ভয়ংকর নির্বাচনি সাইবার যুদ্ধ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬
♦ অনলাইনে অপতথ্যের ঝড় ♦ তৎপর বট বাহিনী ♦ প্রভাব পড়তে পারে ভোটে
আগামীকাল ভোট। মাঠের প্রচার শেষ হলেও চলছে ভয়ংকর নির্বাচনি সাইবার যুদ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে গুজব ও অপতথ্যের ঝড়। প্রার্থী ও রাজনৈতিক পরিবারকে লক্ষ করে চালানো হচ্ছে চরিত্রহননমূলক প্রচার। একই সঙ্গে ভোট কেন্দ্রে না যেতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টাও চলছে। এতে ভোটার উপস্থিতি ও ভোটের হারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সাইবার বিশেষজ্ঞদের মতে, এই অপতথ্য ছড়ানোর পেছনে সক্রিয় রয়েছে সংগঠিত বট বাহিনী। অনলাইনে বট বাহিনী বলতে বোঝায়- স্বয়ংক্রিয় সফটওয়্যার বা সমন্বিতভাবে পরিচালিত ভুয়া ও নকল অ্যাকাউন্টের নেটওয়ার্ক, যেগুলো নির্দিষ্ট উদ্দেশ্যে একযোগে পোস্ট, লাইক, কমেন্ট ও শেয়ার করে কনটেন্ট ভাইরাল করে তোলে। বাস্তব মানুষের মতো আচরণ করলেও এসব অ্যাকাউন্টের পেছনে থাকে প্রোগ্রাম বা নিয়ন্ত্রিত টিম।
বর্তমানে নির্বাচন কেন্দ্রিক অপতথ্যের বেশির ভাগ ক্ষেত্রেই একই ধরনের লক্ষণ দেখা যাচ্ছে। অল্প সময়ের মধ্যে একটি পোস্টে শত শত একই ধরনের মন্তব্য, নির্দিষ্ট হ্যাশট্যাগের একযোগে ব্যবহার এবং নতুন বা সন্দেহজনক অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত শেয়ার- এসবই বট বাহিনীর সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে।
এমন একাধিক ভুয়া কনটেন্ট ইতোমধ্যে শনাক্ত হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের নামে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে ভোটের বিনিময়ে টাকা দেওয়ার কথা বলতে দেখা যায়, যা আচরণবিধি লঙ্ঘন। ভিডিওটি তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নামযুক্ত একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। ভিডিওতে দর্শকদের পেজ ফলো ও শেয়ার করতে এবং কমেন্টে বিকাশ নম্বর দিতে বলা হয়। পরে যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি এবং পেজটি ভুয়া। একই দাবিতে ভিডিও প্রচার করা এক ডজনের বেশি ফেসবুক পেজ পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন জাতীয় গণমাধ্যমের নামে বানানো ভুয়া ফটোকার্ডও ছড়ানো হয়েছে ভূরি ভূরি। রাজধানীর পূর্বাচলে ‘নৌকা নাই ভোটও নাই’ লেখা গ্রাফিতির একটি ছবিও ভাইরাল হয়েছে গত সোমবার, যা পরে পুরোনো ছবির সম্পাদিত সংস্করণ বলে শনাক্ত হয়। ২০ ঘণ্টায় পোস্টটিতে তিন হাজারের বেশি রিয়্যাক্ট, ১২৭ শেয়ার ও প্রায় ২০০ মন্তব্য দেখা গেছে। নির্বাচনের দিন ও আগের দিন ইন্টারনেট বন্ধ থাকবে- এমন একটা সংবাদ প্রতিবেদনের ভিডিও টিকটকে দেখা হয়েছে প্রায় ১২ লক্ষাধিক বার। প্রকৃতপক্ষে সরকারের তরফ থেকে এমন কোনো ঘোষণা আসেনি। টিকটক ও ফেসবুকে এআই দিয়ে তৈরি গণমিছিলের ভিডিও এবং ভোট কেন্দ্রে সহিংসতার আশঙ্কা ছড়ানো কনটেন্টও ব্যাপকভাবে ছড়িয়েছে। এসব ভিডিও ও পোস্টে অল্প সময়েই হাজার হাজার রিয়্যাক্ট ও শেয়ার দেখা যাচ্ছে, যা বট বাহিনীর সমন্বিত তৎপরতার সন্দেহ জোরালো করছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আরিফ মঈনুদ্দীন বলেন, নির্বাচনপূর্ব সময়টাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। মাঠের প্রচারণা বন্ধ হওয়ায় অনলাইনে মূল লড়াই শুরু হয়েছে। বট বাহিনীর মাধ্যমে হুটহাট গুজব ভাইরাল করে ভোটারদের ভয় দেখানো, ভোট কেন্দ্র দখলের অপতথ্য ছড়ানো কিংবা ভুয়া ফলাফল প্রকাশের চেষ্টা হতে পারে। বাংলাদেশে এ ধরনের অপতথ্য সবচেয়ে বেশি ছড়াচ্ছে ফেসবুকে, এরপর ইউটিউব ও টিকটক। সরকার ফেসবুকের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছে, কতটা লাভ হলো তা ভোটের পর বোঝা যাবে।
বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে অপতথ্য ঠেকাতে শুধু প্ল্যাটফর্ম বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। ভোটারদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করা এবং সন্দেহজনক কনটেন্ট এড়িয়ে চলাই পারে শেষ মুহূর্তের এই সাইবার যুদ্ধে অপতথ্যের প্রভাব কমাতে।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
