যে কারণে চট্টগ্রামে রান বন্যা
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯
ঢাকা ও সিলেট পর্বের তুলনায় বিপিএল সিক্সের চট্টগ্রাম পর্বে রানের বন্যা বইছে। সিলেটে তো প্রথম কয়েকটা ম্যাচে রানখরা দেখেছেন দর্শকরা। ঢাকাতেও তথৈবচ। মিরপুরের উইকেট এরই মধ্যে ‘আনপ্রেডিক্টেবল’ উপাধি পেয়েছে। ব্যতিক্রম চট্টগ্রাম। এখানে ঘাসের উইকেটে চমৎকার ব্যাটিং করছেন ক্রিকেটাররা। কিছুটা ব্যতিক্রম ছাড়া ব্যক্তিগত রানের খাতায় বড় স্কোর খুব একটা না দেখা গেলেও ইনিংস শেষে দলীয় খাতায় লেখা থাকছে বড় স্কোর। এজন্যই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল রানের পাহাড় মাথায় নিয়ে জিততে পারেনি চট্টগ্রামে।
সিলেটে আট ম্যাচের তিনটিতেই লো স্কোরিং লড়াই দেখেছেন ক্রিকেটভক্তরা। অবশ্য সিলেটে ২০০ ঊর্ধ্ব (২১৪) রানও আছে। ঢাকায় দুই পর্বে ২০০ ঊর্ধ্ব কোনো রানই নেই। সেখানে চট্টগ্রাম পর্বে প্রথম চার ম্যাচেই ২৩৯ রানের ইনিংস (রংপুর রাইডার্স) দেখেছেন দর্শকরা। প্রতি ম্যাচেই প্রথমে ব্যাটিং করা দল অন্তত ১৮০ রান করেছে। ২০০‘র কাছাকাছি রানও হয়েছে। রানের এই বন্যা চট্টগ্রামে অব্যাহত থাকবে বলেই মনে করেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু। তিনি বলেন, ‘এখানে একেবারে জেনুইন ঘাসের উইকেটে খেলছেন ব্যাটসম্যানরা। ইভেন বাউন্স পাচ্ছেন। এ কারণেই রান করতে পারছেন। বলে তেমন কোনো মুভমেন্ট নেই।’ অবশ্য গেইলের মতো ব্যাটসম্যানরা এখানে ব্যর্থ হয়েছেন। কিন্তু অন্যরা তো ঠিকই ভালো করেছেন। এমনকি স্থানীয় ক্রিকেটার ইয়াসির আলি কী দুরন্ত ব্যাটিং করেছেন এখানে। ৭৮ ও ৫৮ রানের দুটো অসাধারণ ইনিংস খেলেছেন তিনি। তাছাড়া অ্যালেক্স হেইলস এবং রিলে রুশোর জোড়া সেঞ্চুরির বিষয়টাও তো মনে রাখতে হবে। এমন উইকেটের কারণটাও ব্যাখ্যা করলেন জাহিদ রেজা বাবু। ‘টি-২০ ক্রিকেটে জমজমাট লড়াইয়ের জন্য বড় স্কোর হওয়াটা জরুরি। দর্শকরাও এতে বেশ আনন্দ পান। তাছাড়া এই উইকেটে বোলিং করার চ্যালেঞ্জটাও একটা প্রাপ্তি হিসেবে থাকে।’ আন্তর্জাতিক ক্রিকেটে বোলারদের সুবিধা বিবেচনায় রেখেই উইকেট তৈরি করতে হয়। এখানে সেই প্রেসারটা নাই। রানের এমন বন্যা থাকলেই টি-২০ ক্রিকেটটা নির্ভেজাল বিনোদন হয়ে উঠে। দুই পক্ষই রান করবে। চার-ছক্কার ফুলঝুরি ছুটবে। তবেই না বিনোদনের ষোলোকলা পূর্ণ হবে। এই লড়াইয়ের মধ্য দিয়েই বিজয়টা কেড়ে নিতে হবে কোন এক দলকে।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
