মুশফিকের কাছে হেরে গেল কুমিল্লা
নিউজ ডেক্স
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯
থিসারা পেরেরা ঝড় তুলেছিলেন শেষে, তাতেই পাহাড় গড়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। চিটাগং ভাইকিংস ঝড়টা ধরে রেখেছে পুরোটা সময়। মুশফিকের ৭৫ রানের অসাধারণ এক ইনিংসের কাছে হার মেনেছেন পেরেরা। ১৮৪ রান তাড়া করে ৪ উইকেটে ম্যাচ জিতেছে চিটাগং। ২ বল হাতে রেখে ছক্কা মেরে ম্যাচ শেষ করেছেন গতকালের সুপার ওভারের নায়ক রবি ফ্রাইলিঙ্ক।
মোহাম্মদ শেহজাদের শটগুলো ক্রিকেটীয় সংজ্ঞায় ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। সহজ বাংলায় বলতে চাইলে কার্যকরী। এই কার্যকরী ব্যাটিংয়ের পতাকা উড়িয়ে আজও ব্যাট ঘোরালেন সমানে এই আফগান। কোনোটা ব্যাটে লেগেছে, কোনোটা লাগেনি। কিছু সোজা সীমানায় গেছে, কিছু আবার ফিল্ডারদের দুঃখ বাড়িয়ে একটুর জন্য নাগালের বাইরে দিয়ে যাচ্ছিল। এমন সব শট খেলেই ৬ চার ও ২ ছক্কা মারলেন শেহজাদ। ২৭ বলে ৪৬ করে আউট হলেন শহীদ আফ্রিদির বলে। অন্য প্রান্তে ব্যাটসম্যানদের নিষ্প্রাণ ব্যাটিংয়ের পরও তাই ৮ ওভারে ৭০ রান তুলে ফেলেছিল চিটাগং।
দলের রান তাড়ার বাকি দায়িত্ব বুঝে নিয়েছেন মুশফিকুর রহিম। শেহজাদ বাদে একমাত্র অধিনায়কই টি-টোয়েন্টির মেজাজে খেললেন। দলের প্রথন ছয় ব্যাটসম্যানদের বাকি সবাই যে এক শর বেশি স্ট্রাইক রেটে রানই করতে পারলেন না। ১৩তম ওভারে পেরেরার বলে ২১ রান দিয়ে ম্যাচের গতি পরিবর্তন মুশফিকই করলেন।
১৮তম ওভারের প্রথম বলে ছক্কা মেরেছিলেন মুশফিক। সেটা কী বুঝে নো বল দিলেন না আম্পায়ার নাদির শাহ সেটা বোঝা গেল না। মুশফিক বেশ কিছুক্ষণ তর্ক করেও সিদ্ধান্ত বদলাতে পারেননি আম্পায়াররা। অবশ্য সেটা ক্রিকেটীয় আইনে সম্ভবও নয়। একটি বাড়তি রান ও বাড়তি বল হাতছাড়া হলো চিটাগংয়ের। সে ছক্কাতেই লক্ষ্যটা ১৭ বলে ৩২ রানে নেমে এল চিটাগংয়ের। আগের ওভারেই ৩০ বলে ফিফটি ছোঁয়া মুশফিকের কাঁধেই পুরো দলের ভার। রবি ফ্রাইলিঙ্কের মতো ব্যাটসম্যানের আগে মোসাদ্দেককে নামানোর যুক্তি তখনো পাওয়া যাচ্ছিল না। ওই ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে মোসাদ্দেক বোঝালেন, ব্যাটিং এখনো ভোলেননি তিনি। ষষ্ঠ বলে আম্পায়ারের আরেকটা ভুল আরও ভয়ংকর হয়ে দাঁড়াল। স্কুপ করে চার মেরেছিলেন মুশফিক। সেটা আম্পায়ার দিলেন এলবিডব্লু। রিভিউ নিয়ে সে সিদ্ধান্ত বদলানো গেল কিন্তু ৪ রান ফেরত পেল না তারা।
দুই ওভারে ২৪ রান দরকার ছিল ভাইকিংসদের। ১৯তম ওভারের প্রথম বলে মোসাদ্দেক আউট হয়ে দুঃখ আরও বেশি বাড়ালেন। তবে সাইফউদ্দীন পরের বলেই নো বল দিলেন। মুশফিক সে বলে চার মারলেও ফ্রি হিটে কিছু হলো না। ওভারের চতুর্থ বলে আগের ওভারের দেওয়া ভুল সিদ্ধান্তের শোধ দিলেন আম্পায়াররা। এবার নো বল না হওয়া বলটাই নো দিলেন আম্পায়ার। পঞ্চম বলে ছক্কা মেরে মুশফিক সমীকরণ বানিয়ে দিলেন ৭ বলে ৭ বলে। পরের বলেই আউট মুশফিক! ৪১ বলে ৭৫ রান করে আউট হলেন অধিনায়ক। ৭ চার ও ৪ ছক্কার ইনিংস শেষ হতেই আবার জমে উঠল ম্যাচ।
আউট হওয়ার আগে আরেকটা কাজ করেছেন মুশফিক। দৌড়াতে গিয়ে যখন দেখেছেন আউট হচ্ছেন তখন আর ক্রিজের অর্ধেক পার হননি, ফ্রাইলিঙ্ক যেন পরের ওভারে স্ট্রাইক পান সেটা নিশ্চিত করেছেন। কিন্তু লিয়াম ডসনের প্রথম বলটাই ডট দিলেন ফ্রাইলিঙ্ক। দ্বিতীয় বলে এক রান। চতুর্থ বলে স্ট্রাইক পেতেই আর দেরি করেননি। মিড উইকেট দিয়ে ছক্কা মেরে শেষ করেছেন সব উত্তেজনার। ফিল্ডারের হাতের নাগালের একটু ওপর দিয়ে মারা সে ছক্কা যেন নাটকীয় ম্যাচের শেষ তুলির আঁচড়।
- নিউইয়র্কে ঈদমেলা ও বিনোদন অনুষ্ঠান ২৪ মে
- সিটিতে প্রি-কে’র আসন সংখ্যা বাড়লো
- ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলকারীসহ নিহত ৫
- রিয়েল স্টেট, মর্টগেজ ও ট্যাক্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীর এসিড টেস্ট ‘স্থানীয় সরকার নির্বাচন’
- ‘দেশী প্যারেডে বিদেশী নৃত্য’
- লাল-সবুজের পতাকায় বাংলাদেশ ডে প্যারেড
- শেখ হাসিনার দেশে ফেরা না ফেরার প্রশ্নে হঠাৎ আলোচনা কেন?
- ব্রঙ্কসে নতুন প্রিসিংক্ট উদ্বোধন করলেন মামদানি
- নিহত রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- রাজনৈতিক বংশতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন শামসুল হক
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- নিউইয়র্কে ঈদ জামাত কখন কোথায় হবে
যুক্তরাষ্ট্রে ঈদ বুধবার - রামিসা ধর্ষণ ও হত্যায় তোলপাড় বাংলাদেশ
- আজকাল ৯২৩
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল
- মেটায় বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী
- পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
- আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
- নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের
- হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
