মাদ্রিদে ফিরেই অ্যাটলেটিকোর কাছে হার রোনালদোর
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯
রিয়াল মাদ্রিদে থাকতেই ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে অ্যাটলিকো মাদ্রিদ ছিল এক অপার রহস্যের নাম। এই দলটিকে হারাতেই পারতো না তার দল। যদিও চ্যাম্পিয়ন্স লিগের এক ফাইনালে অ্যাটলেটিকোকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল রোনালদোর রিয়াল।
এবার রোনালদো ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। তবুও, অ্যাটলেটিকো গেরো খুলতে পারলেন না তিনি। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকোর মাঠে এসে ২-০ গোলে পরাজয় বরণ করে নিতে হলো রোনালদো এবং তার ক্লাব জুভেন্টাসকে।
রিয়াল মাদ্রিদ ছাড়ার পর জুভেন্টাসের হয়ে এই প্রথম মাদ্রিদে ফিরে এলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মাদ্রিদবাসী তাকে এই ফেরায় স্বাগত জানালো না। ২-০ গোলের পরাজয়ই উপহার দিলো। যদিও জুভেন্টাসের বিপক্ষে অ্যাটলেটিকোর এই জয়ে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ভূমিকা তুমুল বিতর্কের জন্ম দিয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম ভিএআর ব্যবহার করা হচ্ছে। কিন্তু শুরু থেকেই তুমুল বিতর্কের জন্ম দিয়েছে ভিডিও অ্যাসিন্ট্যান্ট রেফারির সিদ্ধান্ত। এবারও অ্যাটলেটিকো আর জুভেন্টাসের ম্যাচটি যখন গোলশূন্য ড্র’য়ের দিকে এগুচ্ছে, ঠিক তখনই ভিডিও অ্যাসিন্ট্যান্ট রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ২-০ গোলের জয় পেয়ে যায় অ্যাটলেটিকো।
অ্যাটলেটিকো-জুভেন্টাস, দুই দলই বিখ্যাত ডিফেন্সিভ খেলা নিয়ে। সে কারণে গোলশূন্য ড্রয়ের দিকেই এগুচ্ছিল খেলা। তবে তখনও খেলার বাকি ১২ মিনিট। তখনই গোল করে বসেন হোসে গিমেনেজ। ৫ মিনিট পর গোল করে বসেন দিয়েগো গোডিনও।
খেলার শুরুর দিকে ৩০ মিটার দুর থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেয়া দুর্দান্ত ফ্রি-কিক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন অ্যাটলেটিকোর গোলরক্ষক জ্যান ও’ব্ল্যাক। ২৮ মিনিটে পেনাল্টি পেয়েছিল অ্যাটলেটিকো। জুভেন্টাসের ম্যাটিয়া ডি স্কিগলিও ডি বক্সের ভেতর দিয়েগো কস্তাকে ট্যাকল করেন। যদিও রেফারি প্রথমে দিয়েছিলেন ফ্রি-কিকের সিদ্ধান্ত। কিন্তু পরে ভিএআরে দেখা গেলো সেটা পেনাল্টি। আন্তোনিও গ্রিজম্যান স্পট কিক নিলেও সেটা থেকে জুভেন্টাসকে রক্ষা করেন দলটির গোলরক্ষক।
৪৯ মিনিটে গোলের দারুণ একটি সুযোগ পেয়েছিলেন কস্তা। গ্রিজম্যানের দারুণ এক পাস থেকে বল পেয়ে গোলরক্ষককে একা পেয়েও তিনি বল মেরে দেন বাইরে। তার একটু পরই গ্রিজম্যানের নিশ্চিত গোল হওয়া শট থেকে জুভেন্টাসকে রক্ষা করেন গোলরক্ষক।
দিয়েগো কস্তাকে বসিয়ে রেখে শেষ মুহূর্তে অ্যাটলেটিকো কোচ মাঠে নামান আলভারো মোরাতাকে। ম্যাচের ৭১ মিনিটে ভিএআরের সিদ্ধান্তে আলভারো মোরাতার হেডকে বাতিল করে দেন রেফারি। কারণ, তখন মোরাতা দাঁড়িয়েছিলেন ডিফেন্ডার চিয়েল্লিনির ঠিক পেছনে।
৭ মিনিট পরই গোল করেন গিমেনেজ। কর্নার কিক থেকে ভেসে আসা বলটি ক্লিয়ার করতে পারেনি জুভ ডিফেন্ডাররা। হেড করেন গিমেনেজ এবং বল জড়িয়ে যায় জুভেন্টাসের জালে। সফরকারীরা লিওনার্দো বোনুচ্চিকে ফাউল করার অভিযোগে ভিএআর নিতে বললেও রেফারি তাতে কান দেননি। বিতর্ক তৈরি হয় সেখান থেকেই।
৫ মিনিট পরই দিয়েগো গোডিন গোল করে অ্যাটলেটিকোর জয় সুনিশ্চিত করেন। অন্যদিকে শেষ মুহূর্তে একটি দারুণ ফ্রি-কিক পেয়েও অ্যাটলেটিকোর জালে বল জড়াতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
