মুনাফীকের চরিত্র
প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯
মুনাফিকদের চরিত্রে কিছু মৌলিক গুণ আছে, যেগুলো একটি সমাজ, দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এ সব গুণগুলো থেকে বেঁচে থাকা আমাদের সকলের জন্য একান্ত অপরিহার্য।
মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা বলেন, তোমরা ওয়াদা পূর্ণ কর, নিশ্চই ওয়াদা সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। (সূরা: বনী ইসরাঈল, আয়াত: ৩৪)।
এ প্রসঙ্গে ইমাম যুজ্জায (রহ) বলেন, আল্লাহ যা কিছু করতে নির্দেশ দিয়েছেন এবং যেসব কাজ করতে নিষেধ করেছেন, তার সবই ওয়াদার অন্তর্ভুক্ত কেননা এসব পালনে মুসলমানেরা আল্লাহর সঙ্গে ওয়দাবদ্ধ। আল্লাহ আরো বলেন, ‘হে মুমিনগণ! তোমরা চুক্তি পালন কর।’ (সূরা: মায়েদা, আয়াত: ১)।
ইমাম ওয়াহেদী (রহ.) বলেন, হজরত ইবনে আব্বাস (রা.) বলেছেন, কোরআনে যা কিছু হালাল ও হারাম করা হয়েছে এবং যেসব বিষয় সীমিত ও নিয়ন্ত্রিত করা হয়েছে সেগুলো আমল করাই ওয়াদার পূর্ণতা।’
ইমাম যাহহাক (রহ.) বলেন, এ উম্মতের জন্য আল্লাহর নির্দেশিত হালাল ও হারাম, ফরজ নামাজসমূহ এবং অন্যান্য বৈধ ও অবৈধ সংক্রান্ত বিধান পুরোপুরি মেনে চলার নামই হলো ওয়াদা।
হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, নবী করিম (সা.) বলেছেন, ‘যার মধ্যে চারটি দোষ থাকবে সে মুনাফিক। আর যার মধ্যে এর কোনো একটি দোষ থাকবে, সেও মুনাফিক যতক্ষণ সে তা বর্জন না করে।
(১) যখন কথা বলে তখন মিথ্যা বলে। (২) তার কাছে আমানত রাখলে খিয়ানত করে। (৩) কোনো ওয়াদা করলে ভঙ্গ করে।(৪) কারো সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়লে সীমালংঘন করে। (বুখারী)।
হজরত ইবনে ওমর (রা) বর্ণনা করেন: রাসূল (সা.) বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক খিয়ানতকারীর জন্য একটি করে পতাকা থাকবে। বলা হবে, এ হচ্ছে অমুকের ছেলে অমুকের বিশ্বাসঘাতকতা। (মুসলিম)।
হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন: মহান আল্লাহ পাক বলেন, ‘তিন ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন আমি বাদী হব: (১) যে ব্যক্তি ওয়াদা করেও ভঙ্গ করে, (২) যে ব্যক্তি কোনো স্বাধীন মানুষকে বিক্রয় করে তার মূল্য ভোগ করে, (৩) যে ব্যক্তি কোনো কর্মচারী নিয়োগ করে তার কাছ থেকে পূর্ণ কাজ আদায় করে নেয়, কিন্তু তার পারিশ্রমিক দেয় না। (বুখারী, ইবনে মাজাহ)।
হজরত আব্দুল্লাহ ওমর (রা. ) বর্ণনা করেন, রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি নিজেকে আনুগত্য থেকে মুক্ত রেখেছে, কিয়ামতের দিন আল্লাহর কাছে তার কোনোই প্রতিদান থাকবে না। আর যে ব্যক্তি কোনো ওয়াদা ভঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করে, সে যেন জাহেলিয়াতের মৃত্যুবরণ করলো। (মুসলিম)।
হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা) বর্ণনা করেন: রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের আশা করে, সে যেন আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রেখে মৃত্যুবরণ করে এবং নিজের জন্য যা অপরের জন্যও তা পছন্দ করে। আর যে ব্যক্তি কোনো আমীরের আনুগত্যের ওয়াদা করে এবং আন্তরিকতার সঙ্গে তার আনুগত্য করে। আর কেউ যদি তার বিরোধিতা করে তাহলে তাকে প্রতিরোধ করে। (মুসলিম)।
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৫
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
