মুম্বাইয়ের ‘সবুজ ফুসফুস’ রক্ষায় আদালতের হস্তক্ষেপ
প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯
মেট্রোরেল স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে ভারতের মুম্বাইয়ে সবুজ ফুসফুসখ্যাত অ্যারে অঞ্চলের গাছ কাটায় স্থগিতাদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
সোমবার (৭ অক্টোবর) এক শুনানি শেষে আদালতের বিশেষ বেঞ্চ এ নির্দেশ দেয়। এতে বলা হয়, আগামী ২১ অক্টোবর পরবর্তী শুনানি পর্যন্ত অ্যারে অঞ্চলের আর একটি গাছও কাটা যাবে না।
খবরে বলা হয়, অ্যারে অঞ্চলের মিঠি নদীর ধারে বিশাল বনভূমি জুড়ে রয়েছে প্রায় ৫ লক্ষ গাছপালা। ১২৮০ হেক্টর আয়তনের এ এলাকা বাণিজ্যনগরী মুম্বাইয়ের সবুজ ফুসফুস। সম্প্রতি এখানে মেট্রো রেলের কারশেড তৈরির সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র সরকার। সেই সূত্রে এখানকার ২ হাজার ৬৪৬টি গাছ কাটার অনুমতি দেয় কর্তৃপক্ষ। পরবর্তীতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থী ও সমাজকর্মীরা।
রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভের পাশাপাশি অনেকেই আইনি লড়াইয়েও নেমে পড়েন। গাছ কাটা বন্ধের সঙ্গে সঙ্গে অ্যারে কলোনিকে ‘সংরক্ষিত বনাঞ্চল’ ঘোষণার দাবিও জানায় কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা। কিন্তু গত শুক্রবার (৪ অক্টোবর) তাঁদের আবেদন খারিজ করে দেয় মুম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি প্রদীপ নন্দরাজোগের ডিভিশন বেঞ্চ।
পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আন্দোলনকারীরা। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে আন্দোলনরত আইনের শিক্ষার্থী ঋষভ রঞ্জন এক চিঠিতে জানান, ইতোমধ্যেই অ্যারে কলোনির প্রায় দেড় হাজার গাছ কেটে ফেলা হয়েছে। সব ধরনের আইনি পদ্ধতি অনুসারে এগোলে মামলা শুরুর আগেই বাকি গাছ কাটা হয়ে যাবে। এ পরিস্থিতিতে জনস্বার্থ মামলা দায়ের করে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানান ঋষভ। পরে ওই চিঠির ভিত্তিতেই জনস্বার্থ মামলা দায়ের হয়। সোমবার সে মামলার প্রাথমিক শুনানির পর ২১ অক্টোবর পর্যন্ত গাছ কাটায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ।
এদিকে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এদিন নতুন করে অ্যারে কলোনিতে ১৪৪ ধারা জারি করে পুলিশ।
গাছ কাটার পক্ষে যুক্তি দিয়ে মুম্বাই মেট্রো রেল করপোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী ভিড়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন, গাছ কাটার ক্ষতিপূরণ হিসেবে এরই মাঝে অ্যারে এলাকায় ২৪ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। এ গাছ কাটাকে ‘অপরিহার্য ধ্বংস’ ও গাছ রোপণকে ‘নতুন সৃষ্টি’ বলে অভিহিত করেন তিনি।
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
