মুক্তি ভবন : যে হোটেলে শুধু মরার জন্য যায় মানুষ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯
তারা পুরনো গাড়িতে করে, ক্র্যাচে ভর দিয়ে কখনো স্ট্রেচারে শুয়ে এই হোটেলে পৌঁছান। প্রত্যেক বছর হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী মৃত্যুর ঠিক কয়েকদিন আগে এই হোটেলে যান। ‘মুক্তি ভবন’ হিসেবে পরিচিত এই বাড়িটির অবস্থান ভারতের উত্তরাঞ্চলের উত্তরপ্রদেশের পবিত্র নগরী বারানসিতে।
বৃদ্ধ বয়সের একেবারে শেষ দিকে এসে অনেকেই বাড়িতে সেবা-যত্ন পান না। আবার মারা যাওয়ার পর শেষকৃত্য অনুষ্ঠানের জন্যও অনেকের কেউ নেই। তারাও যান বারানসিতে, এই আশায় যে, সেখানে গেলে শেষকৃত্যটুকু হবে। কিন্তু বারানসির ‘কাশি লাভ মুক্তি ভবন’ বা ‘পরিত্রাণ ভবনে’ জায়গা পাওয়াটা অত্যন্ত কষ্টকর।
এই ভবনে ঠাঁই পান তারা, যাদের জীবনপ্রদীপ একেবারে নিভু নিভু করছে। হয়তো কয়েকদিনের মধ্যেই মারা যাবেন তারা। বারানসির ‘মৃত্যু হোটেল’ নামে পরিচিত এই বাড়িতে প্রত্যেক মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০ জন নারী-পুরুষ আসেন শুধু মারা যাওয়ার জন্য।
ঔপনিবেশিক আমলের লাল রঙয়ের মলিন এই ভবনে ১২টি রুম রয়েছে। হিন্দুরা মনে করেন, ‘বারানসিতে মারা যাওয়ার ফলে জীবন ও মৃত্যুর পুনরুত্থানের অনন্ত চক্র থেকে মুক্তি পান তারা।’ সেই সঙ্গে গঙ্গায় শবদাহ তাদের বাড়তি বোনাস।
বারানসিতে মুক্তি ভবনের মতো আরো অনেক গেস্ট হাউস আছে। কিন্তু সেই হোটেলগুলো পর্যটকদের জন্য স্বাভাবিক হোটেলের মতো। ২৪ ঘণ্টা শেষকৃত্য অনুষ্ঠানের মাঝে জেগে থাকা এই নগরীতে যা বিপুল পরিমাণের বাড়তি অর্থ যোগ করছে।
মুক্তি ভবনের তত্ত্বাবধায়ক হিসেবে গত চার দশক ধরে দায়িত্ব পালন করছেন ভৈরব নাথ শুকলা। তিনি বলেন, এই ভবনে আসা অতিথিরা মাত্র কয়েকদিনের মধ্যে মারা যান। তবে স্বাভাবিকভাবে একজন অতিথি মাত্র দুই সপ্তাহ ধরে একটি রুম ব্যবহার করতে পারেন।
মুক্তিভবনের প্রবেশপথের সামনে প্রতিনিয়ত দেখা যায় শুকলাকে। তিনি বলেন, ‘তবে ব্যতিক্রমও রয়েছে। কিছু মানুষ আসলেই অসুস্থ্য, কিন্তু এক সপ্তাহের বেশি সময় পরও বেঁচে থাকেন।’
‘মাঝে মাঝে আমরা তাদের বাড়িতে ফিরে নিয়ে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের ডেকে পাঠাই এবং পরবর্তীতে আসার অনুরোধ জানাই। কখনও কখনও আমরা তাদের অনেক সময় থাকতে দেই।’ বারানসিতে ক্রমবর্ধমান উন্নয়নের কারণে মুক্তি ভবন থেকে নদীর দৃশ্য আর দেখা যায় না। এই ভবনটি স্থানীয় একটি দাতব্য সংস্থার অর্থায়নে পরিচালিত হয়। কিন্তু সেখানে মরতে চাওয়া দরিদ্র মানুষের সংখ্যা প্রচুর।
অনেকেই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে, অনেকেই বিমানে করে অন্য দেশ থেকে, এমনকি গাড়ির পেছনে বসে ভারতের বিচ্ছিন্ন এই গ্রামে এসে পৌঁছান। দিনে একটি রুম ও বৈদ্যুতিক পাখার জন্য ভাড়া গুনতে হয় মাত্র এক ডলার।
এছাড়া প্রত্যেক দিন ধর্মীয় কাজ-কর্ম সারার জন্য একজন হিন্দু যাজক রয়েছেন; তিনি অবশ্য অতিথিদের মাঝে গঙ্গার পানি বিতরণ করেন। হিন্দুরা এই পানিকে পবিত্র এবং বিশুদ্ধ মনে করেন।
অতিরিক্ত অর্থ থাকলে ভাড়ায় গায়ক পাওয়া যায়। যারা অসুস্থ্য অতিথিদের পবিত্র গান গেয়ে শোনান। শুকলা বলেন, ভিন্ন ভিন্ন গোত্রের বর্ণের মানুষ এখানে আসেন। তারা আসেন পূর্ব, দক্ষিণ, উত্তরপূর্ব ভারত এমনকি বিদেশ থেকেও। অনেকেই আসেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে; যারা স্বজনের শেষ নিঃশ্বাসের জন্য অপেক্ষা করেন।
শুকলার মতে, মুক্তি ভবনে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ মারা গেছেন। ১৯০৮ সালে এই ভবন চালু হওয়ার পর থেকে তাদের সবার শেষকৃত্য হয়েছে গঙ্গায়।
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প
- ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ
- দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তা
- লিমন ও বৃষ্টি হত্যাকান্ড ঘটল যেভাবে
- কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
- ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহ
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
