বৃহস্পতিবার   ০৬ আগস্ট ২০২৬   শ্রাবণ ২১ ১৪৩৩   ২১ সফর ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত

প্রকাশিত: ৬ আগস্ট ২০২৬  

ভারত ও মিয়ানমারের মধ্যকার দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত নির্ধারণের অংশ হিসেবে দুই দেশ সম্ভাব্য ভূখণ্ড বিনিময় নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত হয়নি, তবে সীমান্তের যেসব অংশ এখনও চূড়ান্তভাবে নির্ধারণ করা যায়নি, সেগুলো নিয়ে আলোচনা চলছে বলে নিশ্চিত করেছে নয়াদিল্লি।

মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “সীমান্তের কিছু অংশ এখনও চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি। এসব এলাকা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।”

মণিপুর সীমান্তে মিয়ানমারের সঙ্গে ভূমি বিনিময়ের সম্ভাবনা নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তবে তিনি সরাসরি ভূখণ্ড বিনিময়ের খবর নিশ্চিত বা অস্বীকার করেননি।

কী বলেছে ‘দ্য ডিপ্লোম্যাট’?
মার্কিন সাময়িকী দ্য ডিপ্লোম্যাট গত ১৭ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করে, ভারত সরকার মণিপুর সীমান্তে প্রায় ১ দশমিক ৪ বর্গমাইল (প্রায় ৩ দশমিক ৬ বর্গকিলোমিটার) এলাকা বিনিময়ের একটি প্রস্তাব বিবেচনা করছে।

প্রতিবেদনটি একটি সরকারি নথির বরাত দিয়ে জানায়, সীমান্তের ৬৫ থেকে ৬৮ নম্বর সীমান্তস্তম্ভের মধ্যবর্তী প্রায় ২ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ অমীমাংসিত অংশের সীমানা নির্ধারণের জন্য এই প্রস্তাব নিয়ে কাজ চলছে।

নথিটি ২০২৬ সালের ২৬ মে তারিখের বলে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, তিন মাসের মধ্যে সীমান্ত চিহ্নিতকরণের কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।

প্রস্তাবিত এলাকা ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলা এবং মিয়ানমারের সাগাইং অঞ্চলের কাবাও উপত্যকার সংলগ্ন এলাকায় অবস্থিত।

কেন এই প্রস্তাব?
বিশ্লেষকদের মতে, সীমান্তের অমীমাংসিত অংশ দ্রুত নির্ধারণ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

সীমানা চূড়ান্ত হলে ভারত পুরো ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে। এর মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ, বিদ্রোহী গোষ্ঠীর চলাচল এবং সীমান্তপারের বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আনা সহজ হবে বলে মনে করছে নয়াদিল্লি।

২০২৪ সালে ভারত সরকার ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ ভারত-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তজুড়ে বেড়া নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে।

একই সঙ্গে ২০১৮ সাল থেকে চালু থাকা ফ্রি মুভমেন্ট রেজিম বাতিলের সিদ্ধান্তও নেয় ভারত। ওই ব্যবস্থার আওতায় সীমান্তবর্তী উপজাতীয় জনগোষ্ঠী বিশেষ সীমান্ত পাস ব্যবহার করে ভিসা ছাড়াই একে অপরের ভূখণ্ডে সর্বোচ্চ ১৬ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করতে পারত।

এখনও অমীমাংসিত ১৭১ কিলোমিটার সীমান্ত
ভারত ও মিয়ানমারের মধ্যে ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরাম অতিক্রম করে মিয়ানমারের সাগাইং অঞ্চল ও চিন রাজ্যে প্রবেশ করেছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এ পর্যন্ত প্রায় ১ হাজার ৪৭২ কিলোমিটার সীমান্তে সীমান্তস্তম্ভ স্থাপন করে সীমানা নির্ধারণ করা হয়েছে।

তবে এখনও প্রায় ১৭১ কিলোমিটার সীমান্ত অমীমাংসিত রয়েছে। এর বেশিরভাগ অংশ অরুণাচল প্রদেশের লোহিত সেক্টর এবং মণিপুরের কাবাও উপত্যকা এলাকায়।

বর্তমান ভারত-মিয়ানমার সীমান্ত ১৯৬৭ সালের দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে নির্ধারণ করা হলেও কয়েকটি অংশে এখনও সীমানা চূড়ান্ত হয়নি।

ভারত সরকারের ভাষ্য, দুই দেশের মধ্যে কোনও বৃহত্তর সীমান্ত বিরোধ নেই; কেবল নয়টি সীমান্তস্তম্ভের অবস্থান এখনও চূড়ান্ত করা বাকি রয়েছে এবং সেগুলো দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই নির্ধারণ করা হচ্ছে।

সংবেদনশীল কয়েকটি সীমান্ত এলাকা
মণিপুরের সবচেয়ে সংবেদনশীল সীমান্ত অংশগুলোর মধ্যে রয়েছে-
•    মলচাম সেক্টর (সীমান্তস্তম্ভ ৬৪-৬৮)
•    মোরেহ সেক্টর (সীমান্তস্তম্ভ ৭৫-৭৯)
•    চোরো খুনৌ সেক্টর (সীমান্তস্তম্ভ ৮৮-৯৫)
দ্য ডিপ্লোম্যাটের দাবি, গত মাসে মিয়ানমারের সামরিক নেতা মিন অং হ্লাইংয়ের ভারত সফরের সময়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দুই দেশ মলচাম এলাকায় নতুন ও সহায়ক সীমান্তস্তম্ভ স্থাপনের সম্ভাবনা এবং ২০১৭ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া সীমান্ত পুনর্নির্ধারণের একটি প্রস্তাবও পর্যালোচনা করেছে।

বাংলাদেশ-ভারত চুক্তির নজির
প্রতিবেশী দেশের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের নজির ভারতের জন্য নতুন নয়। 

২০১৫ সালে ভারত ও বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন করে। ওই চুক্তির আওতায় ভারত তার ভূখণ্ডে থাকা ১১১টি বাংলাদেশি ছিটমহল বাংলাদেশের কাছে হস্তান্তর করে। বিনিময়ে বাংলাদেশ থেকে ৫১টি ভারতীয় ছিটমহল গ্রহণ করে ভারত।

এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে প্রায় ৪১ বছর ধরে চলা সীমান্তসংক্রান্ত জটিলতার অবসান ঘটে।

মণিপুরে তীব্র বিরোধিতা
সম্ভাব্য ভূখণ্ড বিনিময়ের খবর প্রকাশের পর থেকেই মণিপুরে এর বিরোধিতা শুরু হয়েছে।

মণিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত কো-অর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টেগ্রিটি কেন্দ্রীয় সরকারকে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে।

সংগঠনটি সতর্ক করে বলেছে, মণিপুরের ভূখণ্ডের সামান্য অংশও যদি মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়, তাহলে তারা ব্যাপক গণআন্দোলন গড়ে তুলবে।

গত ২৭ জুলাই সংগঠনটি এক বিবৃতিতে জানায়, “যদি প্রতিবেদনে প্রকাশিত তথ্য সত্য হয় এবং সেই প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়, তাহলে কো-অর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টেগ্রিটি কোনওভাবেই নীরব দর্শক হয়ে থাকবে না।”

সংগঠনটির দাবি, মণিপুরের ভৌগোলিক অখণ্ডতা কোনওভাবেই আপসযোগ্য নয়। তাদের ভাষ্য, ১৯৪৯ সালে ভারতের সঙ্গে একীভূত হওয়ার পর রাজ্যটি ইতোমধ্যেই ঐতিহাসিকভাবে কিছু ভূখণ্ড হারিয়েছে। তাই ভবিষ্যতে রাজ্যের সীমানা আরও ছোট করার যেকোনও উদ্যোগ গ্রহণযোগ্য হবে না।

এছাড়া মণিপুরের জনগণের মতামত ছাড়া রাজ্যের ভৌগোলিক অখণ্ডতায় প্রভাব ফেলতে পারে- এমন কোনও সিদ্ধান্ত না নেওয়ার জন্যও কেন্দ্রীয় সরকারকে সতর্ক করেছে সংগঠনটি। সূত্র: ইন্ডিয়া টুডে

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর