মেসির হ্যাটট্রিকে বিধ্বস্ত বেটিস
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯
লিগে দুই দলের প্রথম দেখায় ৩ গোল করেও জয় পায়নি বার্সেলোনা। প্রতিপক্ষ রিয়াল বেটিস ৪ গোল করে হতাশায় ডুবিয়েছিল আর্নেস্ত ভালভার্দের শিষ্যদের। ফিরতি দেখায় বেটিসের মাঠেই দুর্দান্ত প্রতিশোধ নিয়েছে কাতালানরা, ফিরিয়ে দিয়েছে ঠিক ৪টি গোল।
দলকে জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ক্যারিয়ারের ৫১তম হ্যাটট্রিক করেছেন, লুইস সুয়ারেজ করেছেন ১ গোল। দুই তারকার যুগলবন্দীতে রিয়াল বেটিসকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা, এগিয়ে গিয়েছে শিরোপার পথে আরেক ধাপ।
খেলার ফলাফল যতটা একপেশে দেখাচ্ছে, রোববার রাতে বেটিসের মাঠে ঠিক ততটা সহজে জয় পায়নি মেসি-সুয়ারেজদের বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস মেলে। তবে কাঙ্ক্ষিত গোলটি আসে বার্সেলোনার পক্ষেই।
ম্যাচের ১৮তম মিনিটে সরাসরি ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দেন মেসি। পরে প্রথমার্ধের বিরতির ঠিক আগে তিনিই ব্যবধান বাড়িয়ে দ্বিগুণ করেন। সুয়ারেজের দুর্দান্ত পাসে জালের ঠিকানা খুঁজে নেন মেসি।
দ্বিতীয়ার্ধে ফিরে স্কোর শিটে নাম তোলেন সুয়ারেজ। ৬৩তম মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে প্রায় একক নৈপুণ্যে বেটিসের তিন খেলোয়াড়কে কাটিয়ে জালে বল জড়ান সুয়ারেজ। চলতি লিগে এটি তার ২১তম গোল, সঙ্গে রয়েছে ১০টি এসিস্ট।
৮২তম মিনিটে লোরেন মোরনের গোলে ব্যবধান কমায় বেতিস। তবে মিনিট তিনেক পরই আবারও গোল করে বার্সেলোনা। এবার নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি। ইভান রাকিতিচের ছোট্ট করে বাড়ানো বলে অসাধারণ এক চিপে জালের ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন এ তারকা ফুটবলার।
চলতি আসরে তার এটি ২৯তম ও সব মিলিয়ে মৌসুমে ৩৯তম গোল। স্পেনের শীর্ষ লিগে মেসির এটা ৩৩তম আর ক্যারিয়ারে ৫১তম হ্যাটট্রিক।
দুর্দান্ত এ জয়ে ২৮ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫৬। রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল
- মেটায় বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী
- পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
- আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
- নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের
- হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
