যে বদ-অভ্যাসগুলো ভালোবাসার সম্পর্কের জন্য ভালো!
প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯
ভালোবাসার সম্পর্ক আরো বেশি মজবুত করতে অনেকেই নানা কিছু করে থাকেন। এই কারণে দুজনে মিলে যথেষ্ট সময় কাটিয়ে থাকেন অনেকেই। মাঝে মধ্যে ঝগড়া করার অভ্যাসগুলোও অদ্ভুতভাবে বাড়িয়ে দিতে পারে ভালোবাসার গভীরতা। তবে ভালো অভ্যাসের পাশাপাশি কিছু কিছু বদ-অভ্যাসও ভালোবাসা কমানোর বদলে বাড়িয়ে দেয়। আর দীর্ঘদিন সম্পর্ক অটুট রাখতেও এগুলো কাজে দেয়। চলুন তবে জেনে নেয়া যাক সেই বদ-অভ্যাসগুলো সম্পর্কে-
কিছু কিছু বিরোধ না মেটানো
দুজন মানুষের সব মতামত এক হবে তা ভাবাটাই ভুল। আর আপনাদের মাঝে থাকা সব সমস্যারই সমাধান থাকবে এমন ভাবাটাও ভুল। আপনি ভাবতেই পারেন, জীবনসঙ্গীর সঙ্গে খোলা মনে আলোচনা করলেই সব সমস্যা ঠিক হয়ে যাবে। আসলে কিন্তু তা নয়। এমনও সমস্যা থাকতে পারে যা কখনোই মিটবে না। বরং ছোট্ট একটা সমস্যা মেটাতে গিয়েই সম্পর্কে বড় ফাটল ধরতে পারে। এ কারণে এমন ছোটখাটো সমস্যা যেখানে আছে, সেখানেই থাকতে দেয়াটা খারাপ কিছু নয়।
একে ওপরের অনুভূতিতে আঘাত দেয়া
অনেকেই অবাক হয়ে যাবেন এটা শুনে। কিন্তু অনুভূতিতে এভাবে আঘাত করাটা জরুরি হয়ে পড়ে অনেক ক্ষেত্রে। কারণ মিথ্যা বলে তার মন ভালো করে দেবার চাইতে সত্যি কথা বলে তার মন খারাপ করে দেয়াটা ভালো। যে মানুষটিকে সবচাইতে বেশি ভালোবাসেন, তার সামনে সত্যি কথাটা বলবেন না তো কার সামনে বলবেন? এতে ভালোবাসা বাড়ে, কমে না।
সম্পর্ক শেষ করে দেবার মনোভাব
প্রেম করলেই সেটা সারাজীবনের জন্য টিকে যাবে, এমনটা ভাবি আমরা। সম্পর্ক বাঁচাতে অনেক সময়েই নিজেকে ছোট করে ফেলি আমরা। নিজেদের চাইতে সঙ্গীর ইচ্ছের মূল্য দেই বেশি। কিন্তু তখন এটা মোটেই সুস্থ একটি সম্পর্ক থাকে না। এক্ষেত্রে অনেক সময়ে নিজের এবং সঙ্গীর ভালোর জন্যই সম্পর্কটাকে শেষ করে দেয়ার দরকার হয়। এতে ভাবার দরকার নেই যে আপনাদের সম্পর্কটা ব্যর্থ। বরং এভাবে চিন্তা করুন, সারা জীবন অতৃপ্ত একটি সম্পর্কে থাকার চাইতে দুজন সুখী হবেন এমন ব্যবস্থা নেয়াই ভালো।
নিজের সঙ্গী ছাড়াও অন্যদের প্রতি আকর্ষণ বোধ করা
সাধারণত নিজের প্রেমিক বা প্রেমিকা ছাড়া অন্য কারও দিকে তাকানোই যাবে না- সম্পর্কের একটি অবিসংবাদিত নিয়ম এটা। আমরাও ভাবতে ভালোবাসি যে সঙ্গীটি ছাড়া আর কারও দিকে আমাদের দৃষ্টি যাবে না। কিন্তু প্রকৃতির স্বাভাবিক নিয়মেই অন্যদের প্রতি আমাদের আকর্ষণ তৈরি হতে পারে। অনেকেই প্রেমিক বা প্রেমিকা ছাড়াও অন্য কারও প্রতি আকর্ষণ অনুভব করেন এবং অপরাধবোধে ভোগেন। এতে দুঃখ পাবার কিছু নেই। প্রকৃতির নিয়মেই একাধিক মানুষের প্রতি আমাদের আকর্ষণ থাকতে পারে। কিন্তু আপনি খেয়াল করলেই দেখবেন প্রেমিক বা প্রেমিকার প্রতি আপনাদের আকর্ষণটাই টিকে থাকছে, অন্য মানুষগুলোর প্রতি আকর্ষণ বেশিদিন স্থায়ী হচ্ছে না। সুতরাং এতে দুঃখ পাবার কিছু নেই।
আলাদা সময় কাটানো
সারাক্ষণ আঠার মতো একজন আরেকজনের সঙ্গে লেগে থেকে সময় কাটানো মানেই ভালো সম্পর্ক নয়। সম্পর্কে যাবার পর পরই মানুষটি হারিয়ে যায় আড্ডা থেকে। তার বন্ধুরাও এ ব্যাপারে মত দেবেন। এটা ঠিক যে প্রেমে পরার পর ভালোবাসার মানুষেরএ,সঙ্গে সব সময় থাকতে ইচ্ছে করে। কিন্তু তার মানে এই নয় যে আসলেই সবটা সময় তার সঙ্গে কাটাতে হবে। তার থেকে দূরে কিছুটা সময় থাকাও জরুরি। বিশেষ করে পরিবার, বন্ধু এবং সর্বোপরি নিজের জন্য সময় আলাদা রাখার মাঝে দোষের কিছুই নেই।
তার কিছু ভুল-ত্রুটি মেনে নেয়া
ভালোবাসার মানুষটিও মানুষ তো। তারও কিছু ত্রুটি থাকতে পারে, ভুল হতে পারে। তার মানে এই নয় যে তার ভালোবাসায় খাদ আছে। তার ত্রুটিগুলোকে ঠিক করার ইচ্ছে থাকতেই পারে। কিন্তু কিছু ত্রুটি থাকবেই, সেগুলো মেনে নিয়ে তাকে ভালোবাসাটাই আসল। যেমন- তিনি হয়তো ঠিক ভাবে চুল গোছাতে পারেন না। এতে বিরক্ত না হয় বরং এলো চুলের মাঝে সৌন্দর্য খুঁজে নেয়ার মাঝেই সম্পর্কের সফলতা রয়েছে।
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৫
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
