মেসির হ্যাটট্রিকে বার্সার অসাধারণ জয়
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৯
লিওনেল মেসির হ্যাটট্রিকে বার্সেলোনার অসাধারণ জয় পেয়েছে। শুধু তাই না সতীর্থকে দিয়ে করালেন আরেকটি গোল। তাতে উত্তেজনার পারদ ছড়ানো ম্যাচে লা লিগায় সেভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে কাতালানরা। গত শনিবার সেভিয়ার মাঠে আতিথ্য নেয় বার্সেলোনা।
তবে শুরুটা শুভ ছিল না অতিথিদের। কিছুক্ষণ যেতেই গোল খেয়ে বসে তারা। ২২ মিনিটে দুর্দান্ত এক প্রতি-আক্রমণে গোল আদায় করে নেয় স্বাগতিকরা। বেন ইয়েদেরের পাস ধরে কোনাকুনি শটে দূরের পোস্ট ঘেঁষে নিশানাভেদ করেন জেসুস নাভাস।
তবে সেভিয়ার এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪ মিনিট পর দুর্দান্ত এক ভলিতে সমতা টানেন মেসি। ইভান রাকিতিচের ক্রস ফাঁকায় পেয়ে বজ্রগতির শটে ক্রসবার ঘেঁষে জালে জড়ান তিনি। এ নিয়ে ২৬ গোল করে স্পেনসেরা লিগে কোনো এক দলের বিপক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিলেন ছোট ম্যাজিসিয়ান। এতদিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে যৌথভাবে রেকর্ডটির মালিক ছিলেন বার্সা অধিনায়ক। গেল জুলাইয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে ভেড়া সিআর সেভেন সেভিয়ার বিপক্ষে করেন ২৫ গোল।
এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। তবে ফের এগিয়ে যায় সেভিয়া। ৪২ মিনিটে প্রতিপক্ষের ভুলের সদ্ব্যাবহার করে স্বাগতিকরা। বার্সেলোনা গোলরক্ষকের দুর্বল উঁচু শটে বল পেয়ে যান পাবলো সারাবিয়া। বাইলাইন থেকে কাটব্যাক করে তা পাঠান গাব্রিয়েল মার্কাদোর কাছে। ডি-বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে বল ঠিকানায় পাঠিয়ে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান তিনি। ফলে এগিয়ে থেকে বিরতিতে যায় ঘরের ছেলেরা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঢেউ তোলে বার্সা। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষকে কাপিয়ে ছাড়েন মেসিরা। তবে গোলমুখ খুলছিল না। অবশেষে গেরো খুলে ৬৭ মিনিটে। আবারও দলকে সমতায় ফেরানোর নায়ক মেসি। উসমানে ডেম্বেলের বাড়ানো পাস ধরে ডি-বক্সে ঢুকে ডান পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন তিনি।
পরে আরও ভয়ংকর হয়ে ওঠেন মেসি। ছন্দময় ফুটবলে বুঁদ করে রাখেন ভক্তদের। ৭০-৭৫ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পেয়ে যেতে পারতেন তিনি। তবে দুর্ভাগ্যবশত পাননি। অবশেষে ৮৫ মিনিটে কাঙ্ক্ষিত হ্যাটট্রিক পান আর্জেন্টাইন জাদুকর। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে বল পান তিনি। চিপ শটে আগোয়ান গোলরক্ষকের ওপর দিয়ে গোল করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
এ নিয়ে চলমান স্প্যানিশ লিগে সর্বোচ্চ গোলদাতার গোল হলো ২৫টি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩। আর স্পেনের শীর্ষ লিগে এটি তার ৩২তম এবং ক্যারিয়ারে হ্যাটট্রিকের ফিফটি (৫০টি)। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৩১ বছর বয়সী জিনিয়াসের মোট গোল হলো ৬৫০টি।
এতেই ক্ষ্যান্ত থাকেননি মেসি। ইনজুরি টাইমে বন্ধু সুয়ারেজকে উঁচু করে বল বাড়ান তিনি। ডি-বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের ওপর দিয়ে লক্ষ্যে পাঠিয়ে জয় নিশ্চিত করেন উরুগুইয়ান ফরোয়ার্ড। এ নিয়ে লিগে চার ম্যাচ পর গোলের দেখা পেলেন তিনি। চলতি আসরে তার গোল হলো দ্বিতীয় সর্বোচ্চ ১৬টি।
২৫ ম্যাচে ১৭ জয় ও ছয় ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৫।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
