মিলেমিশে যমুনার বালু লুট বিএনপি-যুবলীগ নেতার
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৫
বগুড়ায় যুবলীগ ও বিএনপির নেতা-কর্মীরা মিলেমিশে যমুনা নদীর বিভিন্ন চর থেকে বালু তুলে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, যুবলীগ নেতার নামে ইজারা নেওয়া বালুমহাল ছাড়াও বিভিন্ন চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। যদিও অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয় এক বিএনপি নেতা উচ্চ আদালতে রিট করে স্থগিতাদেশ পেলেও তা মানছেন না বিএনপি ও যুবলীগের অভিযুক্ত নেতা-কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক বেলাল হোসেন ভান্ডারবাড়ী ইউনিয়নের চৌবেড় মৌজায় ৩৯ একর বালুমহাল বাংলা সনের গত পহেলা বৈশাখ থেকে এক বছরের জন্য ৫৭ লাখ টাকায় ইজারা নেন। এরপর তাঁর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা যোগ দিয়ে সারিয়াকান্দি উপজেলার বোহাইল, আওলাকান্দী, ধুনটের শহরাবাড়ী, শিমুলবাড়ী, ভান্ডারবাড়ী, বৈশাখী কৈয়াগাড়ী, ভূতবাড়ী এলাকায় যমুনা নদী থেকে বালু উত্তোলন শুরু করেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বালু উত্তোলনের দৃশ্যপটও পাল্টে যায়। আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে চলে গেলে বালুমহাল নিয়ন্ত্রণে নেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। একপর্যায়ে তাঁরা যুবলীগ নেতা বেলালের সঙ্গে সমঝোতা করে ৩০ শতাংশ বালুমহাল কিনে নিয়ে যৌথভাবে বালু উত্তোলন শুরু করেন। আর এ কারণে বিভিন্ন মামলা থেকে রেহাই পেয়ে যান এই যুবলীগ নেতা।
এদিকে একটি বালুমহাল ইজারা নিয়ে যমুনা নদীর বিভিন্ন চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হাইকোর্টে রিট পিটিশন করেন ধুনট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার। এর পরিপ্রেক্ষিতে গত ১ ডিসেম্বর হাইকোর্ট যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধ করতে তিন মাসের স্থগিতাদেশ দেন। তবে আদালতের আদেশ ইজারাদার থেকে শুরু করে উপজেলা প্রশাসনকে দেওয়া হলেও বালু উত্তোলন বন্ধ হয়নি।
বালুমহালের ইজারাদার বেলাল হোসেন বলেন, ‘শুনেছি হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছেন। তবে আদেশের কোনো কপি পাইনি। আমার ইজারা চলতি বাংলা সনের ৩০ চৈত্র পর্যন্ত বহাল আছে। আমি ইজারা নেওয়া বালুমহাল থেকে স্বল্প পরিসরে বালু তুলছি।’ বিএনপির নেতাদের সঙ্গে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সঙ্গে মিলেমিশে থাকাটাই ভালো। আর এসব কারণে আমার নামে কোনো মামলা হয়নি।’
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সঙ্গে মিলেমিশে থাকাটাই ভালো। আর এসব কারণে আমার নামে কোনো মামলা হয়নি।
এদিকে বালু উত্তোলনের ফলে শহরাবাড়ী খেয়াঘাটের পাশের চরসহ শিমুলবাড়ীতে ভাঙনে জেগে ওঠা চর যমুনায় বিলীন হয়েছে। বৈশাখী চরেরও একই অবস্থা। শহরাবাড়ী ঘাট থেকে অতিরিক্ত বালুবোঝাই ট্রাক চলাচল করায় কয়েক কোটি টাকার নির্মিত শহরাবাড়ী থেকে ধুনট উপজেলা পর্যন্ত সড়ক চলাচলের অযোগ্য হয়ে গেছে। এ নিয়ে প্রশাসনের কাছে আবেদন, মানববন্ধন করেও কোনো প্রতিকার পায়নি এলাকাবাসী।
ইজারাদারের কাছ থেকে বালুমহালের ৩০ শতাংশ কিনে নিয়েছেন বিএনপির স্থানীয় নেতারা। সেই হিসাবেই তাঁরা বালু তুলছেন।
যুবলীগ নেতার সঙ্গে মিলেমিশে বালু তোলা প্রসঙ্গে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও গোঁসাইবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুজ্জামান উজ্জ্বল বলেন, ‘আমাকে নিয়ে গুজব ছড়ানো হয়। এ কারণে শুরুতে থাকলেও এখন বালুর ব্যবসা থেকে সরে এসেছি। এ ছাড়া বর্তমানে বালু তোলা বন্ধ আছে।’ তিনি আরও বলেন, বিএনপির নেতাদের যাঁরা বালু তোলার সঙ্গে জড়িত, তাঁরা আওয়ামী লীগ আমল থেকেই বালুর ব্যবসা করেন।
ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা বেলাল হোসেন বাবু বলেন, ইজারাদারের কাছ থেকে বালুমহালের ৩০ শতাংশ কিনে নিয়েছেন বিএনপির স্থানীয় নেতারা। সেই হিসাবে তাঁরা বালু তুলছেন।
ধুনট উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল বলেন, ‘উচ্চ আদালতের স্থগিতাদেশের আনঅফিশিয়াল কপি পেয়েছি। বালু উত্তোলনকারীদের মৌখিকভাবে বন্ধ রাখতে বলেছি। এরপরও বালু তোলা হলে অভিযান চালানো হবে।’
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
