মেয়র পদে মামদানিকে বাংলাদেশিদের সর্মথন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৭ জুন ২০২৫
বাংলাদেশি কমিউনিটির সমাবেশে জোহরান মামদানিকে মেয়র পদে ভোট দেয়ার আহবান জানানো হয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে মুসলিম প্রার্থী জোহরান মামদানি। এই সিটিতে প্রায় ১০ লিাখ মুসলমান রয়েছেন। যার মধ্যে ২ লাখ ৫০ হাজার ভোটার রয়েছেন। নিউইয়র্ক সিটির ভোটারের ১২ শতাংশ মুসলমান। এই মুসলমানদের ভোট মামদানি পেলে তার বিজয়ের সম্ভাবনা এগিয়ে যাবে।
গত ২৯ মে বিকেলে জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত এক সমাবেশে প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ বলেন, নিউইয়র্ক সিটির ইতিহাসে এই প্রথম একজন মুসলমান ডেমোক্রেটিক পার্টি থেকে মেয়র পদে মনোনয়নের প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। সব জনমত জরিপেই তার সম্ভাবনা উজ্জ্বল প্রতীয়মান হচ্ছে। সে আলোকে সব মুসলমান ভোটার ঐক্যবদ্ধ থাকলে দক্ষিণ এশিয়ান ভোটারের দৃষ্টি আকর্ষণেও সক্ষম হবেন জোহরান মামদানি। ‘অ্যাম্পাওয়ারিং মুসলিমস : আওয়ার চয়েস ফর নিউইয়র্ক সিটি ইলেকশন’ শিরোনামের এই সমাবেশ থেকে সবাই সমস্বরে উচ্চারণ করেন জোহরান মামদানিকে বিজয়ের মুকুট পরাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির মেম্বার হিসেবে শুধু মুসলিম কমিউনিটিই নয়, অভিবাসী সমাজে জনপ্রিয় একজন ব্যক্তিত্বে পরিচিতি এই মামদানি। সিটির পাবলিক অ্যাডভোকেট পদে পুনরায় জুমানি উইলিয়ামস এবং সিটি কম্পট্রোলার জাস্টিন ব্র্যানান প্রার্থী হয়েছেন। এই সমাবেশ থেকে তাদের প্রতিও সর্মথন জানানো হয়। মামদানির বিপরীতে লড়ছেন নিউইয়র্ক স্টেটের সাবেক গর্ভনর এন্ড্রু কুমো ও সিটির বর্তমান মেয়র এরিক এডামস। তারা ২ জনই বির্তকিত। কুমো নারী কেলেংকারিতে তিনি পদত্যাগ করেছিলেন। এডামসের বিরুদ্ধে রয়েছে নানা দূর্নীতির অভিযোগ।
ডাইভারসিটি প্লাজার সমাবেশে মেয়র প্রার্থী মামদানি বলেন, আমরা ঐক্যবদ্ধ নই। গত নির্বাচনে মুসলিম ভোটারের মধ্যে মাত্র ৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই ভোটাররা ঐক্যবদ্ধ থাকলে মেয়রসহ সিটির গুরুত্বপূর্ণ সব আসনেই বিজয়ের ক্ষেত্রে নেয়ামক শক্তিতে পরিণত হতে পারবেন। এবারের নির্বাচনে আমরা জয়ী হওয়ার জন্যই প্রতিদ্বন্দ্বিতা করছি। তিনি আরো বলেন, একসময় আমার সঙ্গে এন্ড্রু কুমোর ভোটের ব্যবধান অনেক ছিল। গত সপ্তাহে এই ব্যবধান কমেছে ১২ শতাংশ এবং বর্তমানে ভোটের ব্যবধান মাত্র ৮ শতাংশ। এই অবস্থা অব্যাহত থাকলে আমি নির্বাচনে জয়লাভ করবো।
রাইজ আপ এনওয়াইসি, মুসলিম ভোট প্রজেক্ট, মুসলিম অ্যাকশন কোয়ালিশন, মুসলিম কমিউনিটি ফোরাম, মুনা এপিজে অ্যাকশন, বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ (বাগ), জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সম্মিলিত উদ্যোগে সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি, পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়াম, সিটি কম্পট্রোলার জাস্টিন ব্র্যানানের সমর্থনে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, সহ-সভাপতি এ এফ মিসবাহউজ্জামান, বাগের প্রেসিডেন্ট জয়নাল আবেদীন, মুনার আবু সামিয়া সিরাজুল ইসলাম, রাইজ আপের শামসুল হক, ব্যানানের প্রতিনিধি কাজী তোজওয়ার, কমিউনিটি অ্যাকটিভিস্ট বদরুন নাহার খান মিতা, কাজী শাখাওয়াত হোসেন আজম । উল্লেখ্য আগামী ২৪ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারির এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যিনি জিতবেন তাকেই সিটির ভবিষ্যত মেয়র হিসেবে বিবেচনা করা হয়। নভেম্বরের বিজিত মেয়র প্রার্থীকে রিপাবলিক্যান প্রার্থীর বিরুদ্ধে লড়তে হবে।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
