ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াও এবার রুখে দেয়ার আশা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮
ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় মৃত্যুর ভয়কে দূরে ঠেলে দেয়ার আশা দেখাচ্ছে নতুন একটি গবেষণা। এ গবেষণায় দেখানো হয়েছে, মশা কামড়ালে তার লালার সঙ্গে ঠিক কোন পথে শরীরে ঢোকে ম্যালেরিয়ার বাহক এককোষী জীব বা প্রোটোজোয়া প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম। সেই এককোষী জীব কিভাবে দেহে ছড়িয়ে পড়ে কাঁপুনি দিয়ে প্রবল জ্বর ডেকে আনে তাও দেখানো হয়েছে এই গবেষণায়।
এর ফলে, ম্যালেরিয়া প্রতিরোধে অদূর ভবিষ্যতে অত্যন্ত সফল টিকা বাজারে আসতে পারে বলে আশা দেখছেন বিশেষজ্ঞরা। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘নেচার’-এর গত ১২ ডিসেম্বর সংখ্যায়।
মেলবোর্নের ওয়াল্টার অ্যান্ড এলিজা হল ইনস্টিটিউটের দুই অধ্যাপক অ্যালান কাওম্যান ও উইলসন ওং-এর নেতৃত্বে এই গবেষণা চালানো হয়েছে। এ রোগের পুরোপুরি সফল টিকা বা ওষুধ এখনও আবিষ্কৃত হয়নি বলেই গোটা বিশ্বের ম্যালেরিয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক রিপোর্ট দিতে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু)।
গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত বছর বিশ্বে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৯০ লাখ মানুষ। মৃতের সংখ্যা ৪ লাখ ৩৫ হাজার। ভারত ও আফ্রিকার দেশগুলোর অবস্থা রীতিমতো ভয়াবহ। গত বছর ভারতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫৫৮ জন মানুষ। মৃতের সংখ্যা ১৯৪।
ওই গবেষক দলে থাকা দুই ভারতীয় বিজ্ঞানী অনন্ত শ্রীবাস্তব ও অনিন্দিতা ঘোষ সেন ‘আনন্দবাজার ডিজিটাল’কে জানিয়েছেন, ওই চাবিটা রয়েছে এককোষী জীব প্লাসমোডিয়াম ফ্যালসিপেরামের দেহের বাইরের দেওয়ালে থাকা তিনটি প্রোটিনের হাতে। সেই প্রোটিনগুলো হলো ‘আরএইচ-৫’, ‘সিওয়াই-আরপিএ’ এবং ‘আরআইপিআর’।
এরাই মানুষের রক্তের লোহিত কণিকার (আরবিসি) কোষের বাইরের দেওয়ালে থাকা ‘তালা’টা খুলে ফেলে। সেই তালাটাও একটি প্রোটিন। তার নাম- ‘বাসিজিন’। প্রথমে লোহিত কণিকার বাইরের দেওয়ালে গিয়ে লেগে থাকে (অ্যাটাচমেন্ট) ওই এককোষী জীব। হাতে চাবি নিয়ে তালাটা খুঁজতে থাকে।
এত দিন জানা ছিল, এককোষী জীবের বাইরের দেওয়ালে থাকা তিনটি প্রোটিনই এক সঙ্গে তালাটা খুলে ফেলে। কিন্তু ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপে এই প্রথম দেখা গেল, মূলত একটি প্রোটিনের হাতেই থাকে সেই চাবি। তার নাম- ‘আরএইচ-৫’। তালাটা খুলতে সুবিধা হবে বলে সে সঙ্গে নেয় আরও একটি প্রোটিনকে। তার নাম- ‘সিওয়াই-আরপিএ’। আর তালা খোলার কাজটা যাতে আরও তাড়াতাড়ি হয়, তার জন্য ‘তেল’ জোগায় অন্য প্রোটিনটি। যার নাম- ‘আরআইপিআর’। আসলে তালা খোলার ক্ষেত্রে অনেকটা অণুঘটকের মতো কাজ করে প্রোটিন ‘আরআইপিআর’।
এও দেখা গেছে, আমাদের লোহিত রক্ত কণিকার বাইরের দেওয়ালের যেকোনো জায়গায় গেলেই ঢুকতে পারে না ম্যালেরিয়ার জন্য দায়ী ওই এককোষী জীব। ‘তালা’টা থাকে লোহিত কণিকার বাইরের দেওয়ালের ‘জেকে-ওয়ান পয়েন্ট’-এ। সেখানেই থাকে বাসিজিন প্রোটিন। ম্যালেরিয়ার জন্য দায়ী এককোষী জীবকে ঢুকে পড়ার জন্য ওই বাসিজিন প্রোটিনই দরজাটা খুলে দেয়।
এ বিষয়ে জানাশোনা রয়েছে এমন একজন বলছেন, জন্মের পর এককোষী জীবগুলো তাদের জীবন চক্রের একটা দশায় পৌঁছয়। যার নাম- ‘স্পোরোজয়েট’। মশার মাধ্যমে যখন মানুষের শরীরে ঢোকে ওই প্রোটোজোয়ারা, তখন তারা থাকে ‘স্পোরোজয়েট’ দশাতেই। মানুষকে সংক্রমিত করার সময়েও প্রোটোজোয়ারা থাকে একই দশায়। তারপর সেই স্পোরোজয়েট রক্তস্রোতে ভেসে সোজা চলে যায় মানুষের লিভারে। তখনও ম্যালেরিয়ায় আক্রান্ত হয় না মানুষ। লিভারে গিয়ে তারা তাদের দৈহিক, চারিত্রিক বৈশিষ্টগুলো দ্রুত বদলে ফেলে। তখন তারা থাকে প্রোফোজয়েট দশায়। পরে পৌঁছায় তাদের জীবন চক্রের আরও একটি দশায়। তার নাম- ‘মেরোজয়েট’ দশা। ওই সময় তাদের বংশবৃদ্ধির ফলে, অত্যন্ত চাপে লিভারের কোষ ফেটে যায়। তখন এককোষী জীবগুলো ফের ঢুকে পড়ে রক্তস্রোতে। লিভার থেকে বেরিয়ে ফের রক্তস্রোতে ঢুকে পড়া পর্যন্ত এককোষী জীবগুলোর দশাকে বলা হয়, ট্রোপোজয়েট। সেখানে গিয়ে তারা লোহিত রক্ত কণিকায় ঢুকে পড়ে। তারপর শুরু করে খুব দ্রুত বংশবৃদ্ধি। তার ফলে, চাপ পড়ে লোহিত রক্ত কণিকার দেওয়ালে। তখন তা ফেটে যায়। লোহিত রক্ত কণিকার মধ্য ঢুকে এককোষী জীবগুলো দ্রুত বংশবৃদ্ধি শুরু করলেই মানুষের কাঁপুনি দিয়ে জ্বর আসতে শুরু করে। ম্যালেরিয়ায় আক্রান্ত হয় মানুষ।
তিনি আরও জানিয়েছেন, সাতের দশক থেকেই বাজারে এসেছে ম্যালেরিয়ার বিভিন্ন টিকা এবং ওষুধ। প্রথমে সেই টিকা বানানো হয়েছিল এমনভাবে যাতে ওই এককোষী জীবের স্পোরোজয়েট দশা থেকেই তাদের জব্দ করা যায়। কিন্তু সেই সব টিকার সাফল্যের হার বেশ ভালো হলেও তার উপাদান জোগাড় করাটা খুবই কষ্টসাধ্য। তাই তা ব্যয়সাপেক্ষও। ফলে, সাফল্যের হার বেশি হলেও ম্যালেরিয়া নির্মূল করতে তা তেমন গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেনি।
তারপর টিকা বানানো হয় যাতে মেরোজয়েট, ট্রোপোজয়েট দশাতেও ম্যালেরিয়ার জন্য দায়ী এককোষী জীবগুলোকে অকেজো করে দেওয়া যায়। তবে তার সাফল্যের হার কম ছিল। তাই গত শতাব্দীর শেষ দিক থেকেই চালু হয় ‘ককটেল টিকা’। তার সাফল্যের হার প্রায় ৩০/৩৫ শতাংশ।
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- নিয়মিত সঙ্গমে কি ওজন বাড়ে, নাকি কমে?
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- মানসিক চাপ থেকে হৃদরোগ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- এ সময়ে শিশুর রোগবালাই এবং চিকিৎসা
