মৌলভীবাজারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চার মরদেহ উদ্ধার
প্রকাশিত: ২৪ জুন ২০১৯
সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী।
রোববার রাতে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালের রেলপথের একটি ব্রিজ ভেঙে ট্রেনের একটি বগি উল্টে ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিসবাহ উদ্দিন চৌধুরী বলেন, আন্তঃনগর উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ে চারজন নিহত হয়েছেন। তাদের মরদেহ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এদের মধ্যে তিন নারী ও এক পুরুষ।
ট্রেনের যাত্রী আহত মাওলানা জুনায়েদ জানান, বরচালের একটি ব্রিজ পার হওয়ার সময় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি খাদে পড়ে উল্টে যায়। এতে কয়েকজন মারা গেছেন।
ভানুগাছ স্টেশন মাস্টার সেলিম আহমদ বলেন, উপবন এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে একটি বগি খাদে পড়ে উল্টে গেছে।
ডেইলি বাংলাদেশের মৌলভীবাজার প্রতিনিধি সালেহ এলাহী কুটি ঘটনাস্থল থেকে জানান, আহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট কাজ করেছে। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় নিহতদের সবার পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ। নিহত চারজনের মরদেহ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এর মধ্যে মনোয়ারা পারভীন নামের এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি কুলাউড়ার কাদিপুর ইউপির গুপ্ত গ্রামের বারি মিয়ার স্ত্রী।
তিনি আরো জানান, জেলা পুলিশ, বিজিবি, র্যাব ঘটনাস্থল পরিদর্শন করে। খবর পেয়ে মৌলভীবাজারের ডিসি (পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব) তোফায়েল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিলেট বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোহাম্মদ আলী জানান, দুই দফায় ১১ টি ইউনিট উদ্ধার তৎপরতা চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
এর আগে রাতে মৌলভীবাজারের এসপি মো. শাহজালাল জানান, উপবন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি খাদে পড়ে ছয়জন মারা যান। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় ও জেলা সদর হাসপাতাল এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
