মিনি রঞ্জি ট্রফিতে ভালো অবস্থানে বিসিবি একাদশ
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯
ভারতে আয়োজিত মিনি রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বেশ ভালো অবস্থানে আছে বাংলাদেশের বিসিবি একাদশ। মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও জহুরুল হক, আরিফুল হকের হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫০০ রানের বড় সংগ্রহ গড়েছে তারা।
বিসিবি একাদশের এই সংগ্রহের জবাব দিতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৩৫৩ রানেই অল আউট হয়ে যায় ভিদরবা ক্রিকেট অ্যাসোসিয়েশন। ফলে ১৪৭ রানের বড় লিড পায় বিসিবি একাদশ।
১১৪ রানে ১ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করা ভিদরবা শুক্রবার শুরুতেই উইকেট হারিয়ে ধাক্কা খায়। তাসকিন আহমেদের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন আগের দিন ফিফটি করা অক্ষয় কোলহার।
প্রথম সেশনের বিসিবি একাদশের সাফল্য ওই এক উইকেটই। কেননা এই সময়ে নিজেদের মধ্যে ১১৬ রানের জুটি গড়ে ফেলেন ভিদরবার দুই ব্যাটসম্যান অথর্ব দেশপান্ডে ও অথর্ব তাইডে।
তবে দ্বিতীয় সেশনের শুরুতেই বিসিবি একাদশের হয়ে আঘাত হানেন তাইজুল ইসলাম। এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে ভিদরবাকে বিপদে ফেলে দেন তিনি। ২৩৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসে ভারতের দলটি।
এরপর থেকেই চলতে থাকে শুধু তাইজুলের ঘূর্ণি জাদু। একে একে আরো ভিদরবার আরো পাঁচটি উইকেট নিয়ে নেন বাঁহাতি এই স্পিনার। ফলে উইকেটে স্থায়ী হতে পারেননি দলের আর কোনো ব্যাটসম্যান। ৩৫৩ রানেই অলআউট হয়ে যায় ভিদরবা ক্রিকেট অ্যাসোসিয়েশন। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন অথর্ব দেশপান্ডে এবং ৬২ রান আসে অক্ষয় কোলহার ব্যাট থেকে।
আর বিসিবি একাদশের হয়ে একাই ৮টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম এবং একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও আরিফুল হক।
দ্বিতীয় ইনিংসে ১৪৭ রানের বড় লিড পেয়েও অবশ্য শুরুটা খুব একটা ভালো করতে পারেনি বিসিবি একাদশ। দিনের শেষ ভাগে টিকে থাকতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন আগের ইনিংসে সেঞ্চুরিবঞ্চিত হওয়া জহুরুল হক। দলীয় ৪১ এবং ব্যক্তিগত ২৫ রান করে বোল্ড আউট হন তিনি।
শেষ পর্যন্ত ৪২ রানে ১ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বিসিবি একাদশ। সাইফ হাসান ১৫ রান ও অধিনায়ক মুমিনুল হক ১ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন। ১৮৯ রানে এগিয়ে থেকে চতুর্থ ও শেষ দিনে মাঠে নামবেন তারা।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
