মানিকগঞ্জে হিট স্ট্রোকে একজনের মৃত্যু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪
দেশের চলমান তীব্র তাপপ্রবাহে মানিকগঞ্জের হাসপাতালগুলোতে বাড়ছে রোগী। এদিকে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে একজনের।
মানিকগঞ্জের তাপমাত্রা ৪২ ডিগ্রিতে রয়েছে। জেলার ৭টি উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়া ও জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে বেশির ভাগ রোগীই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, এপ্রিল মাসজুড়েই থাকবে তীব্র দাবদাহ।
শনিবার দুপুরে তীব্র দাবদাহের কারণে হিট স্ট্রোকে আমলগীর হোসেন আলম (২৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তিনি সাটুরিয়া উপজেলার হরগজ বেপারীপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলার হরগজ ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাজাহান আলী বলেন, হরগজ বাজার থেকে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। হরগজ বেপারীপাড়া নামক স্থান পৌঁছলে ভ্যান থেকে টলে পড়ে যান। ধারণা করা হচ্ছে- হিট স্ট্রোক করে ভ্যানচালক আমলগীর হোসেন আলমের মৃত্যু হয়েছে।
মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালে ছয় বছর বয়সি শিশুকন্যা রাজিয়া আক্তারকে নিয়ে এসেছেন বাবা মো. আমির হোসেন বলেন, মেয়ের হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হয় ও সঙ্গে জ্বরও আসে। স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খাইয়েছি; কিন্তু কোনো পরিবর্তন না হওয়ায় চিকিৎসকের পরামর্শে এখানে নিয়ে এসেছি। এখন তার মেয়ে আগের চেয়ে ভালো আছে বলে জানান।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দীন বলেন, তীব্র তাপপ্রবাহে হাসপাতালে রোগীর তেমন চাপ পড়েনি। জ্বরের রোগীর চাইতে ডায়রিয়া রোগী কিছু বেশি। আমাদের প্রস্তুতি রয়েছে সঙ্গে হাসপাতালে প্রচুর পরিমাণ খাবার স্যালাইন মজুত রাখা হয়েছে।
তীব্র তাপপ্রবাহে বাহিরের খোলামেলা খাবার বর্জন করার পরামর্শ দিয়ে সিভিল সার্জন ডা. মো. মোয়াজ্জেম আলী চৌধুরী বলেন, অন্যবারের তুলনায় এবার মানিকগঞ্জে ডায়রিয়া আক্রান্ত অনেক কম। তুলনামূলক বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছে। শিশুদের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন। আর যদি পাতলা পায়খানা হয় তাহলে প্রথমেই বাসায় ওরস্যালাইন খাবেন। আর বেশি সমস্যা লাগলে অবশ্যই নিকটবর্তী হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেবেন। ফ্রিজে রাখা খাবার খাবেন না। ফলমূল খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে ধুয়ে খাওয়ার পরামর্শ দেন তিনি।
- বাংলাদেশি অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড
- ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের
- পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে: ইরান
- ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
- প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর যুদ্ধের দায়ভার চাপানোর চেষ্টা
- যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে এক দশকের সর্বোচ্চ শীত
- ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
- ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব
- রাজধানীর অধিকাংশ পাম্পে ‘অকটেন নেই’ সাইনবোর্ড
- বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের
- ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত
- দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
