাখান করে। শুধু তাই নয়, জুরিদের দেয়া আগের সর্বসম্মত রায়ই এখন চূড়ান্ত। আর কোন আদালতেই তা আর চ্যালেঞ্জ করতে পারবেন না ট্রাম্প।
নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে নিউ ইয়র্ক সিটির একটি ডিপার্টমেন্ট স্টোরে লেখিকা ই. জিন ক্যারলকে যৌন নিপীড়ন এবং পরবর্তীতে মানহানি করায় ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা করেছিলেন। জুরির দেওয়া ৫০ লাখ ডলারের ক্ষতিপূরনের রায় বাতিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা সোমবার আবারও প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট।
প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা আদালতের কাছে অনুরোধ জানিয়েছিলেন, প্রেসিডেনসিয়াল ইমিউনিটিতে যেন তার আপিলটি বিবেচনা করা হয়। আদালত ট্রাম্পের এই আবেদনসহ আরও কয়েকটি আবেদন খারিজ করে দেয়।
ট্রাম্প এবং বিচার বিভাগ উচ্চ আদালতের কাছে ক্যারল সংক্রান্ত দ্বিতীয় আরেকটি রায়-যার মোট পরিমাণ ৮ কোটি ৩০ লাখ ডলার-বাতিল করারও আবেদন জানিয়েছে। তাদের যুক্তি হলো, ২০১৯ সালে প্রেসিডেন্ট থাকাকালীন ক্যারল সম্পর্কে যেসব মন্তব্য তিনি করেছিলেন, তার জন্য তার বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে তিনি দায়মুক্তি (রসসঁহরঃু) পাওয়ার যোগ্য। আদালত সেই আপিলের বিষয়ে এখনও কোনো পদক্ষেপ নেয়নি।
ক্যারল দীর্ঘদিনের একজন পরামর্শ-কলাম লেখক এবং সাবেক টিভি টক-শো উপস্থাপিকা। ২০২৩ সালের এক বিচারে তিনি সাক্ষ্য দিয়েছিলেন যে, নব্বইয়ের দশকে ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারের ঠিক উল্টো দিকের বিলাসবহুল বিপণিবিতান 'বার্গডর্ফ গুডম্যান'-এর ড্রেসিং রুমে ট্রাম্প তাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ একটি সাক্ষাৎকে সহিংস আক্রমণে (যৌন নিপীড়ন) রূপ দিয়েছিলেন।
ক্যারলের আইনজীবী রবার্টা কাপলান জানিয়েছেন যে, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে তারা সন্তুষ্ট। এক বিবৃতিতে কাপলান বলেন, “এর ফলে, ডোনাল্ড ট্রাম্প যে ই. জিন ক্যারলকে যৌন নিপীড়ন ও পরবর্তীতে মানহানি করেছেন-জুরিদের সেই সর্বসম্মত রায় এখন চূড়ান্ত এবং কোনো আদালতেই তা আর চ্যালেঞ্জ করা যাবে না।” অবশ্য ট্রাম্প প্রথম থেকেই এ ধরনের অপকর্মের কথা অস্বীকার করে আসছেন।নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান প্রেসিডেন্টের বিরুদ্ধে আদালতের এই রায়ে দলটিকে চরম খেসারত দিতে হবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
