‘মৃত্যুদন্ড হওয়া উচিত ছিল’
ঢাকা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪
হলমার্কের চেয়ারম্যান এমডির যাবজ্জীবন
হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ৯ জনকে দন্ডবিধির ৪০৯ ধারায় যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোনালী ব্যাংক-হলমার্ক ঋণ জালিয়াতির এক মামলায় এ কারাদন্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের ৫ কোটি টাকা জরিমানাও করা হয়। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, হলমার্ক ঋণ কেলেঙ্কারি দেশের ব্যাংকিং ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা। যে অপরাধীরা দেশের জনগণের আমানত, দেশের ব্যাংকিং ব্যবস্থা, দেশের অর্থনীতিকে খেলা মনে করে তাদের মৃত্যুদন্ডের মতো সাজা হওয়া উচিত। কিন্তু যে আইনে মামলা হয়েছে তাতে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদন্ড।
যাবজ্জীবন দন্ডিত অন্য সাত আসামি হলেনÑ তানভীরের ভায়রা ও হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদ, টি অ্যান্ড ব্রাদার্সের পরিচালক তসলিম হাসান, ম্যাক্স স্পিনিং মিলসের মালিক মীর জাকারিয়া, প্যারাগন গ্রুপের এমডি সাইফুল ইসলাম রাজা, সাইফুল হাসান, নকশী নিটের এমডি মো. আবদুল মালেক ও আবদুল মতিন। বর্তমান বিধি অনুযায়ী যাবজ্জীবন সাজার মেয়াদ ৩০ বছর।
অপরদিকে রায়ে সোনালী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবিরসহ (পলাতক) আরও ৭ আসামিকে ৫ বছর থেকে ১৭ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তারা হলেনÑসাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার, সোনালী ব্যাংক ধানমন্ডি শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরি, সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের সাবেক মহাব্যবস্থাপক ননী গোপাল নাথ ও মীর মহিদুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সফিজউদ্দিন এবং এজিএম মো. কামরুল হোসেন খান। এরমধ্যে জামাল উদ্দিনকে ৫ বছর কারাদন্ড দেন আদালত। সোনালী ব্যাংকের সাবেক এমডিসহ বাকি ৭ আসামিকে পৃথক দুই ধারায় ১৭ বছর করে কারাদন্ড দেওয়া হয়। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেম আলোচিত এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার আগে কারাগার থেকে তানভীর ও জেসমিনসহ বন্দি আসামিদের এজলাসে হাজির করা হয়। রায় শোনার পর আধা ঘণ্টা মাথা নিচু করে বসে থাকেন তানভীর ও জেসমিন দম্পতি। তারা নিজেরাও এ সময় কেউ কারও সঙ্গে কোনো কথা বলেননি। তানভীরের ভায়রাও ছিলেন নিশ্চুপ।
জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদসহ অন্য আসামিদের বিরুদ্ধে ২০১২ সালে ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় পৃথক একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের হোটেল শেরাটন শাখা (বর্তমানে রূপসী বাংলা) থেকে ৫২৫ কোটি ৬২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা ঋণের নামে নিয়ে আত্মসাতের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। এতে পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অর্থের অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। মামলার তদন্ত করে আসামিদের বিচারের জন্য আদালতে চার্জশিটও দেয় দুদক।
দুদকের তদন্ত সূত্র বলছে, সোনালী ব্যাংকের প্রধান শাখার এমডি, ডিএমডিসহ শাখা কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে রূপসী বাংলা (সাবেক শেরাটন) হোটেল শাখা থেকে হলমার্ক মোট ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করে। এর মধ্যে স্বীকৃত বিলের বিপরীতে দায় (ফান্ডেড) অর্থ হচ্ছে ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা। এ ঘটনায় ২০১২ সালের ৪ অক্টোবর রমনা থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে ২০১৩ সালের ৭ অক্টোবর ১১টি মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তার ভায়রা তুষার আহমেদসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। পরে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি ও ২৭ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এই ১১টি মামলা বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-১-এ বদলি করা হয়। ১১টি মামলার মধ্যে মঙ্গলবার একটি মামলার রায় ঘোষণা করা হলো। এটিই হলমার্ক ঋণ কেলেঙ্কারি মামলায় দেওয়া প্রথম কোনো রায়। বাকি ১০ মামলা বিচারাধীন রয়েছে।
সোনালী ব্যাংকের প্যানেল আইনজীবী মো. জাহাঙ্গীর বলেন, হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় ১১টি মামলার মধ্যে একটির রায় হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট। বাকি যে ১০টি মামলা রয়েছে সেগুলোও একই ধরনের অভিযোগ। সে মামলাগুলোতেও আসামিদের যাবজ্জীবন সাজা হবে আশা করি।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বলেন, মামলার সব আসামির সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছিল। আদালত সবকিছু পর্যালোচনা করে রায় দিয়েছেন। তিনি হলমার্কের মতো একটি অস্তিত্বহীন ভুয়া প্রতিষ্ঠানের কাছে ঋণের নামে সোনালী ব্যাংক থেকে বিপুল অর্থ তুলে দেওয়ার ঘটনাকে অর্থনৈতিক কর্মকান্ডে দুর্গতি হিসাবে উল্লেখ করেন। বলেন, এ ধরনের দুর্গতি হলে রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। আইন অনুযায়ী সাজা মৃত্যুদন্ড থাকলে আদালত তাই দিতেন বলে বিচারক রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছেন বলে জানান তিনি।
এদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করেন আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম। তিনি বলেন, হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের যাবজ্জীবন কারাদন্ডের রায় সঠিক হয়নি। রায়ে ব্যাংকারদের সাজা কম দিয়েছেন বিচারক। অথচ ব্যাংকের বাইরের আসামিদের যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। হাইকোর্টে আপিল করে ন্যায়বিচার পাব আশা করি।
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
