যেভাবে বাংলাদেশের ফেসবুক আইডি হ্যাক করছে ভিয়েতনামের হ্যাকাররা!
প্রকাশিত: ২৪ জুন ২০১৯
বাংলাদেশে ভিয়েতনামের হ্যাকারদের আক্রমণ বাড়ছে। দেশীয় বিভিন্ন স্প্যামিং ও হ্যাকিং টিম দ্বারা বিভিন্নভাবে আইডি হারানো ও ক্ষতিগ্রস্ত হবার সঙ্গে সঙ্গে এখন যুক্ত হয়েছে ভিয়েতনামের হ্যাকারদের আক্রমণ।
বেশ কিছুদিন ধরে ভিয়েতনামের বিভিন্ন স্প্যামার এবং ছোট ছোট হ্যাকার টিমগুলো বাংলাদেশি আইডিগুলোর সিকিউরিটি জনিত দুর্বলতার সুযোগ নিয়ে আইডিগুলো সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। আর আইডিগুলোর অ্যাক্সেস নিতে না পারলে ডিজেবল করে দিচ্ছে।
প্রথমত ভিয়েতনামের হ্যাকাররা ২০১৩ সাল বা তার আগে খোলা ইয়াহু মেইল। হটমেইল, আউটলুক মেইলগুলো হ্যাক করছে। এই মেইলগুলোর ইউজাররা সাধারণত অনেকদিন যাবত মেইলে লগইন করেন না। দ্বিতীয়ত হ্যাকাররা ওই সব হ্যাক করা মেইলে থাকা ফেসবুক আইডি পেলে সেগুলো বিক্রি করে দিচ্ছে দেশেরই নরমাল ইউজারদের কাছে।
ভিয়েতনামের হ্যাকারদের বাংলাদেশী ফেসবুক আইডি হ্যাক করার প্রাথমিক কারণ হিসাবে ধরা হচ্ছে ফেসবুকের পুরাতন আইডির ওপর তাদের বিশেষ আকর্ষণ। উল্লেখ্য যে তারা শুধুমাত্র পুরাতন আইডিগুলোই বেশি হ্যাক করছে যেসব আইডিগুলোর বয়স ৫ বছর বা তার বেশি। তারা এই আইডিগুলো নিজেদের দেশের সাধারণ ইউজারদের কাছে বিক্রি করে দিচ্ছে এবং সাধারণ ইউজাররা সেগুলো কিনে নিয়ে নিজেরা ব্যবহার করছে।
ভিয়েতনামের হ্যাকারদের টার্গেট শুধুমাত্র পুরাতন ফেসবুক আইডিগুলোই। যেহেতু তারা প্রথমে মেইল হ্যাক করে সেটা দিয়ে ফেসবুক আইডি হ্যাক করছে; সেহেতু তাদের থেকে আইডি সুরক্ষিত রাখতে হলে প্রথমেই নিজের ইমেইল সিকিউর আছে কিনা সেই ব্যাপারে সতর্ক হতে হবে।
শুধুমাত্র সেসব মেইলগুলোই হ্যাক হচ্ছে যেগুলো অনেক পুরনো এবং সেই ইমেইলগুলোতে ইউজাররা লগইন করেন না বা সেই ইমেইলের পাসওয়ার্ড ইউজাররা জানেন না। এবং ফেসবুকের সকল সিকিউরিটি অপশন যথাযথভাবে অন করা নাই।
এছাড়া আমাদের দেশের ইউজাররা ইদানীং ফেসবুকের সিকিউরিটি বৃদ্ধির দিকে মনোযোগ দিলেও, ইমেইল সিকিউরিটির বিষয়টি এড়িয়ে যান, যা পরবর্তীতে আইডিকে হুমকির মধ্যে ফেলে দেয়।
এ বিষয়ে ক্রাফের টেকনিক্যাল টিমের সফিকুল ইসলাম বলেন, যারা ইয়াহু, হটমেইল, আউটলুক মেইল ইউজ করেন তারা দ্রুত মেইলের সকল সিকিউরিটি ফিচারগুলো অন করে নিন। মেইলের পাসওয়ার্ড অবশ্যই পরিবর্তন করবেন।
আর যদি পাসওয়ার্ড ভুলে যাওয়া মেইলের পাসওয়ার্ড রিকোভারের কোন সুযোগ না থাকে তাহলে অতি দ্রুত আপনার ফেসবুক আইডি থেকে সেই মেইল রিমুভ করে দিয়ে নতুন মেইল এড করবেন। অন্যথায় আপনার আইডিও ভিয়েতনামের হ্যাকারদের কবলে চলে যেতে পারে ।
মো. আবু তাহের দেওয়ান। দায়িত্বরত আছেন নরসিংদী জেলার মাধবধী থানার ওসি হিসাবে। গত ৩ জুন হুট করেই তার ফেসবুক আইডিটি লগআউট হয়ে যায়। তিনি আর তার আইডিতে প্রবেশ করতে পারেননি। অতঃপর তিনি যোগাযোগ করেন ক্রাফের সভাপতি জেনিফার আলমের সঙ্গে।
তখন ক্রাফের টেকনিকাল টিম আবু তাহের দেওয়ানের আইডিটি রিকভারের দায়িত্ব নেয়। তারা দেখতে পায় আইডিটি হ্যাক করা হয়েছে অনেক পুরাতন মেইল হ্যাক করে, যেটা কিনা তার ফেসবুক আইডিতে ছিলো। হ্যাক করেছে বিদেশী কোন হ্যাকার।
ক্রাফের টেকনিক্যাল টিম যখন আইডিটি রিকভারের কাজ শুরু করে তখন প্রায় ২৪ ঘণ্টা পার হয়ে যায়। হ্যাকাররা ততক্ষণে আইডির নাম পরিবর্তন করে ফেলেছে। যেটা কিনা ইন্দোনেশিয়ান একটি নাম ছিলো।
তারপর টানা দুইদিন চেষ্টা করার পর আইডিটি রিকভার করতে সচেষ্ট হয় ক্রাফ টিম। আইডিটি রিকভারের পর দেখা যায় আইডিটি হ্যাক করা হয়েছিলো ভিয়েতনামের একটি আইপি থেকে এবং সেটা চালানো হয়েছে ইন্দোনেশিয়া থেকে।
আইডিটি রিকভারের পর ওসি জেনিফার আলম এবং সফিকুল ইসলামকে ধন্যবাদ দিয়ে একটি পোস্ট করেন তার নিজের ফিরে পাওয়া আইডিতে।
এই বিষয়ে ক্রাফের সভাপতি জেনিফার আলম বলেন- বেশ কিছুদিন ধরেই আমরা এই ভিয়েতনাম কেন্দ্রিক বিভিন্ন টিম এবং ব্যক্তিগতভাবে বাংলাদেশি আইডি, আইডিতে যুক্ত থাকা পেজ ও গ্রুপ নিয়ন্ত্রণ নিতে দেখছি এবং এ সংক্রান্ত অনেকগুলো অভিযোগ ও টেকনিক্যাল সেবার জন্য আমাদেরকে অনেকেই নক করেছেন।
তবে সবচেয়ে খারাপ খবর এটা যে একবার এদের হাতে আইডি চলে গেলে সেটা রিকভারের চান্স খুবই কম। কারণ মেইলের অ্যাক্সেস নেবার মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে তারা আইডিগুলোর অ্যাক্সেস নিচ্ছে। তাই আইডিগুলো ফিরিয়ে আনা কষ্টসাধ্য।
তিনি বলেন, আমাদের ক্রাফে এই ধরনের আক্রমণে টেকনিক্যাল সেবার জন্য আসা আইডিগুলোর মধ্যে আমরা অর্ধেক মাত্র রিকভার করে আসল ইউজারকে ফিরিয়ে দিতে পেরেছি। তাই নিজের মেইল এবং একাউন্টের সকল সিকিউরিটি ফিচারগুলো অন করে রাখার পাশাপাশি নিয়মিত চেক করার পরামর্শ দেন জেনিফার আলম।
- বাংলাদেশি অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড
- ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের
- পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে: ইরান
- ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
- প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর যুদ্ধের দায়ভার চাপানোর চেষ্টা
- যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে এক দশকের সর্বোচ্চ শীত
- ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
- ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব
- রাজধানীর অধিকাংশ পাম্পে ‘অকটেন নেই’ সাইনবোর্ড
- বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের
- ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত
- দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
