যুক্তরাষ্ট্রে বসে আসামি, গুলি হয়েছে ঢাকায়
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৪
ঘটনার সময় ছিলেন আমেরিকায়। পাসপোর্টে ইমিগ্রেশন বিভাগের দেওয়া সই স্বাক্ষরেও রয়েছে তার প্রমাণ। অথচ ওই ব্যক্তিকেই করা হয়েছে সবুজ হত্যা মামলার আসামি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় শহিদ হন ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা এই সবুজ। কেবল একজন নয়, হত্যার ওই ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় হওয়া মামলায় এমন অনেককে আসামি করা হয়েছে যারা তখন ছিলেন না ঢাকায়। এদের মধ্যে অন্তত ৭ জন বিএনপি’র পরীক্ষিত নেতা-কর্মী। ৯৮ জনের নাম উল্লেখসহ ৫শ’ জনের বিরুদ্ধে হওয়া এই মামলার আসামিদের প্রায় সবার বাড়ি লালমোহনে। রাজনীতির পথের কাঁটা সরাতে মামলায় পরিকল্পিতভাবে নিজ দলের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে বলছেন সেখানকার বিএনপি নেতা-কর্মীরা। ওয়ান ইলেভেনের সময়ে লালমোহন বিএনপিতে সৃষ্ট সংস্কারপন্থি-মূলধারা দ্বন্দ্বের প্রভাবও রয়েছে এখানে বলছেন তারা।
৪ আগস্ট ঢাকার মোহাম্মদপুরে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন লালমোহনের সবুজ হোসেন (২২)। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এই ঘটনায় গত ১ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন নিহতের ভাই লালমোহনের বিএনপি কর্মী মনির হোসেন। মামলার খবর লালমোহনে পৌঁছতেই শুরু হয় তোলপাড়। অন্যদের নিয়ে কোনো জটিলতা না থাকলেও আসামির তালিকায় থাকা ৭/৮ জন সম্পর্কে প্রশ্ন তোলে স্থানীয় বিএনপি। এসব পরীক্ষিত নেতাদের কেন আসামি করা হল সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মেলে চাঞ্চল্যকর তথ্য। ওয়ান ইলেভেনের সময় থেকে স্থানীয় বিএনপিতে চলা সংস্কারপন্থি-মূলধারা দ্বন্দ্বের কারণেই তারা আসামি হয়েছে বলছেন অনেকে। রাজনীতি থেকে এদের সরাতে পারলে সংস্কারপন্থিদের পথের কাঁটা দূর হবে বলছেন তারা।
একসময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব ছিলেন আক্তারুজ্জামান টিটব। রাজনীতিতে সেখানকার সাবেক এমপি হাফিজের বিরুদ্ধ পক্ষ তিনি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচন করায় ২০১৪ সালে বহিষ্কার হন দল থেকে। এরপর থেকে রয়েছেন সেই অবস্থায়। সর্বশেষ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগকে হারিয়ে স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান হন টিটব। বিএনপি ঘরানার জনপ্রিয় এই নেতাকে করা হয়েছে সবুজ হত্যা মামলার ৩ নং আসামি। কেবল তিনি নন, তার আরও দুই ভাইকেও করা হয়েছে আসামি। যাদের একজন রাশেদুজ্জামান ঘটনার সময় ছিলেন আমেরিকায়। পাসপোর্টের তথ্যানুযায়ী ২৫ জুলাই সেখানে যান রাশেদ। দেশে ফেরেন ৯ আগস্ট। মামলার আরেক আসামি টিটবের ভাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। লালমোহন পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরকে ২০১০ সালের পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন দিয়েছিল বিএনপি। যুগান্তরকে টিটব বলেন, ‘ঘটনার যে সময় উল্লেখ করা হয়েছে তখন আমি ছিলাম এভারকেয়ার হাসপাতালে। সেখানকার সিসিটিভি ফুটেজেও রয়েছে। তারপরও আসামি করার বিষয়টি দলের অভ্যন্তরীণ সাইজিকরণ প্রকল্প। ওয়ান ইলেভেনে আমরা যারা মূলধারায় ছিলাম তাদেরকে রাজনীতি থেকে বিদায় দিতে এটা করা হয়েছে। তখন যারা সংস্কারে গিয়ে মাইনাস টু ফর্মুলায় ছিল তারাই করেছে এটা।’
বিতর্কিত এ মামলায় আসামি করা হয়েছে লালমোহন উপজেলা বিএনপির আরও কয়েকজন নেতা-কর্মীকে। এদের একজন লালমোহন উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন শিপলু। ১৯৯৪ সালে ছাত্রদলের সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক পদে দায়িত্ব পালন থেকে শুরু করে আজ অবধি বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট শিপলু বলেন, ‘কেবল আমি নই, আরও আসামি করা হয়েছে লালমোহর উপজেলা যুবদলের সদস্য এবং চরভুতা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মোসলেহ উদ্দিন হাওলাদার এবং বিএনপির একনিষ্ঠ কর্মী মো. শামসুদ্দিন ও তার ছেলে মো. রাসেলকে। যেদিন ঢাকায় সবুজ শহিদ হন, সেদিন আমরা সবাই ছিলাম লালমোহনে। ১ সেপ্টেম্বর হঠাৎ খবর পাই আমাদেরকে সবুজ হত্যা মামলায় আসামি করা হয়েছে। পরে খোঁজখবর নিয়ে জানতে পারি উপজেলা বিএনপি’র বর্তমান সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সরাসরি তত্ত্বাবধানে মামলাটি করেছে মনির। পরিকল্পিতভাবে সেখানে আমিসহ অন্যান্য বিএনপি নেতা-কর্মীদের করা হয়েছে আসামি।’ মামলার আরেক আসামি মোসলেহউদ্দিন হাওলাদার বলেন, ‘মামলায় নাম উল্লেখ করা আসামি ৯৮, এরমধ্যে ৮৭ জনের বাড়ি লালমোহনে, বাকি ১১ জন ঢাকার। মনে হয় যেন ৪ আগস্ট সবুজ মোহাম্মদপুরে থাকবে সেটা জেনে লালমোহন থেকে সবাই লঞ্চ-বাস বোঝাই হয়ে সেখানে গেছে তাকে মারতে। অথচ শহিদ হওয়ার আগ পর্যন্ত এই সবুজকে আমরা কেউ ভালো করে চিনতামও না। এটা আসলে ওয়ান ইলেভেনকালীন সময় থেকে এখানে চলমান সংস্কারপন্থি-মূলধারা বিরোধের ফসল। বিষয়টি অভিযোগ আকারে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সব পর্যায়ের নেতাদের জানিয়েছি।’
বিএনপির কর্মী হয়ে করা মামলায় বিএনপি নেতা-কর্মীদের আসামি করার বিষয়ে জানতে চাইলে মামলার বাদী লালমোহনের পশ্চিম চর উমেদ এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, ‘আমি যা শুনেছি দেখেছি সে অনুযায়ী আসামি করা হয়েছে।’ এজাহারে আপনি লিখেছেন আপনার ভাই সবুজ গুলিবিদ্ধ হয়েছে শুনে হাসপাতালে গিয়ে তাকে পেয়েছেন। সেক্ষেত্রে হামলা গুলিবর্ষণ কীকরে দেখলেন প্রশ্ন করলে তিনি বলেন, ‘ঘটনাস্থলে যারা ছিল তারা আমায় বলেছে।’ ঘটনাস্থলে থাকা লোকজন লালমোহন উপজেলার এত মানুষকে চিনল কী করে জিজ্ঞেস করলে অবশ্য তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। মামলার আসামির তালিকায় থাকা রাশেদুজ্জামান ঘটনার সময় আমেরিকায় ছিলেন, তিনি কীভাবে গুলি করলেন জানতে চাইলে মনির বলেন, ‘এরকম একটি হত্যার ঘটনায় অনেক ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, হত্যার হুকুমদাতা-পরিকল্পনাকারী থাকতে পারে। আমি মামলা করেছি। এখন পুলিশ তদন্ত করে দেখবে যে কারা প্রকৃত দোষী।’ মামলা দায়েরের ক্ষেত্রে বিএনপি’র কোনো নেতার সহযোগিতা পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অনেকেই সহযোগিতা করেছেন। কিন্তু তাদের নাম বলতে আমি বাধ্য নই।’ সংস্কারপন্থিদের দমনে নিজ দলের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে এবং আপনার তত্ত্বাবধানে তা হয়েছে এমন অভিযোগের জবাবে লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল বলেন, ‘যিনি শহিদ হয়েছেন তার ভাই এই মামলা করেছে। এখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তারা কেন আসামি হয়েছে সেটা তারাই ভালো বলতে পারবে। হয়তো আওয়ামী লীগের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ছিল। সে কারণেই তাদেরকে আসামি করা হয়েছে। তদন্তেই সব প্রমাণ হবে।’
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
