যুক্তরাষ্ট্রে ফোন হ্যাকিং মারাত্মকভাবে বাড়ছে
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩
নিউইয়র্কে ১ মাসে ৭৫ হাজার ফোন হ্যাক : টার্গেট হচ্ছেন নতুন ইমিগ্রান্টরা
আজকাল রিপোর্ট
আমেরিকায় ফোন হ্যাকিং মারাত্মক রূপ নিয়েছে। ফোন হ্যাকিং-এর ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। সাইবার সিকিউরিটি গবেষকরা বলেছেন, ফোন হ্যাকিং সম্প্রতি বেড়েছে শতকরা ৫০০ ভাগ। যাকে বলা হচ্ছে ‘মোবাইল ম্যালওয়ার’। আমেরিকার অন্য শহরগুলির তুলনায় নিউইয়র্কে ফোন হ্যাকিং-এর ঘটনা সর্বোচ্চ। গত এক মাসে নিউইয়র্ক সিটিতে ৭৫ হাজারের মতো ফোন হ্যাক হয়েছে।
গবেষকরা বলছেন, ফোন হ্যাকাররা মরিয়া হয়ে উঠেছে তথ্য চুরিতে। তারা ফোনের পাসওয়ার্ড, ব্যাংকের তথ্য এমনকি পুরো ফোনটিরই দখল নিয়ে নিচ্ছে। ফোনের মালিক তা আর ব্যবহারই করতে পারছেন না। ফোনটি ফিজিক্যালি মালিকের কাছে থাকলেও তার নিয়ন্ত্রণ চলে যাচ্ছে হ্যাকারের হাতে। ফোনের মালিক অন্য একটি সেট ব্যবহার করে কিংবা নতুন একটি ফোন কিনলেও তার পুরনো নাম্বারটি আর পাচ্ছেন না। প্রিয় নাম্বারটি পুনরুদ্ধার করতে হিমশিম খেতে হচ্ছে ফোনের মালিককে। এতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে।
অ্যাপল ও এনড্রয়েড স্মার্টফোনের গ্রাহকদের হ্যাকাররা বোকা বানাচ্ছে ‘এমএমএস ফিশিং’-এর মাধ্যমে। আর্কষণীয় তথ্য সম্বলিত টেক্সট মেসেজ পাঠিয়ে তারা ফোন ব্যবহারকারীকে ট্র্যাপে ফেলে দেয়। মেসেজটি ওপনে করার সাথে সাথে পাসওয়ার্ড কিংবা ব্যাংক ইনফরমেশন করায়ত্ত্ব হয়ে যায় হ্যাকারদের। এমনকি তারা ফোনের পাসওয়ার্ড পরিবর্তন করে পুরো ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ফোনে সেট করা বিভিন্ন অ্যাপসে ঢুকে পড়ে তারা। হাতিয়ে নেয় ব্যাংকসহ ব্যক্তিগত যাবতীয় তথ্য। ভ্যারাইজন ও টি-মোবাইলের গ্রাহকরা তুলনামুলকভাবে কম আক্রান্ত হচ্ছেন। লাইকা, আলট্রা, মিন্ট, সিম্পল ফোনের গ্রাহকরা মারাত্মকভাবে হ্যাকারদের হামলার কবলে পড়ছেন। সম্প্রতি কমিউনিটির পরিচিত মুখ ও রাজনীতিক আমিনুল ইসলাম স্বপন ও আব্দুল বাতেনের ফোন হ্যাকারদের আক্রমনের কবলে পড়ে। স্বপন ২৬ দিন পর তার নাম্বার ফিরে পান। আবদুল বাতেনের ফোন ও ব্যাংক একাউন্ট উভয়ই হ্যাক হয়েছিল। জ্যাকসন হাইটসের বিগ ডিজাইনেরর কর্নধার মমিন মজুমদারের ফোন ২ সপ্তাহ ধরে হ্যাকারদের দখলে। তিনি তার ফোন কোম্পানী লাইকার সাথে বারবার যোগাযোগ করেও নাম্বারটি উদ্ধার করতে পারছেন না।
ফোন হ্যাকের ঘটনা নিউইয়র্ক সিটিতে ব্যাপক আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের অন্য যে কোন শহরের তুলনায় নিউইয়র্ক সিটিতে ফোন হ্যাকিং-এর হার সর্বোচ্চ। জ্যাকসন হাইটসের একজন ফোন ব্যবসায়ী জানান, গ্রাহকদের সিংহভাগ আসছেন তাদের ফোন হ্যাকিং এর অভিযোগ নিয়ে। তা সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। ভ্যারাইজন, টি-মোবাইল কিংবা টিএন্ডটির গ্রাহকদের সমস্যা কম। ছোট ছোট কোম্পানীর গ্রাহকরা ফোন হ্যাকিং-এ বেশি আক্রান্ত হচ্ছেন। তিনি বলেন, বিশেস করে নতুন ইমিগ্রান্ট কমিউনিটি কিংবা কাগজপত্রহীনরা এই সমস্যায় বেশি ভুগছেন। দেশ থেকে আসার পরপরই তারা সোশাল সিকিউরিটি নাম্বার পান না। ভ্যারাইজন, টি মোবাইল কিংবা টিএন্ডটির ফোন লাইন নিতে গেলে সোশাল সিকিউরিটি নাম্বার লাগে। নিরুপায় হয়ে ইমিগ্রান্টরা লাইকা, আলট্রা, মিন্ট বা সিম্পল ফোনের দ্বারস্থ হন। আর হ্যাকাররা তাদেরকেই আক্রমনের সহজ লক্ষ্যবস্তু মনে করে তাদের ফোনে হামলা চালায়।
অ্যাপল আইফোন কোম্পানীও হ্যাকিং মোকাবেলায় হিমশিম খাচ্ছে। তারা কাস্টমারদের পাসকোড ব্যবহারের পরিবর্তে ফোন ওপেনিং এ ফেস আইডি বা ফিঙ্গার ব্যবহার করতে পরামর্শ দিয়েছে। গত ২৩ এপ্রিল মেট্রো নিউজ এক প্রতিবেদনে উল্লেখ করেছে, গত ১ মাসে নিউইয়র্ক সিটিতে ৭৫ হাজারের মতো ফোন হ্যাক হয়েছে। টেলিফোন কোম্পানীগুলো গ্রাহকদের অপরিচিত টেক্সট বা ইমেইল ওপেন না করতে বলেছে। তারা ফোন রিসিভ করতেও সর্তকতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছেন।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
