মুখের মেদ ঢাকুন মেকআপে
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯
মেকআপকে অনেকে বলেন মুখের ফোটোশপ। কথাটা ভুল নয়। মেকআপের মাধ্যমে মুখের এমন ভোল বদলে ফেলা যায় যে, দেখে মনে হবে ম্যাজিক!
ছোট ছোট চোখকে দিঘির মতো গভীর করে তোলা, চওড়া চোয়ালকে সরু করে দেওয়া, বোঁচা নাককে মোহনবাঁশির মতো করা— সব সম্ভব মেকআপে।
তবে ইদানীং স্বাস্থ্য সচেতন মেয়েরা প্রধানত খোঁজ করেন, সহজে কী ভাবে মেদ ঢাকবেন। মেকআপের সাহায্যে মুখের মেদ লুকনোও কিন্তু সহজ। কী করে? জেনে নিন।
ভাল বেস ব্যবহার করুন
প্রথমেই মুখের সব দাগ-ছোপ দূর করতে মেকআপের বেসটা ভাল ভাবে করুন। নিজের কমপ্লেকশনের সঙ্গে মানিয়ে ফাউন্ডেশন কিনবেন। ফাউন্ডেশন ব্যবহার করার আগে প্রাইমার লাগাবেন। তা হলে টোন সমান হবে এবং ঔজ্জ্বল্য আসবে মুখে।
ফাউন্ডেশন-প্রাইমার দুটোই চোখের নীচে লাগিয়ে ভাল করে মিশিয়ে নিন। আইব্যাগ থাকলে সেটা চট করে বোঝা যাবে না। সেখান থেকে ধীরে ধীরে গালের দু’পাশ এবং চোয়ালে মাসাজ করে নেবেন। কপালে আলাদা ভাবে লাগাবেন। বিউটি ব্লেন্ডার (ফাউন্ডেশন স্পঞ্জ) ব্যবহার করলে সুবিধে হবে।
চোখের ফোলা ভাব হটান
মেকআপের আগেই আইব্যাগ দূর করতে ঠান্ডা দুধে তুলো ভিজিয়ে চোখের উপরে মিনিট কুড়ি রাখুন। ঠান্ডা শসা বা বরফও ঘষতে পারেন। উপকার পাবেন। তার পরে বেস করে নিন। তবে কনসিলারের কথা ভুললে চলবে না।
দু’চোখের নীচের গোটা অংশ, নাকের উপরে, কপালের মাঝখানে, থুতনির উপরে কনসিলারের দাগ টেনে নিন। অর্থাৎ যে সব জায়গায় আলো পড়লে হাইলাইট তৈরি হবে। স্কিন টোনারের মধ্যে বিউটি ব্লেন্ডার অল্প ভিজিয়ে ভাল করে মিশিয়ে নিন। ডার্ক সার্কল এবং আইব্যাগের সবটাই ঢাকা পড়বে কনসিলারে।
কনটুরিংয়ে গালের মেদ সরান
মুখের মেদ ঢাকতে কনটুরিংয়ের জুড়ি নেই। ছবিতে যে ভাবে দেখানো আছে, সে রকম ভাবে কনটুর লাইন টানুন মুখে। সাধারণত স্কিন টোনের চেয়ে দু’শেড ডার্ক কনটুর ব্যবহার করা হয়। কানের পাশ থেকে শুরু করে গালের মাঝ বরাবর, নাকের উপরে দু’পাশে, হেয়ারলাইন বরাবর লাইন টানুন। তার পরে কনটুর ব্রাশ দিয়ে উপরের দিকে টেনে মিশিয়ে দিন। এতে গাল ভাঙা দেখাবে, নাক সরু মনে হবে এবং কপালটাও মনে হবে যেন ছোট।
ডাবল চিন দূর করুন
মুখের নীচের দিকে জ’লাইন বরাবর কনটুর লাইন টেনে ব্রাশ দিয়ে গলার উপরের অংশ পর্যন্ত নামিয়ে ভাল করে মিশিয়ে ফেলুন। এতে ডাবল চিন ঢাকবে। মুখ যদি খুব ভরাট এবং গোলাকার হয়, তা হলে এতে ভাল উপকার পাবেন।
কনটুর হয়ে গেলে গালের উপরের দিকে হালকা রঙের ব্লাশ লাগিয়ে বাইরের দিকে সার্কুলার স্ট্রোকে মিশিয়ে নিন। গালের কনটুরের ঠিক উপরে ব্লাশ লাগাবেন। শেষে হাইলাইটার নিয়ে নাকের উপরে আর ভুরুর মাঝখানে হালকা হাতে ব্রাশ করে নিন।
চওড়া ভুরুর ভাঁজে
এমনিতেই এখন চওড়া ভ্রুয়ের ট্রেন্ড সকলে অনুসরণ করছেন। তবে এর একটা বাড়তি সুবিধেও আছে। চওড়া ভ্রু কপালের আকৃতিকে ছোট করে দেয়। সঙ্গে একটা আর্চ রেখে যদি ভ্রু আঁকেন, তা হলে মুখটা লম্বাটে দেখায় এবং স্বাভাবিক ভাবেই সরু লাগে।
একটা আইব্রো কিট রাখুন, এ সব ক্ষেত্রে কাজে লাগবে। একদম শেষে চোখটা এঁকে নিন। রেড কার্পেটে দেখবেন, গোলাকার মুখের অভিনেত্রীরা সব সময়ে চোখটা আঁকেন ড্রামাটিক ভাবে। উইঙ্গড আইলাইনার করে, মাসকারা লাগান।
চাইলে ফলস ল্যাশেজ়ও লাগাতে পারেন। অল্প স্মোকি আইজ়ও করতে পারেন। এতে চোখ বড় দেখাবে এবং অপটিক্যাল ইলিউশনে মুখও ছোট মনে হবে। একদম শেষে পছন্দসই লিপকালার লাগিয়ে মেকআপ শেষ করুন।
খেয়াল রাখবেন, শুধু মুখের মেকআপেই কাজ ফুরোবে না। চুল যদি স্ট্রেট করেন, তা হলে মাথাটা ছোট মনে হবে। সে ক্ষেত্রে কিন্তু গোলাকার মুখ আরও ভরাট দেখাবে। তার চেয়ে লুজ় ওয়েভস রাখুন চুলে।
অল্প ব্লো ড্রাই করে নেবেন। আর গাঢ় রঙের পোশাক পরলে কিন্তু শরীরের মেদও ঢাকা পরে। সুতরাং সে দিকটাও মাথায় রাখা প্রয়োজন।
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
- মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
- মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক
- শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর
- চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ
- রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
- আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
- কোন মন্ত্রণালয় কে পেলেন
- ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
- মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের, বিকালে মন্ত্রিসভার শপথ
- অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা
- পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল
- ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের জাবেরের
- পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত
- ইরানে সপ্তাহজুড়ে অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী
- মিনেসোটায় আইসিইর অভিযানকে স্বৈরাচারী কাজের সঙ্গে তুলনা
- অভিনেত্রী তানিয়া বৃষ্টি অসুস্থ, মাথায় অস্ত্রোপচার
- নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী
- রোজা শুরুর আগেই লেবুর হালি ১০০ টাকা
- দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
- দল বদলে বিএনপিতে গিয়েও যাদের কপাল খোলেনি
- শফিকুর রহমান ও নাহিদের বাসায় তারেক রহমান
- সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- এটমী`র অথেনটিক পণ্য নিয়ে এল ভেলা কসমেসিউটিক্যালস
