মুশফিককে বড় ভাইয়ের স্নেহে জড়িয়ে ধরলেন মাশরাফি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫ জানুয়ারি ২০১৯
ঘরোয়া ক্রিকেটে এক দলে খেলেন না, তাতে কি? জাতীয় দলে দুজন একসাথে খেলছেন সেই ২০০৬-২০০৭ সাল থেকে। সম্পর্কটা সহযোগী সহযোদ্ধা, অধিনায়ক ও ক্রিকেটার ছাপিয়ে আপন ভাইয়ের মত।
মাশরাফি তার কাছে বড় ভাইতুল্য। আর মুশফিকুর রহিমও মাশরাফির আপন ছোট ভাইয়ের মত। আজ শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি একাডেমি মাঠেই মিললো সে সত্যর দেখা।
রাত পোহালে মাশরাফির রংপুর রাইডার্সের সাথে এবারের বিপিএলের প্রথম ম্যাচ মুশফিকুর রহিমের চিটাগাং ভাইকিংসের। যার অর্থ, ৫ জানুয়ারি শনিবার শেরে বাংলায় তারা একে অপরের প্রতিদ্বন্দ্বি। তাতে কি? বাস্তবে মাশরাফি আর মুশফিক যেন সহোদর!
আজ দুপুরে প্রেস কনফারেন্স শেষে দুজনার আন্তরিক উপস্থিতি, হাস্য কৌতুক আর গলা জড়িয়ে কথোপকথন- বার বার বলে দিচ্ছিলো, বিপিএলের মাঠের লড়াইয়ে প্রতিপক্ষ হলেও মাশরাফি আর মুশফিক সত্যিই ভাই-ভাই!
দল সাতটি। কিন্তু একটিমাত্র প্র্যাকটিস মাঠ। সবেধন নীলমনি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পাশে বিসিবি একাডেমি মাঠ। সে মাঠেই ২ জানুয়ারি থেকে পালা করে অনুশীলন চালিয়ে যাচ্ছে দলগুলো। যেহেতু একাডেমি মাঠে ফ্লাডলাইট নেই, তাই দিনের আলোয় প্র্যাকটিস করা ছাড়া উপায়ও নেই। সেক্ষেত্রে সারা দিনে সাত দলের অনুশীলন করা যে বেশ কঠিন।
তবে কি একদম কাকডাকা ভোরে শুরু হচ্ছে প্র্যাকটিস? ঠিক তা নয়। সকাল থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত তিন শিফটে চললো প্র্যাকটিস।
আগামীকাল ৫ জানুয়ারি শনিবার দুপুর সাড়ে ১২টায় যে দুই দল এবারের বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে, সেই মাশরাফির রংপুর রাইডার্স আর মুশফিকের চিটাগাং ভাইকিংস আজ সকাল সাড়ে নয়টা থেকে বিসিবি একাডেমি মাঠের পাশাপাশি দুই দিকে নেট করলো।
প্র্যাকটিসের এক পর্যায়ে প্রথা মেনে সংবাদ সম্মেলনেও কথা বললেন মাশরাফি আর মুশফিক। তবে অন্য সব আন্তর্জাতিক ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তারা কথা বলেন বিসিবি কনফারেন্স হলে বসে। আর কাল থেকে যে বিপিএলের ষষ্ঠ পর্ব শুরু হচ্ছে, তার আগের দিনের প্রেস মিট হলো প্রথা ভেঙে প্র্যাকটিস ফিল্ডের এককোণে দাঁড়িয়েই।
সেখানেই আগে কথা বললেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর তারপর চিটাগাং ভাইকিংস ক্যাপ্টেন মুশফিকুর রহিম। সাংবাদিকদের সাথে কথোপকোথন পর্ব শেষে হঠাৎ মাশরাফির সাথে দেখা করতে পূর্ব উত্তর দিকের নেট থেকে পশ্চিম উত্তর দিকের রংপুরের মিনি ড্রেসিং রুমে গেলেন মুশফিক। মুশফিককে দেখেই আনন্দের আতিশয্যে বুকে জড়িয়ে ধরলেন মাশরাফি। তারপর ঠিক বড় ভাইয়ের স্লেহে মুশফিকের গলা জড়িয়ে ধরলেন মাশরাফি।
একটা খোলা মাঠে দুই তিন দলের ১৪-১৫ জন করে প্রায় ৪৫-৪৮ জন ক্রিকেটার প্র্যাকটিস শেষে ব্যাগ গোছাতে ব্যস্ত। টিম বয়গুলো ব্যাগ আর কিটস বাসে ওঠানোর কাজে মনোযোগী। কোচিং স্টাফরাও হোটেলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
প্রিন্ট ইলেক্ট্রনিক্স ও অনলাইনের সাংবাদিক, ফটোসাংবাদিক ও ক্যামেরা ক্রু মিলে নিশ্চিতভাবেই শতাধিক মিডিয়া কর্মীর সামনে প্রতিপক্ষ অধিনায়ককে গলা জড়িয়ে ধরা, হাস্য-কৌতুক এবং অমন আন্তরিক ব্যবহার সচরাচর দেখা যায় না। যত নিবিড় সম্পর্কই থাকুক না কেন, এসব ক্ষেত্রে অনেকেই শত্রু মানসিকতা না দেখালেও পেশাদার আচরণ করে বড়জোর ‘হাই-হ্যালো’ পর্যন্তই যথেষ্ট মনে করতেন। কিন্তু এখানেই ব্যতিক্রম মাশরাফি।
গলা ধরাধরি করে কথা বলতে বলতে একাডেমি মাঠ ছেড়ে গিয়ে উঠলেন টিম বাসে। মাঠ ছাড়ার আগে উচ্চতায় অনেক খাটো মুশফিকের গলা জড়িয়ে মাশরাফির খুনসুুটি, 'তোরা তো দারুণ শক্তিশালি দল। আমার তো ভয় করছেরে। না জানি কি হয় কাল !’ মুশফিকও খুনসুটি বুঝে পাল্টা খুনসুটিই করতে করতে মাঠ ছাড়লেন।
রাত পোহালে যে দলের সাথে বিপিএলের মত বিগ বাজেটের ফ্র্যাঞ্চাইজি আসরের প্রথম ম্যাচ, সেই চিটাগাং ভাইকিংস ক্যাপ্টেন মুশফিকের গলা ধরে বড় ভাইয়ের আচরণ এবং এমন আন্তরিক ব্যবহার ও হাস্য কৌতুক করা আসলে মাশরাফির পক্ষেই সম্ভব!
- ভোটকেন্দ্র, ভোটার স্লিপ ও সিরিয়াল নম্বর জানবেন যেভাবে
- ক্ষমতায় বসেই বড় অর্থ সংকটে পড়বে সরকার
- পাবনায় জামায়াতের এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা
- খবর পেতে মানুষ সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকছে, জরিপে উদ্বেগ
- রাজধানী ছেড়েছেন প্রায় এক কোটি মানুষ
- গণতন্ত্রে ফেরার দিন আজ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
- ভারত-পাকিস্তান যুদ্ধে ভূপাতিত বিমানের সংখ্যা নিয়ে নতুন তথ্য
- লক্ষ্মীপুরে এ্যানির নির্বাচনী গাড়িতে ১৫ লাখ টাকা
- বরিশালের বাবুগঞ্জে টাকাসহ বিএনপির দুই কর্মী আটক
- রাত পোহালে ভোট
- ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবে ইসি
- পশ্চিম তীরকে ইসরাইলে সংযুক্তির বিরোধিতায় ট্রাম্প
- ইসরাইলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা
- রাজধানীতে বসছে জিরো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা
- ৪২ হাজার কোটি টাকার কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি বাংলাদেশের
- ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না : ডা. শফিকুর রহমান
- ভয়ংকর নির্বাচনি সাইবার যুদ্ধ
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই
- প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবো
- জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন তারেক রহমান
- নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ,দগ্ধ ৩০
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- আউট, অর নট-আউট!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
