মেসি নেই তো কি হয়েছে, গ্রিজম্যান আছে না!
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯
* ইনজুরির কারণে ছিলেন না মেসি, সুয়ারেজ, ডেম্বেলে
* তবুও ঘরের মাঠে রিয়াল বেটিসকে ৫-২ গোলে হারিয়ে দিলো বার্সেলোনা
* বার্সার এই জয়ে জোড়া গোল করে দারুণ অবদান রাখলেন আন্তোনিও গ্রিজম্যান।
* মৌসুমের প্রথম ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে হেরেছিল বার্সা।
ইনজুরির কারণে প্রথম ম্যাচে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন, আশা ছিল সবার। লিওনেল মেসির অনুশীলন করা দেখেই আশাটা বড় হয়েছিল। কিন্তু গোড়ালির ব্যথা পুরোপুরি সেরে না যাওয়ায় আর ঝুঁকি নিতে চাইলেন না কোচ আর্নেস্তো ভালভার্দে। মেসিকে বসিয়েই রেখেছিলেন ঘরের মাঠে রিয়াল বেটিসের বিপক্ষে।
অন্যদিকে ইনজুরির কারণে ন্যু ক্যাম্পে দর্শক সারিতেই বসতে হয়েছিল বার্সার আক্রমণভাগের আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লুইস সুয়ারেজ এবং ওসমান ডেম্বেলেকে। কোচের হাতে আক্রমণভাগের ভরসা বলতে ন্যু ক্যাম্পে ছিলেন কেবল সদ্য অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে নিয়ে আসা ফরাসী তারকা আন্তোনিও গ্রিজম্যান।
কোচের সেই ভরসারই প্রতিদান দিলেন বিশ্বকাপজয়ী এই তারকা। লিওনেল মেসি কিংবা লুইস সুয়ারেজদের অভাব একদমই বুঝতে দিলেন না তিনি। ন্যু ক্যাম্পে খেলতে আসা রিয়াল বেটিসকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক বার্সা। জোড়া গোল করলেন গ্রিজম্যান। একটি করে গোল করলেন চার্লস পেরেজ, জর্দি আলবা এবং আর্তুরো ভিদাল।
মৌসুমের প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল বার্সা। অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে গিয়ে ১-০ গোলে পরাজয় বরণ করে আসতে হয়েছিল বর্তমান চ্যাম্পিয়নদের। ওই ম্যাচেই ইনজুরির শিকার হন সুয়ারেজ।

রিয়াল বেটিসের বিপক্ষে মেসি-সুয়ারেজরা না থাকার কারণে কোচ আর্নেস্তো ভালভার্দে আন্তোনিও গ্রিজম্যান এবং রাফিনহার সঙ্গে একাদশে খেলান বার্সা ‘বি’ টিমের উইঙ্গার চার্লস পেরেজকে। লা লিগায় এটাই অভিষেক পেরেজের। শুধু তাই নয়, ১৬ বছর বয়সী আনসু পাতিকেও অভিষেক ঘটিয়েছে বার্সা।
ন্যু ক্যাম্পে কিন্তু শুরুতেই গোল হজম করে বসেছিল বার্সা। বার্সেলোনা সমর্থকদের স্তব্ধ করে দিয়ে ১৫ মিনিটেই গোল করে বসেন রিয়াল বেটিসের ফরাসি স্টাইকার নাবিল ফেকির। ১-০ গোলে পিছিয়ে পড়ে যখন আবারও বার্সার পরাজয়ের শঙ্কা দেখা দিল, তখন ম্যাচের ৪১তম মিনিটে গোল করে বার্সাকে সমতায় ফিরিয়ে আনেন গ্রিজম্যান।
সার্জি রবের্তোর পাস থেকে ভেসে আসা চলন্ত বলে বাঁ-পা বাড়িয়ে দিয়ে গোল করেন ফরাসী এই তারকা। ম্যাচ শেষে গ্রিজম্যান জানিয়েছেন, লিওনেল মেসিকে অনুশীলনে প্রায়ই এমন গোল করতে দেখেছেন তিনি এবং মাঠে গিয়ে মেসিকেই কপি করার চেষ্টা করেছেন।
শুধু তাই নয়, গোল করার পর বিখ্যান মার্কিন এনবিএ তারকা লিবর্ন জেমসের মত করেই উদযাপন করেন গ্রিজম্যান। তিনি নিজেই জানিয়েছেন এ রহস্য। গ্রিজম্যান বলেন, ‘আমি লিবর্নের এমন উদযাপনকে খুব পছন্দ করি এবং তাকে অনুসরণ করারও চেষ্টা করি। এটাকে কপি করার চেষ্টা করি। আমার পরিবারের সদস্যদের সঙ্গে বসেই ইন্টারনেটে আমি তার উদযাপনকে উপভোগ করি।’
নিজের দ্বিতীয় গোল করার পর একেবারে গ্যালারির সামনে গিয়ে উদযাপন করেন তিনি। একই সঙ্গে মেসিকে অনুকরণ করা নিয়ে গ্রিজম্যান বলেন, ‘ট্রেনিং সেশনে মেসিকে দেখেছি এ ধরনের গোল করতে। এটা আমার ভালো লাগে এবং আমি চেষ্টা করেছি এই স্টাইলটাকে কপি করতে।’

দ্বিতীয়ার্ধের ৫ মিনিট পর (ম্যাচের ৫০ মিনিটে) আবারও গোল করেন গ্রিজম্যান। আবারও পাস দেন সার্জি রবের্তো। এবার বাম পায়ের দুর্দান্ত এক শটে রিয়াল বেটিসের জালে বল জড়িয়ে দেন গ্রিজম্যান। ম্যাচের ৫৬ মিনিটে লা লিগায় নিজের প্রথম ম্যাচেই গোল পেয়ে যান চার্লস পেরেজ।
এর চার মিনিট পর আবারও গোল। এবার গোল করেন জর্দি আলবা। বক্সের ডান প্রায় মাঝামাঝি থেকে ডান পায়ের দুর্দান্ত এক শটে রিয়াল বেটিসের জাল কাঁপান আলবা। ম্যাচের ৭৭ মিনিটে বার্সার হয়ে ৫ম গোলটি করেন চিলিয়ান তারকা আর্তুরো ভিদাল। গ্রিজম্যানের বাড়িয়ে দেয়া বল থেকেই ডান পায়ের শটে বেটিসের জালে বল জড়ান তিনি। ম্যাচের ৭৯তম মিনিটে একটি গোল শোধ করেন বেটিসের লোরেনজো মোরোন।
দুই ম্যাচ থেকে বার্সার পয়েন্ট হলো ৩। সেভিয়া এবং অ্যাটলেটিকো মাদ্রিদ পূর্ণ ৬ পয়েন্ট করে নিয়ে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে। রিয়াল মাদ্রিদ ৪ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
