যে দুই কারণে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৪
খন্দকার রাশেদ মাকসুদ গত ১৯ আগস্ট যখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে যোগ দেন, তখন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ৭৭৫ পয়েন্ট। বুধবার এই সূচক কমে হয়েছে ৫ হাজার ৫৫৩ পয়েন্টে। তবে বুধবার এই সূচকের পতন ঘটে ১৩২ পয়েন্ট বা ২ দশমিক ৩৬ শতাংশ। এটি নতুন বিএসইসি চেয়ারম্যান যোগ দেওয়ার পর এক দিনে সবচেয়ে বড় পতন।
এদিকে বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বিএসইসি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক দুটি পদক্ষেপকে সূচকের ধারাবাহিক পতনের জন্য দায়ী করছেন।
বুধবার ডিএসইর ডিএসইএস সূচকের পতন হয়েছে ২ দশমিক ৫৯ শতাংশ। এ ছাড়া ডিএস ৩০ সূচক ২ দশমিক ৫১ শতাংশ কমেছে। নতুন চেয়ারম্যানের যোগদান–পরবর্তী দেড় মাসে শেয়ারবাজারে মাঝেমধ্যে অবশ্য উত্থানও হয়েছে। তবে বেশির ভাগ সময়ই পতন ঘটেছে। উত্থান-পতনের এই সময়ে সার্বিকভাবে ডিএসইএক্স সূচক ৩২২ পয়েন্ট কমেছে।
বড় দরপতনের ঘটনায় বুধবার একদল বিনিয়োগকারী বিক্ষোভ করেছেন। তাঁরা বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেছেন। দরপতনের প্রতিবাদে দুপুর ১২টার দিকে তাঁরা রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এ বিক্ষোভ হয়। এ সময় তাঁরা শেয়ারবাজারের সাম্প্রতিক দরপতনের জন্য বিএসইসির ভুল নীতিকে দায়ী করে বিভিন্ন স্লোগান দেন।
বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বুধবার সূচক পতনের পেছনে দুটি কারণ দায়ী। একটি হচ্ছে গত মঙ্গলবার বেক্সিমকোর শেয়ার নিয়ে কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার প্রতিষ্ঠান ও পাঁচ ব্যক্তিকে ৪২৮ কোটি টাকা জরিমানা করা। এতে একশ্রেণির বিনিয়োগকারী বাজারবিমুখ হয়েছেন। অন্য কারণটি হচ্ছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের পক্ষ থেকে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, সামিট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপ ও নাসা গ্রুপ এবং থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের (যেটি মূলত নগদ লিমিটেড নামেই পরিচিত) মালিকানা বদলে নিষেধাজ্ঞা জারি। এসব গ্রুপ বা কোম্পানির তালিকাভুক্ত শেয়ারের লেনদেনে কোনো নিষেধাজ্ঞা জারি না হলেও অনেকে ভুল বুঝেছেন এবং তাতে বাজারে একধরনের গুজব ছড়িয়ে পড়ে।
শেখ হাসিনা সরকারের পতনের পর কিছুদিন শেয়ারবাজারে সূচকের উল্লম্ফন দেখা গেলেও এক পর্যায়ে দরপতন শুরু হয়। সেই ধারা এখনো অব্যাহত। ফাঁকে বিএসইসিতে নতুন প্রশাসন কাজ শুরু করলেও পরিস্থিতির উন্নয়ন হয়নি।
বুধবার ঢাকার শেয়ারবাজারে লেনদেন হয়েছে মোট ৪৪০ কোটি টাকার শেয়ার। আগের দিন মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৮৯ কোটি টাকা। বুধবার মাত্র ২৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর দাম কমেছে ৩৪৭টি কোম্পানির।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, শেয়ারবাজারে সূচকের উত্থান-পতন একটা স্বাভাবিক ঘটনা। দেখতে হবে যে স্বাভাবিক ঘটনার পেছনে কোনো অস্বাভাবিক কারণ আছে কি না। হেলাল উদ্দিন আরও বলেন, সংস্কার হলে সব পক্ষকেই মূল্য দিতে হয়। যথাযথ সংস্কার ছাড়া যদি বিনিয়োগকারীদেরই শুধু মূল্য দিতে হয়, সেটা অনভিপ্রেত। নীতিনির্ধারকদের কাছে শেয়ারবাজার কতটা অগ্রাধিকার পাচ্ছে, তা–ও একটা গুরুত্বপূর্ণ বিষয়।
এদিকে বড় দরপতনের দিনে বুধবার বিএসইসি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনের প্রক্রিয়া সহজ করাসহ একগুচ্ছ সুপারিশ করেছেন বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রতিনিধিরা অংশ নেন।
বিএসইসি এক বিজ্ঞপ্তিতে জানায়, সংস্থাটির চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ সভায় বলেছেন, একটি সমৃদ্ধ ও সফল পুঁজিবাজার গড়তে শুধু বিএসইসি নয়, বরং পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত সব প্রতিষ্ঠানকে যার যার অবস্থান থেকে কর্তব্য পালন করতে হবে এবং পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে অবদান রাখতে হবে।
বিএসইসি আরও বলেছে, পুঁজিবাজারের সার্বিক সংস্কার বিষয়ে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা, সম্পৃক্ত নিয়ন্ত্রক সংস্থা এবং বিনিয়োগকারীদের সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হবে।
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
