মা-বাবার প্রতি সন্তানের সম্মান ও ভালোবাসা
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯
পৃথিবীতে সন্তানের সার্বিক বিষয়ে নিবেদিত প্রাণ ও যত্নশীল হলেন একমাত্র মা-বাবা। তারা সন্তানের জন্য এতটাই নিঃস্বার্থ যে সবকিছুর ওপর কোনো কাজেই মা-বাবা সন্তানের কাছে কখনো কোনো বিনিময় চান না।
দুনিয়াতে মা-বাবা দুজনই প্রতিটি ব্যক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানের জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। দুনিয়া দেখার একমাত্র উপলক্ষও মা-বাবা।
এ কারণেই ইসলাম মা-বাবার সর্বোচ্চ মর্যাদা ও সম্মান নিশ্চিত করেছে। পরিবারেও মা-বাবার মর্যাদা ও সম্মান সবার ওপর। আল্লাহ তায়ালা সূরা বনি ইসরাইলে ঘোষণা করেন-
‘তোমার প্রতিপালক নির্দেশ দিচ্ছেন যে, তোমরা তিনি (আল্লাহ) ছাড়া কারো উপাসনা করো না এবং বাবা-মার প্রতি উত্তম আচরণ করো। তাদের একজন কিংবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদের উফ্ বলো না এবং তাদের ভর্ৎসনা করো না বরং তাদের সঙ্গে সম্মানসূচক নম্র ভাষায় কথা বলো। অনুকম্পায় তাদের প্রতি বিনয়াবনত থাকো। আর বলো- ‘হে আমার প্রতিপালক! তাদের উভয়ের প্রতি দয়া কর, যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে।’ (সূরা বনি ইসরাইল : আয়াত ২৩-২৪)
মা-বাবাকে অধিক ভালোবাস, তাদের প্রতি যথাযথ সম্মান দেখাতে যেসব উপায় অবলম্বন করা যায় তার কিছু সহজ নমুনা তুলে ধরা হলো-
বাবা-মাকে ভালোবাসা:
সন্তান তার মা-বাবাকে ভালোবাসে, এ কথা বাবা-মাকে বলা। বাবা-মায়ের সঙ্গে ভালোবাসা উদযাপন করা। বাবা-মার সঙ্গে দেখা-সাক্ষাৎ, আলাপচারিতা ও কাজে সদয় অনুভূতি প্রকাশ করা। সন্তানের সঙ্গে মা-বাবার শৈশবের স্মৃতিচারণ করে তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা জানানো।
মা-বাবার জন্য নিয়মিত দোয়া করা:
সব সময় মা-বাবার জন্য প্রার্থনা করা। নিয়মিত আল্লাহর কাছে দু’হাত তুলে দোয়া করা। আল্লাহর কাছে বেশি বেশি এ দোয়া পড়া-
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
উচ্চারণ : ‘রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।’
অর্থ : ‘হে আমার প্রতিপালক! তাদের উভয়ের প্রতি দয়া কর, যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে।’
তাদের সময় দেয়া:
বাবা-মার সঙ্গে সময় ব্যয় করুন। বাবা-মাকে সময় দিন। ব্যক্তিগত, পারিবারিক কিংবা কর্ম ব্যস্ততা যত বেশিই হোক না কেন, এ ব্যস্ততার মাঝেই বাবা-মাকে সময় দিন। মা-বাবার সঙ্গে আলাপচারিতার সময় তাদের খুশি রাখতে পর্যাপ্ত সময় দিন।
পরামর্শ গ্রহণ করা:
ব্যক্তিগত, পারিবারিক বা কর্মব্যস্ত জীবনের প্রতি বিষয়েই মা-বাবার পরামর্শ বা উপদেশ গ্রহণ করুন। কেননা তাদের কাছে এসব বিষয়ের উত্তম উপদেশ থাকতে পারে, যা সন্তানের জীবনকে আলোকিত করে দিতে পারে। মা-বাবার কাছে পরামর্শ চাইলে তারা খুশি হন এবং অন্তর থেকে সন্তানের জন্য দোয়া চলে আসে।
বার্ধক্যে তাদের প্রতি ধৈর্যধারণ করা:
মা-বাবা যখন বার্ধক্যে পৌঁছবে, তখন তাদের প্রতি ধৈর্যশীল আচরণ করা। কারণ সন্তান যখন শিশু ছিল, তখন যা দেখত তা সম্পর্কেই মা-বাবাকে জিজ্ঞাসা করতো। সে সময় বাবা-মা সন্তানের জিজ্ঞাসায় বিরক্ত না হয়ে ধৈর্যের সঙ্গে উত্তর দেয়ার চেষ্টা করতো। কিশোর বয়সে সন্তান যখন কোনো বিষয়ে ক্ষিপ্ত হয়ে উঠত তখনো মা-বাবা সন্তানের ক্ষিপ্ততায় রেগে না গিয়ে ধৈর্য ধারণ করত। সুতরাং সন্তানের উচিত মা-বাবা বার্ধক্যে উপনীত হলে তাদের সঙ্গে ধৈর্যধারণ করা। এটি সন্তানের কাছে বাবা-মার প্রাপ্য।
মা-বাবার সঙ্গে জীবন-যাপন করা:
মা-বাবার সঙ্গে বসবাস করার মাধ্যমে তাদেরকে নতুন নতুন জিনিস উপহার দেয়া। তাদের সঙ্গে হাসি-খুশি সময় কাটানোর মাধ্যমে তাদের প্রফুল্ল রাখা। তাদের যাবতীয় সেবা করে তাদের মুখে হাসি ফোটানো সন্তানের একান্ত কর্তব্য। আর তা যথাযথ করতে পারলেই মা-বাবার প্রতি সন্তানের ভালোবাসা ও সম্মান প্রকাশ পাবে।
নিয়মিত কথা বলা:
মা-বাবা যদি কাছে না থাকে তবে প্রতিদিন তাদের সঙ্গে একাধিকবার কথা বলা। এতে তারা প্রফুল্লবোধ করে, সন্তানের সঙ্গে কথা বলে তারা প্রশান্তি অনুভব করে।
তাদের প্রতি মনোযোগ দেয়া:
মা-বাবা যখন কাছে থাকবে, তখন তাদের বেশি বেশি খোঁজখবর নেয়া। তাদের প্রতি গভীর মনোযোগ দেয়া। তাদের সঙ্গে কাজের বিষয়, আনন্দের বিষয়, খেলাধুলা, ইবাদত-বন্দেগি ইত্যাদি বিষয়ে পারস্পরিক সুসম্পর্কে মনোযোগ দেয়া।
মা-বাবার জন্য সাদকা করা:
বাবা-মার জন্য গরিব-অসহায়দের মাঝে অর্থ সাদকা করা। সেবামূলক সংগঠনেও অর্থ দান করা যেতে পারে। যাতে মা-বাবা পরকালে সাদকার বিনিময় লাভ করতে পারে।
সব সন্তানের উচিত, বাবা-মার প্রতি উপরোল্লেখিত দায়িত্বগুলো যথাযথ পালন করা। আল্লাহর কাছে তাদের জন্য বেশি বেশি প্রার্থনা ও দোয়া করা।
মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে বাবা-মার জন্য দোয়া ও সাদকা করার তাওফিক দান করুন। তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করার তাওফিক দান করুন। তাদের প্রতি সম্মান ও ভালোবাসা জানানোর তাওফিক দান করুন। আমিন।
- আমার স্ত্রীর মুখটা আপনারা শেষবারের মতো দেখতে দেননি: জাহের আলভী
- খামেনির স্ত্রীও নিহত হয়েছেন: ইরানের গণমাধ্যম
- নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
- ‘ভুল করে’ যুক্তরাষ্ট্রের ৩ যুদ্ধবিমান ভূপাতিত করল কুয়েত
- ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প
- ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার ঘোষণা চীনের
- ৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
- স্টারমারের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
- দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
- জ্বলছে মধ্যপ্রাচ্য
- ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
- হরমুজ প্রণালী বন্ধে তেলের দাম বাড়ল ১০ শতাংশ
- আমিরাতে হামলায় নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে
- ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হিজবুল্লাহ
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি
- ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প
- মধ্যপ্রাচ্যগামী স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে নজরদারি করছে সরকার
- এরপর কী?
- শ্রীলংকা গেল তো গেল, পাকিস্তানকে নিয়েই ‘রসাতলে’ গেল
- হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল পরিবহন স্থগিত
- ফাঁস হলো আলভীর স্ত্রীর আত্মহত্যার বিস্ফোরক তথ্য
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
- ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা
- কোটি টাকা ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি
- ইসরাইলি হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
- ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট
- ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত ২০১
- জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী
- ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের
- সরকারে বিএনপি ছন্দপতন দলে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- নামাজে মনোযোগী হওয়ার উপায়
- তাকদিরে বিশ্বাস না করলে ঈমান থাকেনা
