মসজিদে হামলাকারীকে ‘জঙ্গি’ বলা হচ্ছে না কেন?
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যাকারী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট প্রথমে তাকে বলা হচ্ছিল বন্দুক হামলাকারী। শুক্রবার হামলার পর অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলীয় যুবক ব্রেন্টন ট্যারান্টকে এভাবেই বর্ণনা করা হয়। কিন্তু নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন মুখ খুলতেই বদলে গেল একাংশের বয়ান।
প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বললেন, ‘নিঃসন্দেহে এটা জঙ্গি হামলা।’ তারপর পশ্চিমা গণমাধ্যমের কেউ কেউ হামলাকারীকে সন্ত্রাসী বললো। কেউ সরাসরি কেউ আবার সতর্ক ভাবেই উদ্ধৃতি চিহ্ন দিয়ে। ঘটনার দিনই জানা যায় হামলার আগে ব্রেন্টনের সেই ইশতেহারের কথা। তাতে স্পষ্ট লেখা ছিল শ্বেত সন্ত্রাসের চেহারা আর মুসলিম ও অভিবাসীদের প্রতি তার বিদ্বেষ। তবু তাকে জঙ্গি বলতে এত দ্বিধা কেন সেই প্রশ্ন তুলছেন অনেকে।
টুইটারে প্রথম সারির একটি মার্কিন দৈনিকের পুরনো শিরোনাম পোস্ট করে পাকিস্তানি তরুণী মরিয়ম মহসিন দেখালেন, ২০১৫ সালে প্যারিসে ব্যঙ্গ-পত্রিকা শার্লি এবদোর দফতরে হামলাকে জঙ্গি হামলা বলা হলেও, নিউজ়িল্যান্ডে তা বন্দুক হামলা।
পাকিস্তানি সাংবাদিক বিলাল মুঘল যেমন বলছিলেন, ‘ঘাতক ব্রেন্টন মুসলিম হলে বোধহয় জঙ্গি বলতে সুবিধা হতো। কেউ কেউ সুর পাল্টালেও ব্রিটিশ কয়েকটি দৈনিক বন্দুক হামলাকারীই লিখে যাচ্ছে।’
কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে হামলাকারীর কষ্টের অতীতের গল্প তুলে ধরে পাঠককে প্রভাবিত করা হচ্ছে বলেও মনে করেন সাংবাদিক বিলাল। তার প্রশ্ন, ‘কই যুদ্ধবিধ্বস্ত দেশের জঙ্গিদের তো কেউ নরম মনোভাব দেখায় না। অতীতের গল্প বলে বর্তমানের নৃশংসতাকে খাটো করে দেখার কোনো উপায় নেই।’
কিন্তু গোটা বিশ্বে এমনই এক চক্রান্ত চলছে বলে জানালেন কলকাতার মনঃসমাজকর্মী মোহিত রণদীপ। তার দাবি, ‘নিউজ়িল্যান্ডের হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ধর্মের কথা বলে সন্ত্রাসের পাশাপাশি ধেয়ে আসছে চরম দক্ষিণপন্থীদের আগ্রাসনও। অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ভারতেও অভিবাসী ভয় দেখানো হচ্ছে। বোঝানো হচ্ছে, বাইরের দেশ থেকে এসে ওরা তোমার সব কেড়ে নেবে। তাই রুখে দাঁড়াও।’
ভারতের আসামে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) থেকে মায়ানমারে রোহিঙ্গা নিধন অভিযান অথবা মেক্সিকো সীমান্তে প্রাচীর আর ব্রিটেনের ব্রেক্সিট সবই এক সুতোয় বাঁধা বলে অভিমত মোহিতের। তার কথায়, ‘জঙ্গিকে জঙ্গি বলার ক্ষেত্রে সংবাদমাধ্যমের এই দ্বিধা বিরূপ প্রভাব ফেলছে। এটা বিপজ্জনক।’
এই সমস্যা থেকে উত্তরোণের উপায় সম্পর্কে জানতে চাইলে পোল্যান্ডের ওয়ারস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অতিথি শিক্ষক সৌরভকুমার শাহির বললেন, ‘শ্বেত সন্ত্রাস চেপে যাওয়াটা পশ্চিমা গণমাধ্যমের খুব স্বাভাবিক বিষয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও এমন।’
অস্ট্রেলীয় ব্রেন্টন কোন কারখানায় তৈরি। মুসলিমদের বিরুদ্ধে তার ক্ষোভটা কোথায় সেই প্রশ্নও জরুরি। তার পেছনে কাদের হাত আছে সেটাও একটা প্রশ্ন। শাহি যদিও বললেন, ‘এই ব্রেন্টন ট্যারান্টদের যেভাবে তৈরি করা হয়, সেটাই রহস্যের। সামনে আসে না বলে হামলার আসল মাথাটাকেই তো চেনা যায় না।’
তবু জঙ্গি ব্রেন্টনের দীর্ঘদিনের পুষে রাখা মুসলিম বিদ্বেষ আর অভিবাসীদের প্রতি ঘৃণা দেখা যায় তার প্রকাশিত ইশতেহারে। কোর্টে মুচকি হাসি আর হাতের আঙ্গুলের মধ্যে শ্বেতাঙ্গদের ‘শ্রেষ্ঠত্ব’ আমাদের মনে প্রশ্ন তৈরি করে।
তার ব্যবহৃত মেশিনগানে লেখা তার ‘নায়কদের’ নাম। যাদের কেউ সুইডেনে গুলি করে হত্যা করেছিল দুই শরণার্থী শিশুকে। কেউ বা পাক্কা জঙ্গি কেউ কানাডার মসজিদে হত্যা করেছিল ছয়জনকে। ভেনিসের এক সেনা কর্মকর্তা, যে চুক্তি ভেঙে নির্বিচারে হত্যা করেছিল যুদ্ধবন্দি তুর্কিদের। এদের কেউ পঞ্চদশ শতাব্দীর, কেউ আবার একেবারে বর্তমানের।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
