যুক্তরাষ্ট্রের শীর্ষ নির্বাহীদের আয় নিচের কর্মীদের ১৯৬ গুণ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫ জুন ২০২৪
উন্নত বিশ্বে বৈষম্য কতটা বেড়েছে, সম্প্রতি এক জরিপে তার আরেকটি নজির পাওয়া গেছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোয় যাঁরা কাজ করছেন, তাঁদের মধ্যে আয়ের বিস্তর ব্যবধান। নিচের সারির কর্মীদের তুলনায় ওপরের সারির কর্মীরা বছরে ১৯৬ গুণ বেশি আয় করেন।
ইয়াহু ফাইন্যান্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এসঅ্যান্ডপি ৫০০ তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। জরিপ সংস্থা ইকুইলার ইনকরপোরেটেড এ জরিপ পরিচালনা করে।
শেয়ার সূচক এসঅ্যান্ডপি ৫০০-এ যুক্তরাষ্ট্রে ৫০০টি বৃহত্তম কোম্পানি তালিকাভুক্ত। জরিপে অংশ নেওয়া অর্ধেক কোম্পানির প্রধান নির্বাহীরা গত বছর যা আয় করেছেন, তার সমপরিমাণ আয় করতে একজন সাধারণ কর্মীর প্রায় ২০০ বছর লেগে যাবে। কোম্পানির মুনাফা ও শেয়ারের দাম বাড়লে দেখা যায়, প্রধান নির্বাহী যে পরিমাণ পুরস্কার পান, নিচের সারির কর্মীরা সেই তুলনায় কিছুই পান না।
প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতির চাপ থাকলেও গত বছর যুক্তরাষ্ট্রের সিইও বা প্রধান নির্বাহীদের বেতন অনেকটা বেড়েছে। এসঅ্যান্ডপি তালিকাভুক্ত কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের বেতন গত বছর গড়ে প্রায় ১৩ শতাংশ বেড়েছে, পরিমাণের দিক থেকে যা ১ কোটি ৬৩ লাখ ডলার। অথচ একই সময়ে কর্মচারীদের বেতন বেড়েছে মাত্র ৪ দশমিক ১ শতাংশ। আরেকটি বিষয় হলো, বেতন শীর্ষ নির্বাহীদের আয়ের একমাত্র উৎস নয়; এর সঙ্গে পারফরম্যান্সের ভিত্তিতে তাঁরা স্টক অংশীদারত্ব ও বোনাস পেয়ে থাকেন।
বিশ্লেষকেরা বলছেন, মহামারি-পরবর্তী বাজারে কর্মী–সংকট সৃষ্টি হয়েছে; সে জন্য সিইওদের বেশি বেতন–ভাতা ও সুযোগ-সুবিধা দিয়েও ধরে রাখতে চায় কোম্পানিগুলো। ফলে তাঁদের বেতন বেড়েছে।
যাঁরা কমপক্ষে টানা দুই অর্থবছর দায়িত্ব পালন করেছেন—গবেষণায় এমন ৩৪১ জন প্রধান নির্বাহীর তথ্য পর্যালোচনা করা হয়েছে। ব্রডকম ইনকরপোরেটেডের সিইও হক ট্যান প্রায় ১৬ কোটি ২০ লাখ ডলারের বেতন প্যাকেজ নিয়ে তালিকার শীর্ষে আছেন। তাঁর আয়ের মধ্যে কোম্পানির ১৬ কোটি ৫ লাখ ডলারের স্টক অ্যাওয়ার্ড ছিল। এ ছাড়া নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ ও পাঁচ বছর সিইও পদে থাকলে ২০২৫ অর্থবছর থেকে তিনি ১০ লাখ শেয়ার পাবেন—এমন ঘোষণাও দেওয়া হয়েছে।
অন্যান্য শীর্ষ বেতনভোগী সিইওর মধ্যে আছেন ফেয়ার আইজ্যাক করপোরেশনের উইলিয়াম ল্যানসিং; তাঁর বার্ষিক বেতন ৬ কোটি ৬৩ লাখ ডলার। অ্যাপল ইনকরপোরেশনের টিম কুকের বেতন প্যাকেজ ৬ কোটি ৩২ লাখ ডলার, প্রোলোজিস ইনকরপোরেশনের হামিদ মোঘাদামের ৫ কোটি ৯ লাখ ডলার ও নেটফ্লিক্সের সহপ্রধান নির্বাহী টেড সারানডোসের বেতন ৪ কোটি ৯৮ লাখ ডলার।
যুক্তরাষ্ট্রে এ ধরনের বেতনবৈষম্য নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্রের ইকোনমিক পলিসি ইনস্টিটিউটের তথ্যানুসারে, ১৯৭৯ থেকে ২০২২ সালের মধ্যে সে দেশের শীর্ষ ১ শতাংশ কর্মীর মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়ের পর ১৪৫ শতাংশ বেড়েছে, যেখানে বাকি ৯০ শতাংশ কর্মীর গড় বার্ষিক মজুরি বেড়েছে মাত্র ১৬ শতাংশ। বিভিন্ন কারণেই এ বৈষম্য হয়েছে, যেমন আইনকানুন শিথিল হওয়া, শ্রমিক ইউনিয়নগুলোর পতন ও ফেডারেল মজুরি নীতিতে যথেষ্ট পরিবর্তন না আসা।
মহামারি–পরবর্তী সময়ে মানুষের মনোভাবেও পরিবর্তন এসেছে। নিয়োগকর্তা ও চাকরিপ্রার্থী—উভয়কেই কাজের পরিবেশ নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে মহামারি। মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, কলেজ পাস করা কর্মীরা আর্থিক নিরাপত্তার চেয়ে নিজেদের আবেগকে বেশি গুরুত্ব দেন। তাই কোম্পানিগুলোও নিয়োগের ক্ষেত্রে এখন কর্মীদের আরও কী কী সুযোগ দেওয়া যায়, তা নতুনভাবে মূল্যায়ন করছে। কিন্তু এই প্রক্রিয়ায় সিইওদের সুযোগ-সুবিধা অন্যদের চেয়ে অনেক বেশি হারে বাড়ছে।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
