‘মুসলিম হত্যা কর’ বলে লন্ডনে ছুরি হামলা, আহত ১
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯
লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পাশে ছুরি ও বেসবল ব্যাট নিয়ে হামলা চালিয়েছে এক সন্ত্রাসী। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯ বছরের এক কিশোর। লন্ডন পুলিশ বলছে, অতি-ডানপন্থীদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে এই হামলা চালানো হয়েছে। তারা এই হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করছেন।
স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে হিথ্রো বিমানবন্দরের পাশের সুরে গ্রামের স্ট্যানওয়েলে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, সন্দেহভাজন হামলাকারীর হাতে ছুরি এবং বেসবল ব্যাট ছিল। এসময় তাকে চিৎকার করে বলতে শোনা যায় ‘মুসলিমকে হত্যা কর’, ‘শেতাঙ্গ আধিপত্যবাদ হত্যা কর।’
হামলায় আহত ১৯ বছরের এক তরুণকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। লন্ডনের কাউন্টার টেরোরিজম কর্মকর্তারা এ ঘটনায় তদন্ত শুরু করেছেন।
খুনের চেষ্টা ও জাতিগত বিদ্বেষ ছড়াতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে স্ট্যানওয়েল থেকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্রিটেনের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান নীল বসু বলেছেন, এই হামলার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে আলামত দেখে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে মনে হচ্ছে; যা অতি ডানদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে করা হয়েছে। এমন অবস্থায় এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।
সুরে পুলিশ বলছে, তারা রাত সাড়ে ১০টার দিকে প্রথমে একটি টেলিফোন কল পান। এসময় তাদের জানানো হয়, স্ট্যানওয়েলের ভায়োলা অ্যাভিনিউয়ে এক ব্যক্তি ছুরি ও বেসবল ব্যাট হাতে জাতি বিদ্বেষী স্লোগান দিচ্ছে। সেখানে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেওই ব্যক্তি।
কয়েক মিনিট পর টেসকো কার পার্ক এলাকায় ছুরিকাঘাতে আহত হন এক তরুণ। ওই ব্যক্তিই ছুরি নিয়ে হামলা চালান বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনীর সশস্ত্র সদস্যদের মোতায়েন করা হয়। এসময় তারা ওই ব্যক্তিকে গ্রেফতার করেন।
এ ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে স্ট্যানওয়েলে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ন্ত্রণে দ্রুত সাড়া দেয়ায় দেশটির এমারজেন্সি সার্ভিসের সদস্যদের ধন্যবাদ জানান। টুইটে তিনি বলেন, আহত ব্যক্তি, তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। ঘৃণ্য অতি ডান চরমপন্থার স্থান আমাদের সমাজে নেই।
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
