মেসির জোড়া গোলে ইউনাইটেডকে উড়িয়ে দিল বার্সা
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯
লিওনেল মেসির জাদুতে ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠলো বার্সেলোনা।
কাম্প নউয়ে মঙ্গলবার রাতে শেষ আটের ফিরতি পর্বে ৩-০ গোলে জিতে এরনেস্তো ভালভেরদের দল। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে শেষ চারের টিকেট পায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। গেল বুধবার প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল তারা।
চলতি মৌসুমে ঘরের চেয়ে প্রতিপক্ষের মাঠে বেশি সফল ইউনাইটেড। আগের রাউন্ডে পিএসজির মাঠে লিখেছিল ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত এক গল্প। আগের তিন আসরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয়া বার্সেলোনাকে কাম্প নউয়ে শুরুতেই চেপে ধরেছিল ইংলিশ দলটি।
প্রথম মিনিটেই এসেছিল সুযোগ। রক্ষণ ভেঙে ডি-বক্সে ঢুকে মার্কাস র্যাশফোর্ডের চিপ শট ক্রসবারে চুমু খেয়ে চলে যায় বাইরে। পরের ১০ মিনিটে বার্সেলোনার রক্ষণে প্রবল চাপ তৈরি করে অতিথিরা।চতুর্থ মিনিটে রক্ষণের দুর্বলতায় বার্সেলোনার ডি-বক্সে ঢুকে পড়েন জেসি লিনগার্ড। এ যাত্রায় শেষ মুহূর্তে বিপদমুক্ত করেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে স্টের স্টেগেন।
দশম মিনিটে ইউনাইটেড ডি-বক্সে ফ্রেদের পায়ে লেগে ইভান রাকিতিচ পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে পরে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পাল্টান তিনি। অসংখ্য বিপদ থেকে বার্সেলোনাকে বাঁচানো মেসিই আবার ত্রাতা।
চার মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠিয়ে অধিনায়ক থামান ইউনাইটেডের দাপট। জোড়া গোলে এই টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে নিজের ছয় বছরের গোল খরা কাটান মেসি।
ষোড়শ মিনিটে ডান দিকে মিডফিল্ডার অ্যাশলে ইয়ংয়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে এক জনকে কাটিয়ে কিছুটা আড়াআড়ি এগিয়ে বাঁ পায়ের ট্রেডমার্ক শটে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন আর্জেন্টাইন তারকা।
গোলরক্ষক দাভিদ দে হেয়ার অবিশ্বাস্য ভুলে দ্বিতীয় গোল পায় বার্সেলোনা। নিজেদের সীমানায় ফ্রেদ বল হারালে তা ধরে খানিকটা এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্বল শট নেন মেসি। তাতে তেমন কোনো বিপদের শঙ্কা ছিল না। কিন্তু বল স্পেনের দে হেয়ার হাতের নিচ দিয়ে চলে যায় গোললাইন পেরিয়ে।
আসরে মেসির এটি সর্বোচ্চ দশম ও চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে ১১০তম গোল। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের দাপটে দুই লেগ মিলিয়ে ৩-০ এগিয়ে লড়াইয়ের নিয়ন্ত্রণও পেয়ে যায় বার্সেলোনা। চলতি মৌসুমে সব মিলিয়ে ৪৫ গোল করলেন মেসি।
বিরতির ঠিক আগে আবারো মেসি-জাদু। মাঝমাঠে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে ছুটলেন। দুজনকে কাটিয়ে ডি-বক্সে জর্দি আলবাকে দিলেন পাস। আর স্প্যানিশ এই ডিফেন্ডারের দূরের পোস্টে বাড়ানো ক্রসে সের্হি রবের্তোর নেয়া শট দে হেয়ার মুখে লাগলে সে যাত্রায় কোনোমতে রক্ষা পায় অতিথিরা।
৬১তম মিনিটে কৌতিনিয়োর দুর্দান্ত গোলে শেষ চারের টিকেট প্রায় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। মাঝমাঠ থেকে মেসির ক্রস পেয়ে আলবা কাটব্যাক করেন। আর বল ধরে কয়েক পা এগিয়ে ডান পায়ের দূরপাল্লার বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে আলেক্সিস সানচেসের হেড টের স্টেগেন ঝাঁপিয়ে ঠেকিয়ে দিলে বড় ব্যবধানে হার নিয়ে ফেরে ইউনাইটেড। আর ইউরোপ সেরা প্রতিয়োগিতায় টানা চতুর্থ জয়ের আনন্দে মাঠ ছাড়ে বার্সেলোনা। সেই সঙ্গে প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনালের গেরো কাটে পাঁচবারের চ্যাম্পিয়নদের।
ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনা খেলবে লিভারপুল ও পোর্তোর মধ্যে বিজয়ীদের বিপক্ষে। প্রথম লেগে ঘরের মাঠে ২-০ গোলে জিতে এগিয়ে আছে ইয়ুর্গেন ক্লপের দল।
একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে ইতালিয়ান চ্যাম্পিয়ন ইউভেন্তুসকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ এ এগিয়ে সেমি-ফাইনালে উঠেছে চারবারের ইউরোপ চ্যাম্পিয়ন আয়াক্স।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
