মানুষ পরিবর্তন চেয়েছিল বলেই অভ্যুত্থান সফল হয়েছে
প্রকাশিত: ৫ আগস্ট ২০২৫
জাকিয়া বারী মম
শুরুতে জানতাম না, এ আন্দোলন কোথায় গিয়ে দাঁড়াবে। ছাত্রদের সাহস আমাকেও সাহসী করেছে। দেশের মানুষের পাশে থাকার শক্তি দিয়েছে। নিজের মতো করে কথা বলার সাহস দিয়েছে। এমনকি বেঁচে থাকার অনুপ্রেরণাও দিয়েছে এই আন্দোলন। মানুষ পরিবর্তন চেয়েছিল বলেই এ অভ্যুত্থান সফল হয়েছে।
আমার নানা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, তখন মা স্কুলে পড়তেন। তাই আমি যখন রাজপথে নেমেছি, পরিবার থেকে কোনো বাধা পাইনি, বরং সহযোগিতা পেয়েছি। আমি বিশ্বাস করি, সুবিধা না নিলে সুবিধা দিতে হয় না। নিজের মতো করে, নিজের আদর্শ মেনে কাজ করেছি। আমার কাছে এই আন্দোলন সঠিক মনে হয়েছে বলেই যোগ দিয়েছি। এ পরিবর্তন হওয়ারই ছিল। দুর্নীতি প্রতিটি সেক্টরে ছড়িয়ে পড়েছিল। দেশের টাকা বিদেশে চলে যাচ্ছিল। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হচ্ছিল। মানুষ নিষ্পেষিত হচ্ছিল। কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলেছিল।
নবীন প্রজন্মের সাহসকে আমি লাল সালাম জানাই। আমার ছেলে আমাকে বলেছিল, ‘মা, তুমি কেন আমাদের সঙ্গে থাকবে না?’ যারা এতদিন কথা বলতে পারেনি, তাদের এই প্রজন্ম কথা বলতে শিখিয়েছে। আন্দোলনের দিনগুলোতে দেখেছি, ট্রাফিক মেনে সবাই লাইন ধরে চলছে, অটোচালক ভাড়া কম নিচ্ছেন, কারণ চাঁদা দিতে হয়নি। তখন যদি সম্ভব হয়, অন্য সময় কেন হয় না? আমরা সরকারকে ট্যাক্স দিই, তারা আমাদের দাস ভাবতে পারে না। আমি চাই না, ভবিষ্যতে এমন অবস্থা দেখতে হোক।
সন্তানের সামনে মাথা উঁচু করে দাঁড়াতেই রাজপথে নেমেছিলাম। জুলাই গণঅভ্যুত্থান ছিল আমাদের প্রজন্মের আত্মচেতনার জাগরণ। এটি শুধু সরকার পতনের আন্দোলন নয়, ছিল তরুণ-তরুণীর বিবেকের ডাকে সাড়া দেওয়ার ঐতিহাসিক মুহূর্ত। আমি একে দেখি নবজাগরণ হিসেবে, যেখানে সত্য, সাহস ও স্বপ্ন মিলে নতুন বাংলাদেশের ভিত্তি গড়ার স্বপ্ন দেখেছিল শিক্ষার্থীরা। আমরা চেয়েছিলাম নিম্ন শ্রেণি থেকে উচ্চ শ্রেণি সবাই সমানভাবে বাঁচুক।
যদিও স্বপ্ন এখনও পূরণ হয়নি; লড়াই ছিল সেই বিশ্বাসে। আমরা জানি, সংস্কৃতি অঙ্গন কতটা খুঁড়িয়ে চলছিল। আশা করেছিলাম, বিটিভি, বিএফডিসি ও বিভিন্ন সংগঠন দলীয়করণের বাইরে এসে সঠিক কাজ করবে। পুরস্কার প্রদানে স্বচ্ছতা আসবে। নির্মাতারা স্বাধীনভাবে গল্প বলতে পারবেন। কথা বলার ওপর কোনো চাপ থাকবে না।
আমি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। ভিউ-কালচার আমাকে বিরক্ত করে। সঠিক মানুষকে তুলে ধরতে হবে ব্যক্তিস্বার্থ নয়, দেশের স্বার্থে। কিন্তু অভ্যুত্থানের এক বছর পার হলেও এসব প্রতিষ্ঠিত হয়নি। জানি না, কবে হবে! বিষয়টি হচ্ছে, ক্ষমতা যে-ই যায়, সে-ই পরিবর্তন হয়ে যায়। সাধারণ মানুষের হয়ে উঠতে চায় না কেউ। আমি মনে করি, যেদিন থেকে এ দেশে শিক্ষকের সম্মানের চেয়ে লোভী রাজনীতিবিদের সম্মান বেড়েছে, সেদিন থেকেই আজকের পরিণতি শুরু।
বহু আগে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ বলেছিলে, ‘যে দেশে গুণীর সম্মান নেই, সে দেশে গুণী জন্মায় না।’ আমরা তার মর্ম বুঝিনি, এখনও বুঝি না। এভাবে চলতে থাকলে মৃত্যুর পর নয়, বেঁচে থাকতেই পুঁজগলা, দুর্গন্ধযুক্ত নরক দেখতে হবে। এ দায় অতীত থেকে বর্তমান কোনো রাজনীতিবিদ এড়াতে পারবেন না। প্রকৃতি তাদের জন্য চরম শাস্তি বরাদ্দ রাখবে। শেষ কথা–আমি শিল্পী; ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলব। শিল্পী তার অবস্থানে থাকবে। কে কীভাবে বেছে নেবে, সেটা তার ব্যাপার। তবে আমি মনে করি, একজন শিল্পীর কাছে শিল্পের গুরুত্বই সর্বাধিক হওয়া উচিত।
- কোরআনের আয়াত উল্লেখ করে প্রতিবেশী দেশগুলোকে ইরানের বার্তা
- শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
- ইসরায়েলে আরও ১০টি রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
- পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘শয়তানের ধোঁকায় পড়ে শুরু করেছিলাম, দেখে ফেলায় শেষ করতে পারিনি’
- দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ-অনিরাপদ শহর ঢাকা
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- এরশাদ খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল : গিয়াস
- রাজবাড়ী ডিস্ট্রিক্ট এসোসিয়েশন এর বনভোজন সম্পন্ন
- ব্রংকসের পার্কচেষ্টারের ফার্মাসীগুলোতে আতংক
- মঈন চৌধুরী ডিস্ট্রিক্ট লিডার পদে পুনঃনির্বাচিত নির্বাচিত
- প্রকৃতির ছায়ায় একখন্ড সিরাজগঞ্জ
- সাংবাদিক তামান্না মৌ’র স্বামীর অকাল মৃত্যু
- ট্যাক্সি ও উবার ড্রাইভারদের উপর হামলা থামছেই না
- বিএনপি’র বিজয় ও তারেকের প্রধানমন্ত্রীত্ব ইতিবাচক
- ট্রাম্পের দূতের ব্যস্ততা ঢাকায়
- ৯ জুলাই সাউথ এশিয়ান প্যারেডের প্রস্তুতি সভা
- অবৈধ অভিবাসীদের বিমানে ভ্রমণ নয় :আইস করছে গ্রেফতার
- প্রধানমন্ত্রী তারেক জিয়া নিউইয়র্কে আসছেন সেপ্টেম্বরে
- ‘ইমারজেন্সী ঘোষণার ষড়যন্ত্রে ছিলেন চুপ্পু’!
- ২৩ জনকে শিকল পড়িয়ে বাংলাদেশে ফেরত
- বৈপরীত্যে মুখোমুখি ’৩৬ জুলাই’
- আজকাল ৯৩৩
- বাংলায় কথা বলার ‘অপরাধে’ নারীকে বাংলাদেশে পুশইন
- আরাকান আর্মির ফাঁদে পাহাড়ি তরুণ
- জেন-জিরা নর্দমার প্রজন্ম: কঙ্গনা
- একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর
- ‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড মিলবে’
- হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে
- ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
