‘যেখানে দুর্নীতি, সেখানেই অভিযান অব্যাহত থাকবে’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ অক্টোবর ২০১৯
যেখানে অনিয়ম-দুর্নীতি আছে, সেখানেই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
দুর্নীতিবিরোধী চলমান অভিযান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে সন্ত্রাস দমন করেছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণকে সম্পৃক্ত করেছি। জঙ্গিবাদ দমনের সঙ্গে সঙ্গে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করি। সেইসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করি। যতটুকু উন্নয়নমূলক কাজ করছি বা বরাদ্দ দিচ্ছি যথাযথভাবে সেটা যদি কাজে লাগাতে পারি, তাহলে দেশের আরও উন্নতি হবে। সেই উন্নতিটা টেকসই হবে। সমাজের বৈষম্য দূর হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা চিন্তা করলাম কোথায় একটি ‘কিন্তু’ রয়ে গেছে। সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আমাকে অভিযান চালাতে হবে এবং একটা ব্যবস্থা নিতে হবে। যেখানে আমার দলের কে কি, সেটা আমি দেখতে চাই না। পরিবারের কে আছে সেটা আমি দেখতে চাই না। কে কত বেশি উচ্চবিত্ত সেটাও দেখতে চাই না। অনিয়ম যেখানে আছে, দুর্নীতি যেখানে আছে। আমাদের দেশকে ফাঁকি দিয়ে কিছু করতে চাচ্ছে, তার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযান খুব ঝুঁকিপূর্ণ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি জানি এটা খুব রিস্কি (ঝুঁকিপূর্ণ), কোনো সন্দেহ নেই। তারা এত বিত্তশালী, এত সম্পদ, আবার তা দেখানোর অসুস্থ প্রতিযোগিতা।
শেখ হাসিনা আরও বলেন, আমি মনে করি, এটা সম্পূর্ণ একটা অসুস্থ মানসিকতা। এ থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে। এটা মুষ্টিমেয় লোক করে যাচ্ছে। সাধারণ মানুষ তো না। কিন্তু এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপরে, বিভিন্ন পর্যায়ে। সেখান থেকে দেশটাকে রক্ষা করা, দেশের মানুষকে রক্ষা করা, ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করা। যারা একটা আদর্শ নিয়ে দেশটাকে, এত কষ্ট করে যে দেশটাকে গড়ে দিয়ে যাচ্ছি, সেটাকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো মানসিকতা নিয়ে চলবে।
রোহিঙ্গা প্রশ্নে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা সমস্যা তিন বছর ধরে চলছে। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলাম। রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের, এর সমাধানও তাদের করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সহায়তা ও সাড়া পাচ্ছি। আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গন থেকে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। তারপরও তাদের পক্ষ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না।
প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার সরকারের কি আত্মসম্মানবোধ নেই যে, তাদের দেশের নাগরিক অন্য দেশে শরণার্থী হিসেবে থাকছে! তাদের উচিত তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে নিয়ে যাওয়া।
তিনি বলেন, বাংলাদেশে একটি শক্তিশালী বিরোধী দল গড়ে উঠতে পারেনি। কারণ দেশে গণতন্ত্র অব্যাহত থাকেনি। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে দল গঠন করেছেন। এরশাদও একইভাবে দল গঠন করেন। জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার সুযোগ দেন।
শেখ হাসিনা বলেন, অন্য দলগুলো মানুষের আস্থা-বিশ্বাস হারিয়েছে। সেখানে আওয়ামী লীগ মানুষের আস্থা অর্জন করেছে বলেই আমরা বারবার ক্ষমতায় আসতে পেরেছি। দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সাতসকালে সড়কে ঝরল ১০ প্রাণ
- ৩০ মাসের বকেয়া, গয়েশ্বর রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- নগরীর ফুটপাতে ক্রেতা-বিক্রেতার ভীড়, ভোগান্তিতে পথচারী
- নারায়ণগঞ্জে মহাসড়কে দিনভর যানজট-যাত্রীদের চরম দুর্ভোগ
- সমুদ্র বন্দরে তিন নম্বর সর্তক সংকেত
- ‘যেখানে দুর্নীতি, সেখানেই অভিযান অব্যাহত থাকবে’
- ৫ মিনিটের ঘূর্ণিঝড়, উড়ে গেল দুই শতাধিক বাড়ি
- বৃষ্টি ঝরবে আরও দুদিন
- বাঙালি নদীর বাঁধ ভেঙে আতঙ্কে ৫০ গ্রামের মানুষ
- বিমানবন্দর সড়কে আবারো বিক্ষোভ, বাসে অগ্নিসংযোগ
- এবার লেবানন থেকে ইসরায়েলে হামলা
- কুমিল্লার রাজপথ দখল হয়ে গেছে : মির্জা ফখরুল
- পদ্মা সেতু দিয়ে ছুটবে ট্রেন, উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ
- নতুন রেলপথে চালু করা হবে ৮ জোড়া আন্তঃনগর ট্রেন
- পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু: মামলাটি ছিল ‘গায়েবি’
