মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত ১৫ গ্রাম
প্রকাশিত: ৯ জুলাই ২০২৫
টানা পাঁচ দিন বৃষ্টির ফলে ফেনী শহরে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের অধিকাংশ এলাকায় হাঁটু পানির নিচে। শহরের জলাবদ্ধতার কারণে নিচু স্থানের অনেক বাসা-বাড়িতে পানি ঢুকে গেছে। এত পরম দুর্ভোগে পড়েছে শহরবাসী।
এদিকে ফেনীর মুহুরী নদীর পানি ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার আশঙ্কা করছে এলাবাসীরা।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত সর্বোচ্চ ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে, যা গত ২৪ ঘণ্টায় চলতি মৌসুমের সর্বোচ্চ। তবে বিকেল ৫টার পর থেকে বৃষ্টি না হওয়ায় শহরের রাস্তা থেকে পানি কমতে শুরু করেছে।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানিতে ডুবে গেছে শহরের প্রধান প্রধান সড়কগুলি। সকালে অনার্স পরীক্ষা থাকায় পরীক্ষার্থীরা অনেকেই ভিজেই পরীক্ষা দিতে দেখা গেছেন। এ ছাড়া অফিসমুখী ও স্বল্প আয়ের লোকদের চরম দুর্ভোগে পড়তে হয়। রাস্তায় জলাবদ্ধতা বৃদ্ধি পাওয়ায় সকাল থেকে বিকেল পর্যন্ত যানবাহন চলাচল কম ছিল।
পানি কমার সাথে সাথে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পায়। হঠাৎ জলবদ্ধতার কারণে শহরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির চলমান অর্ধবার্ষিকী পরীক্ষা বাতিল করেছে বলে শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
ফেনী আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, জেলায় আরো টানা দুই দিন ধরে ভারি ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত সর্বোচ্চ ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। যা গত ২৪ ঘণ্টায় চলতি মৌসুমের সর্বোচ্চ।
ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মুজিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, এ বৃষ্টিপাত আগামী দুই থাকতে পারে। কখনো ভারি বা কখনো হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। এতে ফেনীতে অবস্থিত নদী গুলির পানি প্রবাহ বৃদ্ধি পেতে পারে।
এদিকে, বিকেল ৩টায় সিলোনিয়া নদীর পানি বিপদ সীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে পরশুরামের সাহেব বাজারের দক্ষিণে সিলোনিয়া নদীর পানি বেধিবাঁধের উপর দিয়ে প্রবাহিত হয়ে লোকালয়ে পানি ডুকেছে বলে জানা গেছে। এ ছাড়া মহুরী নদীর পানি বিপৎসীমা ৫০ সেন্টিমিটার অতিক্রম করেছে। পশুরামের বল্লারমুখের বেধিবাঁধের কাজ অসমাপ্ত থাকায় কালিয়াকাপুর গ্রামের আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। বাধেঁর এই অংশটি দ্রুত বন্ধ না করা গেলে আরো কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া ছাগলনাইয়া উপজেলার নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসন কার্যালয়ে পানি ঢুকেছে বলে জানা গেছে। সোনাগাজী, দাগনভুঞাঁ উপজেলায় পানি বাড়ছে। বৃষ্টি চলমান থাকলে এ সকল উপজেলা গুলিতে বন্যা দেখা দিতে পারে বলে অনেকে মনে করছেন।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান, বৃষ্টির কারণে ঠিকাদার সব কাজ সময়মত শেষ করতে পারেনি। কাজ চলমান রয়েছে। ফুলগাজী পরশুরামে আমাদের কর্মকর্তা ও ঠিকাদারসহ লোকজন কাজ করছেন। বিকেল ৫টায় মুহুরী নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এবং উজানের পানি বৃদ্ধি পাওয়ায় ফুলগাজী বাজার রক্ষায় অসমাপ্ত দেয়ালের উপর দিয়ে বাজার এলাকায় পানি ঢুকছে বলে জানা গেছে। বৃষ্টি ও উজানের পানি বাড়লে বাজারের পানি বৃদ্ধি পাবে বলে জানা গেছে।
পরশুরামের নো ম্যানস ল্যান্ডে বল্লার মুখের বেরিবাধেঁর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব। এর জন্য তিনি বিগত সরকারের অবহেলা ও অপরিকল্পিত কাজ করাকে দায়ী করেন।
ফেনী পৌরসভার জলদ্ধতার এলাকাসমূহ পরিদর্শন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ও পৌর প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, বিগত সময়ে শহরের ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পিত ছিল না। আমরা শহরের জলবদ্ধতা নিরসনে কিছু প্রকল্প হাতে নিয়েছি। এ প্রকল্পগুলি বাস্তবায়ন হলে ফেনী শহরের জলবদ্ধতা নিরসন করা সম্ভব। পাশাপাশি শহরে বসবাসকারীদের আরো বেশি সচেতন হতে হবে। ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্টোল রুম খোলা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা
- যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল
- যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ
- বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে
- গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব?
- ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা
- ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
- ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- জুলাই নিয়ে রাজনৈতিক বিভাজন
- আদালত কর্তৃক ট্রাম্পের জরিমানা ৫ মিলিয়ন ডলার
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- জ্যাকসন হাইটসে পবিত্র আশুরা পালিত
- আসেফ বারীর বিদায়ী অনুষ্ঠান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নতুন জীবন পেলেন রোনালদো
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর
- বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত
- ১৮ অক্টোবর সোসাইটির নির্বাচন!
- যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহালে অভিবাসীদের স্বস্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
