মৌসুম শেষে ৬ জনকে ঘরছাড়া করবে রিয়াল!
প্রকাশিত: ৫ মার্চ ২০১৯
নিজেদের ঘরের মাঠে টানা দু’টি এল ক্লাসিকোতে হেরে দু-দুটি শিরোপা স্বপ্ন গুঁড়িয়ে গেছে রিয়াল মাদ্রিদের। বুধবার দ্বিতীয় লেগে বার্সেলোনার কাছে ৩-০ হারের মধ্যদিয়ে কোপা ডেল রের সেমি ফাইনাল থেকেই ছিটকে পড়েছে। শনিবার সেই বার্নাব্যুতে সেই বার্সার কাছেই ১-০ গোলে হেরে রিয়ালের লিগ শিরোপা স্বপ্নও কার্যত শেষ! দলের যা পারফরম্যান্স, তাতে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটাও রিয়াল ধরে রাখতে পারবে কিনা, তা নিয়েও রেয়েছে সংশয়। দলের এই ছন্নছাড়া রূপ দেখে রিয়াল কর্তারা হাতে নিয়েছে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা।
মানে আগামী মৌসুমে দলে ঘটাতে চাইছে ব্যাপক পরিবর্তন। অফ ফর্মের তারকাদের বিক্রি করে দিয়ে দলে আনতে চাইছে নতুন রক্ত। কিনতে চাইছে তরুণ প্রতিভাবানদের। ক্রয় তালিকায় কাকে কাকে বাছাই করেছে, সেটি এখনো জানা যায়নি।
তবে স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক এএস-এর খবর, মৌসুম শেষে অন্তত ৬ জনের জন্য নিজ ঘরের দরজা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে রিয়াল। মানে মৌসুম শেষে অন্তত ৬ জনকে ঘরছাড়া করতে পারে রিয়াল! সম্ভাব্য বিক্রির তালিকায় থাকা সেই ৬ জন হলেন ইসকো, গ্যারেথ বেল, মার্সেলো, জেসুস ভায়েজো, মারিয়ানো দিয়াজ ও ব্রাহিম দিয়াজ।

ইসকো
বিক্রি তালিকার প্রথমেই আছে ইসকোর নাম। স্প্যানিশ এই মিডফিল্ডারের প্রতিভা-সামর্থ্য নিয়ে সংশয় বা প্রশ্ন নেই কারো। সমস্যাটা তার আচরণ। আচরণের কারণেই কোচ সান্তিয়াগো সোলারির সঙ্গে তার তিক্ততাটা এখন চরমে। ফল হিসেবে ইসকোকে ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসিয়ে রাখছেন রিয়ালের আর্জেন্টাইন কোচ।
শুধু সোলারি নন, ইসকোর সঙ্গে সাবেক দুই কোচ জুলিয়েন লেপেতেগুই এবং জিনেদিন জিদানেরও একই ঝামেলা ছিল। ফলে রিয়াল কর্তারা বুঝে গেছেন কোচদের নয়, সমস্যাটা স্বয়ং ইসকোর। তাই ‘দুষ্টু গরু’কে ঘরছাড়া করার সিদ্ধান্তই নিয়েছে রিয়াল। ২৬ বছর বয়সী ইসকোও রিয়াল ছাড়তে এক পায়ে খাড়া।

গ্যারেথ বেল
তালিকার পরের নামটি গ্যারেথ বেলের। ২০১৩ যোগ দেওয়ার পর প্রথম মৌসুমটাই শুধু রিয়ালে ভালোভাবে পার করেছেন বেল। এরপর থেকে প্রতি দলবদল মৌসুমে এলেই গুঞ্জন উঠেছে, রিয়াল ছাড়েতে পারেন বেল। ক্রিস্তিয়ানো রোনালদোর ছায়ায় ঢাকা পড়েছিলেন। তাই রিয়ালের সমর্থকেরাও বেলকে বিক্রি করে দেওয়ার দাবিই তুলেছে।
গত মৌসুমে রোনালদো চলে যাওয়ার পর বেলের সামনে সুযোগ ছিল নিজেকে প্রমাণ করার। কিন্তু ওয়েলস তারকা তা পারেননি। বরং এ মৌসুমে তার পারফরম্যান্স আরও বেশি হতাশাজনক। রিয়ালের চরম ভরাডুবির পেছনে বড় দায় তার। জিততে হলে যে গোল করতে হয়, সেই গোলই করতে পারছেন না বেল। ফলে রিয়াল কর্তারা সমর্থকদের দাবিকে প্রাধান্য দিয়ে বেলের দরজা বন্ধ করে দেওয়ার পরিকল্পনাই এঁটেছে।

মার্সেলো
ইসকো-বেলের চেয়ে মার্সেলোর রিয়াল ছাড়ার সম্ভাবনা আরও বেশি। কারণ, সমর্থকদের দুয়োয় তিতি বিরক্ত হয়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার নিজেই ক্লাব কর্তাদের অনুরোধ করেছেন তাকে বিক্রি করে দেওয়ার জন্য। রিয়াল ছেড়ে তিনি জুভেন্টাসে যোগ দিতে চান বলেই খবর। প্রিয় বন্ধু রোনালদোর সঙ্গে পুর্নমিলনীর আশাতেই জুভেন্টাসে যেতে চান তিনি। এএস জানিয়েছে, রিয়ালের কর্তারাও অফ ফর্মের মার্সেলোকে বিক্রি করার পরিকল্পনাই নিয়েছে। সেই ২০০৭ সালে যোগ দেওয়ার পর থেকেই রিয়ালের রক্ষণভাগের অন্যতম বড় অস্ত্র তিনি। কিন্তু এই মৌসুমে হঠাৎই যেন নিজেকে হারিয়ে ফেলেছেন মার্সেলো। মাঠে নামলেই করছের অমার্জনীয় সব ভুল। তার সেই ভুলের চড়া মূল্যই দিতে হচ্ছে রিয়ালকে। তাই ফর্মহীন এই তারকার নামটি বিক্রি তালিকায় যোগ করে নিয়েছে রিয়াল।

জেসুস ভায়েজো
রিয়ালের বিক্রি তালিকায় আছে জেসুস ভায়েজোর নামও। ২০১৫ সালে জারাগোজা থেকে স্পেনের তরুণ এই সেন্ট্রাল-ব্যাককে দলে ভেড়ায় রিয়াল। কিন্তু ২২ বছর বয়সী ভায়েজো রিয়ালে নিজের জায়গটা পাকা করতে পারেননি। প্রথম দুই মৌসুমে তাকে জারাগোজা ও জার্মান ক্লাব ফ্রাঙ্কফ্রুটে ধারে পাঠিয়েছিল। এ মৌসুম ফিরিয়ে আনলেও ভায়েজো প্রত্যাশা পূরণ করতে পারেননি। রিয়াল তাই চাইছে তাকে বিক্রি করে অন্য একজনকে দলে ভেড়াতে।

মারিয়ানো দিয়াজ
বিক্রি তালিকার পরের নাম দুটি বেশ চমকপ্রদই। কারণ, কিছুদিন আগেই রিয়াল কিনে এনেছে মারিয়ানো দিয়াজ ও ব্রাহিম দিয়াজকে। রোনালদোর যোগ্য বিকল্প না পেয়ে গত আগস্টে ঠেকা কাজ চালাতে ‘ঘরের ছেলে’ মারিয়ানোকে দিয়াজকে ঘরে ফেরায় রিয়াল। ফরাসি ক্লাব অলিম্পিক লিও থেকে কিনে আনে ২৩ মিলিয়ন ইউরো দিয়ে।
কিন্তু যে প্রত্যাশায় তাকে ফিরিয়ে এনেছিল রিয়াল, মারিয়ানো তার ছিটে-ফোটাও পূরণ করতে পারেননি। মৌসুমে এ পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে করেছেন মাত্র ১ গোল! একজন ফরোয়ার্ডের জন্য এই পারফরম্যান্স উল্লেখ করার মতো নয়। রিয়াল তাই বাধ্য হয়েই ২৫ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ডকে ঘরছাড়া করতে চাইছে।

ব্রাহিম দিয়াজ
মারিয়ানোর বিষয়টি না হয় বোঝা গেল। কিন্তু ব্রাহিম দিয়াজকে বিক্রির পরিকল্পনা কেন? ম্যানচেস্টার সিটি তাকে কিছুতেই বিক্রি করতে রাজি ছিল না। বিশেষ করে ম্যান সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা স্বদেশির প্রতিভা-পারফরম্যান্সে মুগ্ধ ছিলেন। রিয়ালও মুগ্ধ হয়েই ১৯ বছর বয়সী এই তরুণকে ১৭ মিলিয়ন ইউরে দিয়ে কিনে এনেছে। চুক্তিটা হয়েছে গত জানুয়ারিতে।
বার্নাব্যুতে যোগ দেওয়ার পর স্প্যানিশ তরুণ স্বপ্নের রিয়ালের হয়ে মাত্রই ৩টা ম্যাচে মাঠে নেমেছেন। তাও বদলি হিসেবে। তাতে গোল হয়তো পাননি। তবে এই অতি অল্প সময় নিজেকে প্রমাণের জন্য যথেষ্ট নয়। কিন্তু রিয়াল কর্তারা হয়তো বুঝে গেছে, ব্রাহিম দিয়াজকে কেনাটা তাদের ভুল ছিল। তাকে দিয়ে চলবে না! তাই প্রমাণের সুযোগ না দিয়ে তাকে বিক্রি করে দেয়ার পরিকল্পনাই হাতে নিয়েছে রিয়াল।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
