যুক্তরাষ্ট্রের অনুরোধ রাখল তুরস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯
সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে চলা অভিযান সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তুরস্কের প্রেসিডেন্টে রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে সাক্ষাতে অনুরোধ জানালে সাময়িক যুদ্ধ বিরতিতে সম্মত হয় তুরস্ক।
কাতারিভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
সাক্ষাৎ শেষে মাইক পেন্স বলেন, সিরিয়ায় আপাতত যুদ্ধ বিরতিতে তুরস্ক একমত হয়েছে। সেখানে একটি নিরাপদ জোন প্রতিষ্ঠার লক্ষ্যে কুর্দি বিদ্রোহীদের অঞ্চলটি ছেড়ে যেতে চলমান অভিযান ১২০ ঘণ্টা স্থগিত রাখবে আঙ্কারা।
অবশ্য, বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট এক টুইট বার্তায় বলেন, ‘তুরস্কের কাছ থেকে শিগগিরই খুশির খবর আসছে। এরদোগান ও পেন্সের সংবাদ সম্মেলনের কথা জানিয়ে বলেন, এ বৈঠকের পর লাখ লাখ মানুষের জীবন রক্ষা পাবে। ধন্যবাদ এরদোগান।’
এর আগে সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযান না চালাতে গত ৯ অক্টোবর এরদোগানকে চিঠি দেন ট্রাম্প। তাতে সাড়া দেন আঙ্কারার প্রেসিডেন্টে। ওই চিঠি ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন এরদোগান। ওই চিঠি হাতে পাওয়ার আগে মার্কিন সৈন্য প্রত্যাহার করা শুরু হলে অভিযানে নামে তুরস্ক। চলমান এ অভিযানে হাজারের বেশি কুর্দি নিহত হয়েছে।
এরপর থেকে নানাভাবে অভিযান বন্ধের আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি বিভিন্ন নিষেধাজ্ঞারও হুমকি পর্যন্ত দেয়া হয়। তবে সে আহ্বান ও হুমকিকে প্রত্যাখান করে এরদোগান বলেন, যতক্ষণ অঞ্চলটি নিরাপদ না হবে, ততক্ষণ অভিযান চলবে।
এরদোগানের এমন পদক্ষেপে আঙ্কারাকে রাজি করাতে ভাইস প্রেসিডেন্টকে তুরস্কের পাঠান ট্রাম্প। এরপরই এমন বার্তা এলো।
এদিকে, এরদোগানকে এমন চিঠি লেখায় নিজ দল ও কংগ্রেসে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। অনেকেই বলছেন, সৈন্য প্রত্যাহারের মধ্যদিয়ে তুরস্ককে অভিযান চালানের সবুজ সংকেত দেয়া হয়েছে।
সংসদের নিম্ন কক্ষ হাউজ অফ রিপ্রেজেনটেটিভে বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টির ১২৯ সদস্য বুধবার (১৬ অক্টোবর) ট্রাম্পের নিন্দা করে যে ভোটের আয়োজন করেন, তাতে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি সদস্যরাও যোগ দেন।
সৈন্য প্রত্যাহার প্রশ্নে মার্কিন সংসদের স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে ট্রাম্পের বৈঠকে উত্তপ্ত তর্ক-বিতর্ক হয়েছে বলেও জানা গেছে। বৈঠকের এক পর্যায়ে মিজ পেলোসি এবং সিনেট মাইনরিটি লিডার চার্লস শুমাখার বৈঠক ছেড়ে চলে যান।
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- রাজুর খুনি অ্যাকোস্টা নিউইয়র্কে গ্রেফতার
- এক মাসে ২,১৯৭ ইমিগ্র্যান্ট গ্রেফতার
- ৪০তম ফোবানার পর্দা উঠছে আজ
- কোটি মানুষের তথ্য চুরি : ডার্ক ওয়েবে বিক্রি
- আজকাল ৯৩৮
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
