মোস্তাফিজের বিয়ে নিয়ে লুকোচুরিটা আসলে কেন?
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯
কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের বিয়ে হচ্ছে পারিবারিক সিদ্ধান্তে। বর-কনে উভয় পরিবারের বাড়িতে কোন আয়োজন না থাকলেও আগে থেকেই তাদের বিয়ের সিদ্ধান্তে সকলেই ছিলেন একমত। শুক্রবার জুম্মার পর বিয়েটা হবে, সেটা আগে থেকেই ঠিক করা। তারপরও বিয়ে নিয়ে লুকোচুরির যেন শেষ নেই উভয় পরিবারের। কিন্তু কেন এই লুকোচুরি? এমন প্রশ্ন এখন সকলের মুখে মুখে।
শুক্রবার সকাল পর্যন্ত লুকোচুরির পর সংবাদকর্মীদের চাপে মুখ খুলতে বাধ্য হয় উভয় পরিবার। মোস্তাফিজুর রহমানের সঙ্গে আগে থেকেই মন আদান প্রদান মামাতো বোন সামিয়া পারভীন সিমুর। সিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।
মোস্তাফিজ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের সন্তান ও জাতীয় ক্রিকেট দলের পেস বোলার। স্বল্প সময়েই খ্যাতির শিখরে পৌঁছে গেছেন এই মোস্তাফিজ। সামিয়া পারভীন সিমু পার্শ্ববর্তী দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের মো. রওনাকুল ইসলাম বাবুর মেয়ে। সম্পর্কে তিনি মোস্তাফিজের মামাতো বোন।
নাম প্রকাশে অনিচ্ছুক তাদের এক নিকটাত্নীয় জাগো নিউজকে বলেন, ‘মোস্তাফিজ যখন তারকা ক্রিকেটার না তখন থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। মোস্তাফিজ অধিকাংশ সময় মাছ ধরার নামে থাকতেন মামাদের বাড়িতে। সেই থেকে দুজনের মধ্যে চেনাজানা ও সম্পর্ক। পারিবারিকভাবে অনেক আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘বিয়ের সময় আমাদের বলেনি। বিয়েটা যে শুক্রবার দুপুরে হচ্ছে, এটাও ছিলো অজানা। ফেসবুকের মাধ্যমে জেনেছি মোস্তাফিজের বিয়ের কথা।’
বৃহস্পতিবার জাগোনিউজের মুখোমুখি হয়েও বিয়ের দিনক্ষণের বিষয়টি নিয়ে লুকোচুরি করেন মোস্তাফিজুর রহমানের মামা হবু শ্বশুর মো. রওনাকুল ইসলাম বাবু। তবে শুক্রবার তিনি জাগো নিউজকে জানান, ‘বৃহস্পতিবার রাতে হঠাৎ বিয়েটা ঠিক হয়েছে। যার কারণে বাইরের কাউকে বলা হয়নি। কোন আয়োজনই নেই।’
এদিকে, লুকোচুরির বিষয়ে মোস্তাফিজের ভাই মোকলেসুর রহমান বলেন, ‘ভেবেছিলাম পরে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাবো। আত্নীয়-স্বজন অনেকে দেশের বাইরে থাকে। তারা ফিরলে একসঙ্গে বড় করে বিয়ে পরবর্তী আয়োজন করবো। তবে মিডিয়ার কারণে গোপন করা সম্ভব হয়নি। এখন সকলে জেনে গেছেন। মায়ের ও নানীর (মেয়ের দাদী) ইচ্ছা তাদের বিয়ে হোক। তাছাড়া আমাদের উভয় পরিবারের সকলেই এ বিষয়ে একমত হয়েছি।’
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
